Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ২১ মে ২০২১
আপডেট: ২৩:৩৫, ২১ মে ২০২১

বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট একাদশে আছেন যারা

সর্বোচ্চ রেটিং পয়েন্টের ওপর ভিত্তি করে বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট একাদশ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টেস্ট র‌্যাংকিংয়ের ওপর ভিত্তি করে বাংলাদেশের সেরা একাদশ নির্বাচন করা হয়েছে। ফলে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টে এগিয়ে থাকা ক্রিকেটাররাই এখানে সুযোগ পেয়েছেন। 

উইকেটকিপারদের জন্য আলাদা র‌্যাংকিং নেই বলে ব্যাটিংয়ের রেটিং পয়েন্টের সঙ্গে কিপিংয়ের পরিসংখ্যান মিলিয়ে অটো চয়েজ হিসেবে আছেন মুশফিকুর রহিম। একই অবস্থা সাকিব আল হাসানের ক্ষেত্রেও। অলরাউন্ডারদের মধ্যে ব্যাটিং ও বোলিং বিভাগে বাংলাদেশের সর্বকালের সেরা তিনিই। 

রেটিং পয়েন্টের হিসেবে বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট একাদশ-

তামিম ইকবাল (৭০৯ রেটিং পয়েন্ট), মুমিনুল হক সৌরভ (৬৬১ রেটিং পয়েন্ট), হাবিবুল বাশার সুমন (৬৫৬ রেটিং পয়েন্ট), মুশফিকুর রহিম (৬৫৮ রেটিং পয়েন্ট), সাকিব আল হাসান (৬৯৪ রেটিং পয়েন্ট), মাহমুদউল্লাহ রিয়াদ (৫৭৪ রেটিং পয়েন্ট), নাসির হোসেন (৫৫০ রেটিং পয়েন্ট), মেহেদী হাসান মিরাজ (৬৯৬ রেটিং পয়েন্ট), মাশরাফী বিন মোর্ত্তজা (৪৫৯ রেটিং পয়েন্ট), তাইজুল ইসলাম (৬৬৬ রেটিং পয়েন্ট) ও শাহাদাত হোসেন রাজিব (৪৩৮ রেটিং পয়েন্ট)। 

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়