নিজস্ব প্রতিবেদক
সিলেটে স্বস্তির বৃষ্টি
দুইদিন তাপপ্রবাহের পর অবশেষে সিলেটে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। গরমের কারণে হাঁসফাঁস করছিলেন সিলেট মহানগরবাসী। এর মধ্যে বৃষ্টিতে স্বস্তি ফিরল সিলেটে।
মঙ্গলবার (১৬ মে) বিকাল ৪টা ১৫ মিনিট থেকে জেলার বিভিন্ন জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে ভ্যাপসা গরম থেকে শীতল হাওয়ায় স্বস্তি মিলছে মহানগরবাসীর। রিপোর্ট লেখা পযর্ন্ত জেলার বিভিন্ন উপজেলায় ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হচ্ছে।
এর আগে মঙ্গলবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে সিলেট সহ দেশের সব বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আইনিউজ/ইউএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























