ঢাকা, শুক্রবার   ০১ মে ২০২৬,   বৈশাখ ১৭ ১৪৩৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৫, ২১ মে ২০২৩

শ্রীমঙ্গলে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ইয়াবাসহ পুলিশের কাছে আটক মো. তাহমিদ চৌধুরী কামিল। ছবি- আই নিউজ

ইয়াবাসহ পুলিশের কাছে আটক মো. তাহমিদ চৌধুরী কামিল। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গলে ৩৫ পিস ইয়াবাসহ আবু জাফর মো. তাহমিদ চৌধুরী কামিল (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। 

গতকাল শনিবার (২০ মে) শ্রীমঙ্গল শহরের উকিল বাড়ির রোড থেকে তাকে আটক করা হয়। 

শনিবার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মেদের নেতৃত্বে পৌরসভার উকিল বাড়ি রোডের লাল হাজী সাহেবের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় আটককৃত তাহমিদ চৌধুরী কামিলের পরনের প্যান্টের পকেট থেকে একটি কালো রঙের পলিথিনে মোড়ানো ৩৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

আটককৃত আবু জাফর মো. তাহমিদ চৌধুরী কামিল  শ্রীমঙ্গল পৌরসভার গুহরোড এলাকার মৃত ফাত্তাহ আহমেদ চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। 

শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করে আজ রোববার (২১ মে) সকালে আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ