লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২২:২৩, ১৩ অক্টোবর ২০২০
ঘরেই তৈরি করুন নারকেলের কুলফি
নারকেল কুলফি
গরমে সবারই নাজেহাল অবস্থা। আর এর থেকে মুক্তি পেতে সবাই ঠাণ্ডা পানি, আইসক্রিম, কুলফি, শরবত ইত্যাদি খেতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই বাইরের অস্বাস্থ্যকর কুলফি না খেয়ে ঘরেই তৈরি করে ফেলুন মজাদার নারিকেল কুলফি। আজ আপনাদের জন্য রইলো নারকেলের কুলফি তৈরির রেসিপি।
উপকরণ :
কোরানো নারিকেল ১টি (মাঝারি)
দুধ আধ লিটার
কনডেন্সড মিল্ক ২- ৩ টেবিল চামচ
চিনি স্বাদ অনুযায়ী
লবণ ১ চিমটি
প্রণালি :
দুধ ফুটে উঠলে নামিয়ে নিন, ঘন করার দরকার নেই। দুধ কুসুম গরম থাকতে বা ঠান্ডা করে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার অর্ধেক ব্লেন্ড করা নারিকেলে খুব ভালো করে চিপে তুলে ফেলুন। বাকি অর্ধেক রেখে দিন। আবার এক, দুই মিনিট ব্লেন্ড করে আইসক্রিমের ছাঁচে ঢালুন। চার থেকে পাঁচ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এক, দুই ঘণ্টা পরে পরিবেশন করুন দারুণ স্বাদের নারকেলের কুলফি ।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?
সর্বশেষ
জনপ্রিয়

























