এবার আফগানিস্তানের অন্যতম বৃহত্তম শহর হেরাতের দখল নিলো তালেবান
কয়েক দিন ধরেই আফগানিস্তানের একের পর এক শহর দখল করে নিচ্ছে তালেবান। এরই ধারাবাহিকতায় গজনির পর পশ্চিম আফগানিস্তানের প্রধান ও দেশটির তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখল নিয়েছে তালেবানরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তালেবানদের হাতে শহরটির পতন হয়।
১৩:২০ ১৩ আগস্ট ২০২১
মৌলভীবাজারে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় মশার লার্ভা ধ্বংসকরণ কার্যক্রম জোরদার
অতিমারী করোনাকালীন এই সময়ে দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ। করোনার পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। সম্প্রতি মৌলভীবাজারে ঢাকা ফেরত এক ব্যক্তির ডেঙ্গু ধরা পড়েছে। এরইমধ্যে মশাবাহিত এই রোগ থেকে রক্ষা পেতে মশার লার্ভা ধ্বংস করা এবং ঝোপঝাড় পরিস্কারসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার পৌরসভা।
১৩:১১ ১৩ আগস্ট ২০২১
মৌলভীবাজারে করোনায় আক্রান্ত বেড়ে ৬ হাজার ৮৯০, মৃত্যু ৬৭
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৬০ জন। এছাড়া মৃত্যুবরণ করেছেন আরও একজন।
১০:৪৯ ১৩ আগস্ট ২০২১
করোনায় একদিনে আরও ১০ হাজার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ১০ হাজার ২৯২ জন মারা গেছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ৭১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৩ লাখ ৪৭ হাজার ৮৮৮ জনে।
১০:২৭ ১৩ আগস্ট ২০২১
মৌলভীবাজারে আব্দুল কাইয়ুম সিদ্দিকী হুজুরের ইন্তেকাল
মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী হুজুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
০৩:১৩ ১৩ আগস্ট ২০২১
মৌলভীবাজারে ডেঙ্গু রোগী শনাক্ত
মৌলভীবাজারে একজনের শরীরে ডেঙ্গু রোগ ধরা পড়েছে। বুধবার (১১ আগস্ট) শহরের চৌমোহনাস্থ দি ইউনাইটেড কমপ্যাথ অ্যান্ড মেডিকেল সার্ভিসেস- ডায়গনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষায় এ রোগটি ধরা পড়ে।
০০:৫১ ১৩ আগস্ট ২০২১
সরকারকে ভ্যাট দিল আমাজন
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পর সরকারের কোষাগারে ভ্যাটের টাকা দিয়েছে জনপ্রিয় ই-কমার্স জায়ান্ট আমাজন।
২৩:৫৯ ১২ আগস্ট ২০২১
ডেঙ্গু প্রতিরোধে দারুণ কার্যকরী পেঁপে পাতা
করোনাভাইরাস মহামারির মধ্যে নতুন আতঙ্ক ডেঙ্গু। দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সরকারি হিসাব অনুযায়ী গত বছর ডেঙ্গুতে প্রায় ২০০ লোকের মৃত্যু হয়। আক্রান্তের সংখ্যা ছিল লক্ষাধিক।তাইতো এই ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের অনেক বেশি সচেতনতা প্রয়োজন।
২৩:৪২ ১২ আগস্ট ২০২১
২০২২ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং কোচ প্রিন্স
২০২২ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স।
২৩:০৫ ১২ আগস্ট ২০২১
উপজেলা পরিষদের ভবন থেকে পরে নারীর মুত্যু
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের তৃতীয় তলা থেকে পরে গিয়ে সখিনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ভবনের তৃতীয়তলা থেকে পরে তার মৃত্যু হয়।
২২:৪৬ ১২ আগস্ট ২০২১
এবার রান্না শেখাবেন ড. মাহফুজুর রহমান
ব্যক্তিজীবনে পুরোদস্তুর ব্যবসায়ী ড. মাহফুজুর রহমান। বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান তিনি। গানের প্রতি বিশেষ অনুরাগ থাকায় প্রতি ঈদেই তিনি গান নিয়ে হাজির হন। তার কণ্ঠে একক সংগীতানুষ্ঠানগুলো প্রচারের পরই ভাইরাল হয়।
২২:৪৫ ১২ আগস্ট ২০২১
রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়া-জার্মানির সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি
গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা নাগরিককে নিজ দেশ মিয়ানমারে ফেরাতে রাশিয়া ও জার্মানির সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
২২:৪১ ১২ আগস্ট ২০২১
মৌলভীবাজারের প্রধান শিক্ষকদের পদোন্নতির দাবিতে স্মারকলিপি প্রদান
মৌলভীবাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি স্থায়ী পদোন্নতির দাবিতে মহাপরিচালক, সচিব ও প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিয়েছে।
২২:৩৪ ১২ আগস্ট ২০২১
আশুরা উপলক্ষে ব্যাংক ছুটি ২০ আগস্ট
পবিত্র আশুরা উপলক্ষে ১৯ আগস্ট (বৃহস্পতিবার) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তে আশুরা ২০ আগস্ট (শুক্রবার) নির্ধারণ হওয়ায় ছুটির তারিখও পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক।
২২:২৮ ১২ আগস্ট ২০২১
অল্পতেই বেশি রাগ, জেনে নিন কারণ
আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা অল্পতেই রেগে যান। কথায় আছে, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’, দৈনন্দিন জীবনে এভাবেই আমরা হেরে যাই। অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাগ খুবই স্বাভাবিক। তবে তা মাত্রাতিরিক্ত হওয়াটা মোটেও সঠিক নয়। বিশেষ করে খুব অল্পতেই রেগে যাওয়া। রাগের প্রকাশ যদি অনিয়ন্ত্রিত বা অন্যের জন্য ক্ষতিকারক অথবা অপ্রীতিকর হয়, তখন এটি নিঃসন্দেহে অগ্রহণযোগ্য।
২১:৫৭ ১২ আগস্ট ২০২১
রাজনগরে একই মেয়েকে বিয়ে নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, নিহত ১
মৌলভীবাজারের রাজনগরে একই মেয়েকে বিয়ে করা নিয়ে প্রবাসী দুই চাচাতো ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার দুইদিন পর সংঘর্ষে আহত প্রবাসী সাহার মিয়া (৩৫) মারা গেছেন।
২১:৪৬ ১২ আগস্ট ২০২১
প্রবাসীকল্যাণমন্ত্রীর ভুয়া এপিএস শান্তা চৌধুরীর বিষয়ে সতর্কবার্তা
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে ভুয়া পরিচয়দানকারী শান্তা চৌধুরীর বিষয়ে সতর্ক করা হয়েছে।
২১:২৬ ১২ আগস্ট ২০২১
বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা পরিপূর্ণ মানুষ হয়ে উঠে: ভিসি ইলিয়াস উদ্দিন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেছেন, বিশ্ববিদ্যালয় হলো বিশ্বের বিদ্যার আলয় বা বাড়ি যে বাড়ি থেকে জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা পরিপূর্ণ মানুষ হয়ে উঠে। এজন্য বিশ্ববিদ্যালয়কালীন সময়টাকে শিক্ষার্থীদের পরিপূর্ণভাবে ব্যবহার করতে হবে।
২১:১৯ ১২ আগস্ট ২০২১
জামালপুর ও বগুড়ার মধ্যে ফেরি চলাচল শুরু, সাধারণ মানুষের উচ্ছ্বাস
সুদীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরিশেষে চালু হলো যমুনা নদীতে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জামথল থেকে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কালিতলা নৌরুটে ফেরি চলাচল।
২১:১৩ ১২ আগস্ট ২০২১
‘দিনের আলোর মতো সত্য জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত’
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এটা দিনের আলোর মতো সত্য যে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। জিয়াউর রহমান যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তার সাক্ষ্য-প্রমাণ কমিশনের মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করা হবে বলে তিনি জানান।
২১:১১ ১২ আগস্ট ২০২১
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার মাস্ক প্রদান
করোনা প্রতিরোধে 'এসো পাশে দাঁড়াই' এ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার মাস্ক প্রদান করেছে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের আব্দুল হামিদ বদরুল ফোরাম।
২০:৫৪ ১২ আগস্ট ২০২১
নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসির প্রস্তুতি
করোনা মহামারি সংক্রমণ পরিস্থিতি অনুকূলে থাকলে সংক্ষিপ্ত সিলেবাস ও সংক্ষিপ্ত সময়ের মধ্যে আগামী নভেম্বরের মাঝামাঝিতে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
২০:৩৫ ১২ আগস্ট ২০২১
যতবার একটা আদি ধান হারিয়ে যায়, ততবার হারিয়ে যায় বাংলার কৃষ্টি
আদি ধান বৈচিত্র্যের ব্যাপক খরা গ্রাম বাংলার দৃশ্যমান নান্দনিকতাকেও বিবর্ণ করেছে। ধানের খড় ছাওয়া সুন্দর ছাদের কুঁড়েঘরগুলো এখন আর দেখাই যায় না। এর একটা বড় কারণ হলো নতুন সব আধুনিক জাতের ধানে যে খড় হয় তা এত ছোট আর ভঙ্গুর যে তাতে ঘর ছাওয়া যায় না।
১৯:৫১ ১২ আগস্ট ২০২১
গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৩: স্যামসাংয়ের নতুন অধ্যায়
সম্প্রতি, গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি ও গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি স্মার্টফোন নিয়ে ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোনের উদ্ভাবনী ক্ষেত্রে অনন্য এক মাত্রা যোগ করেছে স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেড। ফোল্ডেবল স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদা মেটাতে প্রযুক্তিগত উৎকর্ষ ও ফ্ল্যাগশিপের সমন্বয়ে গতকাল অত্যাধুনিক এ ডিভাইস দু’টি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
১৯:১৩ ১২ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1070  
-   1071  
-   1072  
-   1073  
-   1074  
-   1075  
-   1076      
- পরবর্তী >    
- শেষ >>    










































