নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:০১, ১ জুলাই ২০২১
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ১১
রাজধানীর মগবাজারে ওয়্যারলেস গেটে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাসেল (২০) নামে ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে।
এর আগে আজ ভোর সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নুরন্নবী (৩০) নামে একজন মারা যান।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, রাসেল নামে একজন দুপুর সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।
এছাড়া নুরুন্নবীর শরীরও ৯০ শতাংশ দগ্ধ ছিল। তিনি পেশায় একজন ভ্যানচালক। তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। তার স্ত্রী ও ছয় বছরের এক ছেলে রয়েছে।
নিহত রাসেলের চাচা বজলুর রহমান জানান, ঠাকুরগাঁওয়ের একটি সরকারি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন রাসেল। তার বাবা জসীমউদ্দীন পেশায় কৃষক। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি বড়।
তিনি জানান, রাসেলের কলেজ বন্ধ থাকায় নিজে উপার্জনের আশায় ছয় মাস আগে ঢাকায় আসে। বিস্ফোরণের পাঁচ দিন আগে বেঙ্গল মিটে চাকরি নেন।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় বিস্ফোরণে মগবাজারের ৭৯ নম্বর ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। এ ঘটনায় নয়জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে ১৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এই বিস্ফোরণে মূল সড়কের পাশে তিনটি ভবন প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। আশপাশের অন্তত সাতটি ভবনের কাচ উড়ে গেছে। দুমড়েমুচড়ে গেছে রাস্তায় থাকা তিনটি বাস।
ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর, বিস্ফোরক পরিদফতর, পুলিশ সদর দফতর এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ আলাদা কমিটি করেছে।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর:
মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ২
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৬, বাড়ার আশঙ্কা
মগবাজারে বিস্ফোরণ: যেকোনো সময় ধসে যেতে পারে ভবনটি
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৭: ডিএমপি
মগবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি
‘মগবাজারের ঘটনাটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়’
মগবাজারে বিস্ফোরণ: নিহত সাতজনের মরদেহ হস্তান্তর
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















