ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩, ৩ জুলাই ২০২১
আপডেট: ২১:৪১, ৩ জুলাই ২০২১

কিভাবে ঘটল মগবাজার বিস্ফোরণ, তদন্ত করবে সিটিটিসি

রাজধানীর মগবাজারে ওয়্যারলেস গেটে বিস্ফোরণের ঘটনা তদন্ত করবে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শনিবার রমনা থানা-পুলিশ সিটিটিসির কাছে মামলার তদন্তভার হস্তান্তর করে।  

সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের অতিরিক্ত উপকমিশনার এ কে এম রহমতউল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলার তদন্তভার বুঝে নিয়েছে সিটিটিসি।’

উল্লেখ্য, ২৭ জুন (রোববার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ১১ জন নিহতের পাশাপাশি আহত হন ৬০ জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে ১৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এই বিস্ফোরণে মূল সড়কের পাশে তিনটি ভবন প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। আশপাশের অন্তত সাতটি ভবনের কাচ উড়ে গেছে। দুমড়েমুচড়ে গেছে রাস্তায় থাকা তিনটি বাস।

ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর, বিস্ফোরক পরিদফতর, পুলিশ সদর দফতর এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ আলাদা কমিটি করেছে।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর:

মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ২

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৬, বাড়ার আশঙ্কা

মগবাজারে বিস্ফোরণ: যেকোনো সময় ধসে যেতে পারে ভবনটি

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৭: ডিএমপি

মগবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি

‘মগবাজারের ঘটনাটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়’

মগবাজারে বিস্ফোরণ: নিহত সাতজনের মরদেহ হস্তান্তর

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

মগবাজারে বিস্ফোরণ: ভবনের কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ১১

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়