আই নিউজ ডেস্ক
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ আগামী সপ্তাহে
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার সকল খাতা দেখা শেষ হয়েছে। ফলে আগামী সপ্তাহের যেকোনো দিন এই বিসিএসের ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের দিন মৌখিক পরীক্ষা শুরুর তারিখও জানিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, পিএসসি’র সূত্রগুলো জানিয়েছে, গত মার্চ মাসে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখা শেষ হয়েছে। খাতাগুলো পুনর্নিরীক্ষার কাজও মোটামুটি গুছিয়ে নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে এই কাজ শেষ হবে। এরপর যেকোনো সময় ফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের ১০ থেকে ১৫ দিনের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু হবে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। যার ফল ২০২২ সালের ২০ জানুয়ারি প্রকাশ করা হয়। এতে ১৫ হাজার ২২৯ জন উত্তীর্ণ হয়েছেন।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
























