স্পোর্টস প্রতিবেদক
আপডেট: ২২:৩৪, ৯ আগস্ট ২০২১
সাকিব-মেহেদির পর নেই মাহমুদউল্লাহ, চাপে বাংলাদেশ
শর্ট লেন্থ বল স্ট্রেইট ব্যাটে খেলতে গিয়ে সহজ ক্যাচ তুলে দিলেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। ক্রিজের বোলিং প্রান্তে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে নিলেন অ্যাডাম জাম্পা। সাকিব-মেহেদির পরে অধিনায়কের বিদায়েও চাপে পড়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯১ রান। ক্রিজে সৌম্য (১৪ বলে ১২ রান) ও তাকে সঙ্গ দিবেন নুরুল হাসান (১)
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক। সিরিজে প্রথমবারের মতো ব্যাট হাতে শুরুটা ভালোই করেন দুই ওপেনার নাঈম-মেহেদি। ওপেনিং জুটিতে ৪.৩ ওভারে দ্রুত ৪২ রান উপহার দেয় এই জুটি।
অ্যাস্টন টার্নারের বলে ১৩ রানে ফেরেন শেখ মেহেদি হাসান। পরে ইনিংস বড় করার সুয়োগ থাকলেও বাজে শটে ফিরেন নাইম। ক্রিস্টিয়ানের বলে ফেরার আগে নাইম ২৩ বলে করেন ২৩ রান। পরে সাকিবকে এলবি’র ফাঁদে ফেলেন জাম্পা। ফেরার আগে করেন ২৩ বলে ১১ রান।
উইকেটে টিকে থেকেও ইনিংস বড় করতে পারছেন না টাইগার ওপেনার নাইম। আজ আরো একবার উইকেট বিলিয়ে দিয়ে নিজের বড় ইনিংসের সম্ভাবনা মাটি করে দেন নাইম। তার ফেরার পরে ধীরগতির ব্যাটিং করেও টিকতে পারেননি সাকিবও।
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















