Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৯, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১১:৫২, ২১ এপ্রিল ২০২১

তামিম-শান্ত জুটিতে চলছে রান সংগ্রহ

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাইফের উইকেট হারিয়ে কিছুটা বিচলিত ছিল টাইগার শিবির। কিন্তু দ্বিতীয় উইকেটেই তামিম-শান্তর ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে সফররত বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫৯ রান।

সুরাঙ্গা লাকমালের করা ম্যাচের প্রথম ওভারে দুটো চার মেরে দুর্দান্ত শুরু করেন টাইগার ওপেনার তামিম ইকবাল। কিন্তু পরের ওভারেই ব্যর্থ সাইফ। বিশ্ব ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসেন নাজমুল হাসান শান্ত। তাকে নিয়ে দলীয় স্কোরটা বাড়াতে থাকেন তামিম। এই দুই টাইগার ব্যাটসম্যান মিলে ইতোমধ্যেই অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জুটি গড়েছেন। ৪৪ রানে তামিম এবং ১৩ রানে শান্ত অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওসাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, নিরোশান দিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা।

আইনিউজ/এসডি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়