Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ২৫ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:২৬, ২৫ জানুয়ারি ২০২১

উইন্ডিজকে ২৯৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

সংগৃহীত

সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তামিম-সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ'র হাফ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৯৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।  

চার সিনিয়র ক্রিকেটার তা মিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ অর্ধশতকে ৫০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২৯৭ ।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সকাল সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ। ফলে রান তাড়া করে প্রথম দুই ম্যাচ জেতা বাংলাদেশ এ ম্যাচে আগে ব্যাট করতে নামে। 

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। প্রথম ওভারের পঞ্চম বলে আলঝারি জোসেফের বলে লেগ বিফোরের শিকার হন লিটন। কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। নাজমুল হোসেন শান্ত এ ম্যাচেও ব্যাট হাতে বেশি কিছু করতে পারেননি। ৩০ বলে ২০ রান করে কাইল মেয়ার্সের কাছে পরাস্ত হন তিনি।

৭০ বলে ফিফটি পূরণ করেন তামিম। ৮০ বলে ৬৪ রান করে জোসেফের শিকারে পরিণত হন টাইগার অধিনায়ক। তার বিদায়ে নামা মুশফিকুর রহিম ২৭ রানে অপরাজিত আছেন। 

এই ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের গৌরব অর্জন করবে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সব মিলিয়ে পাঁচটি সিরিজ জিতলেও, টাইগাররা তাদের হোয়াইটওয়াশ করতে পেরেছে শুধু ২০০৯ সালের সফরে।

সেবারও তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। প্রায় এক যুগ পর এবার তামিমদের সামনে একই সাফল্যের হাতছানি।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়