দেশে আরও ২৩৭ মৃত্যু, নতুন শনাক্ত ১০ হাজার ৪২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরও ২৩৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ৩৯৮ জনে। একই সময়ে করোনায় শনাক্ত হয়েছে ১০ হাজার ৪২০ জনের দেহে।
২০:৫৩ ১১ আগস্ট ২০২১
সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ আসলো ঢাকায়
বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশে পৌঁছেছে। বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে টিকা বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
২০:৪৬ ১১ আগস্ট ২০২১
তিন সপ্তাহ সময় পেল ইভ্যালি
গ্রাহকদের দেনা পরিশোধসহ সার্বিক তথ্য দেয়ার জন্য অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালিকে তিন সপ্তাহ সময় দেয়া হয়েছে।
১৮:০২ ১১ আগস্ট ২০২১
কমলগঞ্জের লাঘাটা ও পলক নদীতে অবৈধ বাঁশের খাঁটি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাঘাটা ও পলক নদীতে অবৈধভাবে বাঁশের খাঁটি (বেড়া) দিয়ে চলছে মাছ শিকার। ফলে দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছের প্রজনন ও গতি প্রবাহে বাঁধাগ্রস্ত হচ্ছে। একটি অসাধু শিকারী চক্রের কবলে মারা যাচ্ছে দেশীয় প্রজাতির ছোটবড় মাছসহ জলজ প্রাণী। এতে নদী ও জলাশয়ে প্রাকৃতিক মাছের উপস্থিতি হ্রাস পাচ্ছে। তবে অবৈধ এসব মাছ শিকারীদের কখনো আইনের আওতায় আনা হচ্ছে না। ফলে নদী দু’টির পতনঊষার এলাকায় একাধিক বাঁশের খাটি বসানো হয়েছে।
১৭:৪৭ ১১ আগস্ট ২০২১
মৌলভীবাজারে দীর্ঘ ১৯ দিন পর রেল চলাচল শুরু
কঠোর বিধিনিষেধ শিথিল করায় মৌলভীবাজারের রেলস্টেশনগুলোতে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হয়েছে। দীর্ঘ ১৯ দিন পর বুধবার (১১ আগস্ট) ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন সকাল ১০টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। এছাড়াও কুলাউড়া, শমসেরেনগর, ভানুগাছ, সাতগাঁও সহ জেলার সবকটি রেলওয়ে স্টেশন ও জংশন থেকে আন্তঃনগর ও লোকাল ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে ছেড়ে যায়।
১৭:৩২ ১১ আগস্ট ২০২১
জাতীয় শোক দিবসের কর্মসূচি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচি পালন করা হবে।
১৬:৫৮ ১১ আগস্ট ২০২১
জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ২৮ আগস্ট
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
১৬:৪৩ ১১ আগস্ট ২০২১
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ সাকিব আল হাসান
মুশফিকুর রহিমের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে পিছনে ফেলে আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সাকিব।
১৫:৫৬ ১১ আগস্ট ২০২১
বিয়ে করলেন অভিনেতা নিলয়
বিয়ে করেছেন অভিনেতা ও মডেল নিলয় আলমগীর। বুধবার (১১ আগস্ট) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বিয়ের খবরটি জানিয়েছেন।
১৫:৩৬ ১১ আগস্ট ২০২১
দেশে ওমরাহ কার্যক্রম শুরু
সৌদি সরকারের অনুমতিক্রমে হিজরি ১৪৪৩ সনে বাংলাদেশ থেকে ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে।
১৫:১৭ ১১ আগস্ট ২০২১
সিনোফার্মের আরও ৬ কোটি টিকা কেনার অনুমোদন
চীনের সিনোফার্মের আরও ৬ কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
১৫:০৪ ১১ আগস্ট ২০২১
‘৬৪ জেলায় বঙ্গবন্ধুর স্মৃতিভিত্তিক ডকুমেন্টারি নির্মাণ করা প্রয়োজন’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশের ৬৪ জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন অঙ্কিত স্থান নিয়ে ৬৪ টি আলাদা ডকুমেন্টারি নির্মাণ করা প্রয়োজন। কারণ, যিনি আমাদের বাংলাদেশ নামক এই জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, যার সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার বর্ণাঢ্য জীবন ও আদর্শ বাঙালিদের জন্য অনুসরণীয়, সেই মহান নেতার সংগ্রামী জীবনের ৬৪ জেলায় স্মৃতির বিষয়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্যই আলাদা আলাদাভাবে এই ডকুমেন্টারি নির্মাণ করতে হবে।
১৪:৫০ ১১ আগস্ট ২০২১
আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, ২৫ সেনাসহ ৪২ জনের মৃত্যু
উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে ৪২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জন সেনা সদস্য। তারা দাবানলের আাগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন।
১৪:২৮ ১১ আগস্ট ২০২১
বিশ্বজিৎ হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাকে ফরিদপুর জেলার সদরপুর থেকে গ্রেফতার করা হয়।
১৪:১১ ১১ আগস্ট ২০২১
সিলেট বিভাগে একদিনে রেকর্ড ২২ জনের মৃত্যু
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫৫৭ জনকে শনাক্ত করা হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৭১৫ জন।
১৩:৫২ ১১ আগস্ট ২০২১
অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষক সেই ফোরকান গ্রেফতার
নব্য জেএমবির সদস্য ও অনলাইনে বোমা তৈরির কারিগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসান ওরফে বোমা জাহিদকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। জাহিদ কাতারপ্রবাসী ফোরকান, রাজু বা ফোরকান ভাই নামেও পরিচিত।
১৩:৩৭ ১১ আগস্ট ২০২১
প্রথমবারের মতো নারী গভর্নর পেল নিউইয়র্ক
নিউইর্য়ক অঙ্গরাজ্যের ২৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গভর্নরের দায়িত্ব পেলেন একজন নারী। যৌন কেলেঙ্কারির অভিযোগে স্টেট গর্ভনর (ডেমক্র্যাট) এ্যান্ড্রু ক্যুমো পদত্যাগের ঘোষণা দেওয়ায় লে.গর্ভনর ক্যাথি হোচুল গর্ভনরের দায়িত্ব নিচ্ছেন।
১৩:২২ ১১ আগস্ট ২০২১
পিএসজিতে খেলার তর সইছে না মেসির
বার্সেলোনাতে আর মেসি নেই। তার নতুন ঠিকানা এখন ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব পিএসজি। ইতোমধ্যেই ক্লাবের সঙ্গে তার চুক্তি স্বাক্ষরও হয়ে গেছে। আর চুক্তি করার পরপর ক্লাব নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন তিনি। এক পর্যায়ে বলেন যে, পিএসজির হয়ে মাঠে নামতে তর সইছে না তার।
১২:৩০ ১১ আগস্ট ২০২১
বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’র মোড়ক উন্মোচন
মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন অঙ্কিত স্থানসমূহ নিয়ে জেলা প্রশাসন, মৌলভীবাজার এবং eyenews.news এর উদ্যোগে নির্মিত বিশেষ ডকুমেন্টারি 'খুঁজে ফিরি পিতার পদচিহ্ন' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
১২:২২ ১১ আগস্ট ২০২১
জুড়ীর ভোগতেরা কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক প্রসবে সহস্রতম শিশুর জন্ম
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ভোগতেরা কমিউনিটি ক্লিনিকে সহস্রতম স্বাভাবিক প্রসবের রেকর্ড গড়েছে। গ্রামের ভেতরের ছোট্ট এই কমিউনিটি ক্লিনিকে ৯ বছর ধরে বিনা খরচে স্বাভাবিক প্রসব কার্যক্রম চলছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মতে, স্বাভাবিক প্রসবে সিলেট বিভাগে ভোগতেরা কমিউনিটি ক্লিনিকটি প্রথম স্থানে রয়েছে।
১১:১৬ ১১ আগস্ট ২০২১
পরীমনির সাথে কি সম্পর্ক? সিটি ব্যাংকের এমডি নিজেই দিলেন উত্তর
সম্প্রতি দেশে আলোচিত অভিনেত্রী পরীমনির সাথে শোনা যায় সিটি ব্যাংকের এমডির নাম। পরীমনি গ্রেফতারের পর থেকেই তার সাথে জড়াচ্ছে বেশ হাইপ্রোফাইল ব্যক্তিত্বের নাম, সোশ্যাল মাধ্যমে যাদের নিয়ে নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
১১:০২ ১১ আগস্ট ২০২১
একদিনে মৌলভীবাজারে আরও ১১৪ জনের করোনা, মৃত্যু ১
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১১৪ জন। এছাড়া মৃত্যুবরণ করেছেন আরও ১ জন।
১০:৪৩ ১১ আগস্ট ২০২১
শতভাগ যাত্রী নিয়ে চলছে গণপরিবহন
১৯ দিন বন্ধ থাকার পর আবার চলাচল শুরু হয়েছে গণপরিবহনের। তবে আগের মতো অর্ধেক যাত্রী নিয়ে নয়। সরকারি নির্দেশনা মেনে শতভাগ যাত্রী নিয়েই চলাচল শুরু করেছে বাস-ট্রেন-লঞ্চসহ অন্যান্য সব গণপরিবহন।
১০:২০ ১১ আগস্ট ২০২১
কুবিতে অনলাইন পরীক্ষা নিয়ে আইকিউএসির মতবিনিময়
অনলাইন পরীক্ষা নিয়ে ডিন, প্রভোস্ট ও পরীক্ষা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি)। ইন্টারন্যাশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১২ টায় অনলাইন প্লাটফর্ম জুমে এ সভা অনুষ্ঠিত হয়।
০০:১০ ১১ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1073  
-   1074  
-   1075  
-   1076  
-   1077  
-   1078  
-   1079      
- পরবর্তী >    
- শেষ >>    










































