স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর বেক্সিমকো
ফাইল ছবি
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ শুরু হতে চলেছে ২০ জানুয়ারি থেকে। এই সিরিজে বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর হয়েছে বেক্সিমকো।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বেক্সিমকো আমাদের দেশের অন্যতম সেরা ব্র্যান্ড। বিশ্বব্যাপীও তাদের সুনাম রয়েছে। বাংলাদেশের ক্রিকেটের সমর্থনে তারা বহুবার এগিয়ে এসেছে। জাতীয় দলের স্পন্সর হিসেবে বেক্সিমকোর নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত’।
২০ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে মিরপুরে। ২২ জানুয়ারি একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ফেব্রুয়ারি শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। মিরপুরে ১১ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















