বিশ্বে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ মিলিয়ন
এইচআইভি ভাইরাসের মাধ্যমে এই মরণব্যাধি একজন থেকে অন্যজনের মধ্যে সংক্রমিত হয়। ভাইরাসটি ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অকার্যকর করে দেয়। ফলে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে রোগী। তাই রোগটি থেকে বাঁচতে প্রতিরোধ এবং জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই।
১৫:৪০ ১ ডিসেম্বর ২০২২
তাহিরপুর থেকে দেড় কোটি টাকার তক্ষক উদ্ধার
সকালে সীমান্ত পিলার ১২০৩/১-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইউনিয়নের লাউড়েরগড় এলাকা থেকে তক্ষকটিকে উদ্ধার করা হয়।
১৫:২১ ১ ডিসেম্বর ২০২২
একটা ব্যাংকও দেউলিয়া হয়নি : পরিকল্পনামন্ত্রী
এসময় এমএ মান্নান বলেন, একটা ব্যাংকও দেউলিয়া হয়নি, ভবিষ্যতেও কোনো ব্যাংক দেউলিয়া হবে না বলে আমি বিশ্বাস করি। কিছুদিন আগে একটা গুজব ছড়ানো হয়েছিল, ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না। আমি বহু লোককে জিজ্ঞেস করেছি, কেউ ব্যাংকে গিয়ে টাকা পাননি এমন কাউকে পাইনি।
১৫:১০ ১ ডিসেম্বর ২০২২
শিশু আয়াতের মাথার অংশ উদ্ধার
আয়াতের মাথার অংশ উদ্ধারের পর মেয়ের বীভৎস চেহারা দেখে কান্নায় চিৎকার দিয়ে ওঠেন আয়াতের বাবা। কান্নায় ভেঙে পড়েন বাবা, দাদাসহ স্বজনেরা। তাদের আহাজারিতে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪:৪৯ ১ ডিসেম্বর ২০২২
গাড়ি ভাঙচুর মামলায় কোর্টে হাজিরা দিয়েছেন মির্জা ফখরুল
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালে মিন্টো রোডে প্রধান বিচারপতির বাসবভনের সামনে সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল আজ। শুনানি শেষে দিন পেছানো হয়েছে।
১২:৫৫ ১ ডিসেম্বর ২০২২
শুক্রবারে বিদ্যুৎ থাকবে না সিলেটের যে ৭৮ এলাকায়
আগামীকাল শুক্রবার (২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ৫ ঘণ্টা সিলেটের প্রায় ৭৮টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উন্নয়নমূলক ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে বলে জানা গেছে।
১২:৩০ ১ ডিসেম্বর ২০২২
তিউনেশিয়ার কাছে হেরে অঘটনের শিকার ফ্রান্স
ম্যাচের ৬৬ ভাগ সময় বল যদিও নিজেদের পায়ে রেখেছিলো ফ্রান্স। খেলেছিলো তারাই। কিন্তু এক গোল দিয়ে অঘটন ঘটিয়ে জয় ছিনিয়ে নিয়েছে তিউনেশিয়া। যদিও জয়ের পরেও গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হচ্ছে তিউনেশিয়া।
১২:০০ ১ ডিসেম্বর ২০২২
শুরু হল বিজয়ের মাস ডিসেম্বর
ডিসেম্বর মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নসাধ পূরণ হয়। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
১১:৩৯ ১ ডিসেম্বর ২০২২
যে কেউ ভালো খেলে জিততে পারে : মেসি
পোল্যান্ডকে ২-০ গোলে হারানোর ম্যাচে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ সামনে রেখে মেসি আজ রাতে ম্যাচের পর এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা জানি, এখন থেকে সবকিছুই কঠিন হবে। প্রতিপক্ষ যে-ই হোক সহজ হবে না।
১১:১৩ ১ ডিসেম্বর ২০২২
আটকানো গেল না আর্জেন্টিনাকে, শেষ ষোলো নিশ্চিত
খেলার শুরু থেকে গোটা সময় জুড়েই মাঠে রাজত্ব করেছে মেনিলা-আলভারেজ-লিওরা। একের পর এক আক্রমণে কোণঠাসা করে দিয়েছিল পোল্যান্ডকে। এর বিপরীতে ম্যাচে দারুণ সব বল ঠেকিয়ে দলকে অনেকক্ষণ আগলে রেখেছিলেন পোলিশ গোল কিপার টমাস সেজেসনি।
১০:৪৮ ১ ডিসেম্বর ২০২২
মেসিকে আটকাতে কয়েকজন ফুটবলার লাগবে : পোলিশ কোচ
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রার প্রধান কারিগর লিওনেল মেসি। এখন পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দুটি ম্যাচের দুটিতেই গোল করেছেন মেসি। সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারা ম্যাচে গোল করেছিলেন। পরে মেক্সিকোর বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা ম্যাচে মেসির গোলেই প্রথমে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা।
২০:০৬ ৩০ নভেম্বর ২০২২
৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
বিজ্ঞপ্তিতে ২৬টি ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনবল নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে ৫৩৯ চিকিৎসক। সহকারী সার্জন পদে ৪৫০ এবং ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
১৯:৩৪ ৩০ নভেম্বর ২০২২
কাতার বিশ্বকাপে আজ ইতিহাস গড়বেন ৩ নারী রেফারি
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, এই ম্যাচে মূল রেফারি হিসেবে থাকবেন ৩৮ বছর বয়সী ফ্রাপার্ট। তার সহযোগি হিসেবে থাকবেন ব্যাক ও ডিয়াজ। প্রথম নারী রেফারি হিসেবে ছেলেদের বৈশ্বিক আসরে দায়িত্ব করে ইতিহাসের পাতায় নাম লিখতে চলেছেন ফ্রাপার্ট।
১৯:১৬ ৩০ নভেম্বর ২০২২
মাথা উঁচু করেই শেষ ষোলোতে যেতে চায় আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে হারিয়ে অঘটনের জন্ম দেয়া সৌদি আরবের সাথে খেলতে নেমে পোল্যান্ড শুরু থেকেই তাই বেশ সতর্ক ছিল। পিওটর জিয়েলিনস্কির গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া পোল্যান্ডকে ৮২ দ্বিতীয় গোল উপহার দেন লিওয়ানদোস্কি। আর এতেই পোল্যান্ডের জয় নিশ্চিত হয়। গোলের পর লেভাকে বেশ আবেগী দেখা গেছে।
১৮:৪৬ ৩০ নভেম্বর ২০২২
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও)
চিন্তার কোনো কারণ নেই। মৌলভীবাজারে হৃদরোগের একমাত্র বিশেষায়িত হাসপাতাল- লাইফ লাইন। যেখানে আছে সিসিইউ, আইসিইউ সুবিধা।
১৮:৩৯ ৩০ নভেম্বর ২০২২
মৌলভীবাজার ইমজার সভাপতি তমাল, সম্পাদক আহমদ আফরোজ
নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ মহসিন পারভেজ পেয়েছেন ৯ ভোট। অপর প্রার্থী সালেহ এলাহী কুটি সহকর্মীদের কাছে আগে থেকেই নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন। যদিও তিনি নির্বাচন কমিশনের কাছে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেননি।
১৭:৩২ ৩০ নভেম্বর ২০২২
‘১০ ডিসেম্বর অরাজকতা করলে ভুল করবে বিএনপি’
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, ১০ ডিসেম্বর সমাবেশ উপলক্ষে বিএনপি দুটি জায়গা চেয়েছিল। আমরা তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছি। সুন্দর পরিবেশের জন্যই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
১৭:০৭ ৩০ নভেম্বর ২০২২
আর্জেন্টিনা না পারলে ব্রাজিল ট্রফি জিতলেও খুশি হবেন স্কলানি
আর্জেন্টিনার সমর্থক ব্রাজিলকে সমর্থন করছে, এমনটা খুবই বিরল। অথচ খোদ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ব্রাজিল ভক্ত। নিজের দেশ নকআউটে উঠতে না পারলে কাতার বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন দেবেন তিনি।
১৬:২৩ ৩০ নভেম্বর ২০২২
বিশ্বনাথে বিয়ের ২ দিন আগে পানিতে ডুবে কনের মৃ ত্যু
গত শুক্রবার স্বপরিবারে তার ভাই ছুরবা আলী, ভাবী ও তাদের অপর ৩ কন্যা এক ছেলেকে নিয়ে দেশে ফিরেন। কিন্তু বিয়ের দুইদিন আগেই গত ২৮ নভেম্বর সোমবার সকালে বাড়ির পুকুরে পা ছিটকে পড়ে যান রুকেয়া। এরপর তার মা মরিয়ম খাতুন (৪২) তাকে পানি থেকে তুলতে গিয়ে তিনিও পানিতে ডুবে যান।
১৫:৪১ ৩০ নভেম্বর ২০২২
আয়কর রিটার্ন জমা দেয়ার সময় ১ মাস বাড়ল
আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আজ ৩০ নভেম্বর। তবে গতকাল মঙ্গলবারের তথ্য অনুযায়ী মোট ২২ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছে। এবার অন্তত ৫০ লাখ রিটার্ন জমা পড়বে বলে আশা করছে এনবিআর। তাই এই সময় বাড়ানো।
১৫:২৩ ৩০ নভেম্বর ২০২২
পোল্যান্ডকে হারাতে ৪-৩-৩-১ সূত্রে ছক করেছে আর্জেন্টিনা
সৌদি আরবের সঙ্গে প্রথম ম্যাচে হারার মাশুল আজকের ম্যাচ পর্যন্ত দিতে হচ্ছে লিওনেল মেসি-স্কলানির আর্জেন্টিনাকে। আজকের ম্যাচও কঠিন সমীকরণ সামনে রেখে খেলবেন ডি মারিয়া-পলরা। মেক্সিকোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ জেতায় সেই স্বস্তি ছাড়া আর্জেন্টিনার আর কোনও বল থাকছে না আজকের ম্যাচে।
১৩:১১ ৩০ নভেম্বর ২০২২
বিজয় দিবসের প্রথম ৭দিন বুস্টার ডোজের গণটিকা ক্যাম্পেইন
আগামী ১লা ডিসেম্বর থেকে শুরু হবে বাঙালীর বিজয় দিবস। পূর্ব ঘোষণা অনুযায়ী বিজয় দিবসের প্রথম সাতদিন ১ থেকে ৭ ডিসেম্বর বুস্টার ডোজের গণটিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এর আগে ২২ নভেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী সাত দিনের করোনার বিশেষ টিকা ক্যাম্পেইনের কথা জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
১২:৪৮ ৩০ নভেম্বর ২০২২
মেসি-লেভেন্ডেস্কিকে সামলাতে খেলায় পুলিশ রেফারি
পুলিশের চাকরি করা ড্যানি মেকেলিয়ের ১০ বছর বয়স থেকেই ফুটবলের রেফারি হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু জীবিকার তাগিদে তিনি বর্তমানে নেদারল্যান্ডসের রটারড্যাম প্রদেশের পুলিশ ইন্সপেক্টরের দায়িত্ব পালন করছেন।
১২:১৭ ৩০ নভেম্বর ২০২২
আসছে ৪৫তম বিসিএসে ২৩০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি
জনপ্রশাসন মন্ত্রণালয় পদ সংখ্যা অনুমোদন করেছে। এই বিসিএসে ২৩টি ক্যাডারে জনবল নিয়োগ দেওয়া হবে। তবে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে ৫৩৯ জন। শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পুলিশ ক্যাডারে ৮০ জনসহ অন্যান্য ক্যাডারে নিয়োগ পাবেন।
১১:৩৮ ৩০ নভেম্বর ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   577  
-   578  
-   579  
-   580  
-   581  
-   582  
-   583      
- পরবর্তী >    
- শেষ >>    








































