ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২১, ২৬ আগস্ট ২০২১
আপডেট: ১৭:৩৪, ২৬ আগস্ট ২০২১

দেশে করোনায় একদিনে আরও ১০২ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৪ হাজার ৬৯৮ জনকে। 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে। 

দেশে এখন পর্যন্ত করোনায় ২৫ হাজার ৭২৯ জন মারা গেছেন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ১১১ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৮ হাজার ৩১৪ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন- 

১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১১ সেপ্টেম্বর পর্যন্ত

সারের মজুদ পরিস্থিতি সন্তোষজনক: কৃষিমন্ত্রী

‘ডেঙ্গু নিধনে ছাদে বাগান করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে’

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়