সীতাকুন্ডে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৫, পরিচয় মিলেছে ১৪ জনের
বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের ৮ জন রয়েছেন। বাকি ৩৭ জন সাধারণের মধ্যে ১৪ জনের পরিচয় মিললেও ২৩ জনের স্বজনদের খোঁজ মেলেনি এখনো। অগ্নিদগ্ধে গুরুতর আহত ১২জনকে হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়েছে।
২০:০৮ ৫ জুন ২০২২
স্নাতক ছাড়া সাংবাদিক হওয়া যাবে না: বিচারপতি নিজামুল হক নাসিম
সঠিক সাংবাদিকতা বিকাশের জন্য প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে জানিয়ে সাংবাদিকতার নিয়মনীতি মেনে সাংবাদিকদের সঠিক সংবাদ পরিবেশনের পরামর্শ দেন কাউন্সিল চেয়ারম্যান।
১৯:৪২ ৫ জুন ২০২২
শ্রীমঙ্গলে বিশ্ব পরিবেশ দিবস পালিত
‘একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ’, ‘চাই আইন ও নীতির কার্যকর প্রয়োগ ও সুরক্ষিত পরিবেশ’ এই স্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
১৫:৫৩ ৫ জুন ২০২২
দাম বৃদ্ধি : গ্যাসের এক চুলা ৯৯০, দুই চুলা ১০৮০ টাকা
প্রাকৃতিক গ্যাসের দাম দুই চুলা ১০৮০ টাকা ও এক চুলা ৯৯০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
১৫:২৩ ৫ জুন ২০২২
মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত
আজ ৫ জুন,বিশ্ব পরিবেশ দিবস।নানা আয়োজনের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও দিবসটি পালন করা হয়।দিবসটির এবারের প্রতিপাদ্য“একটাই পৃথিবী,প্রকৃতির ঐকতানে টেকসই জীবন”।দিবসটি উপলক্ষেজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আজ (৫ জুন) রবিবার বর্ণাঢ্যর্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৫:১০ ৫ জুন ২০২২
পপ সম্রাট আজম খান চলে যাওয়ার এগারো বছর
একুশে পদকপ্রাপ্ত বাংলা পপ গানের সম্রাট আজম খান চলে যাওয়ার এগারো বছর পূর্ণ হলো আজ। ২০১১ সালের এই দিনে (৫ জুন) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১৫:০৭ ৫ জুন ২০২২
আগুন লাগলে যা করবেন, যা করবেন না
আগুন এমন এক শত্রু যা নিমেষে ছারখার করে দিতে পারে আপনার সাজানোগোছানো জীবন। এক্ষেত্রে প্রতিটি সেকেন্ড দামি। অনেক সময় আগুন লেগে যাওয়ার পর কিছু ভুলের কারণে বাড়তে পারে হতাহত বা মৃতের সংখ্যা। কঠিন পরিস্থিতিতে বুদ্ধি খাটানো আরও কঠিন হয়ে যায়। আগুন লেগে গেলে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নিতে হবে। এতে হয়তো সম্ভব হবে বেঁচে ফেরা।
১৪:৩৯ ৫ জুন ২০২২
ডা. সামন্ত লালের নেতৃত্বে বিশেষজ্ঞ টিম যাচ্ছে চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতদের চিকিৎসা দিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে বিশেষজ্ঞ একটি টিম চট্টগ্রাম যাচ্ছে। সোমবার এ টিম চট্টগ্রাম যাবে।
১৪:১০ ৫ জুন ২০২২
২০২২ ও ২০২৩ সালে জেএসসি পরীক্ষা হবে না
চলতি ২০২২ সালে ও আগামী বছর (২০২৩ সাল) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (৫ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
১৩:৪৫ ৫ জুন ২০২২
স্বজনদের আহাজারিতে ভারী চমেক হাসপাতাল, নিহত বেড়ে ৩৭
স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে ফায়ার ফাইটারসহ ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়ে চমেকে ভর্তি আছেন ১৩৫ জন। চট্টগ্রামের অন্যান্য হাসপাতালে আরও শতাধিক চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
১৩:২৭ ৫ জুন ২০২২
কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২৫টি ইউনিট। তবে কনটেইনারে দাহ্য পদার্থ থাকায় থেমে থেমে বিস্ফোরণ হচ্ছে। ফলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। এমন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী।
১৩:০৮ ৫ জুন ২০২২
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড : লাইভ করা তরুণ অলিউরের মরদেহ চমেক হাসপাতালে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ফেসবুকে লাইভ করা তরুণ অলিউর রহমান মারা গেছেন। অলিউর রহমানের ক্ষতবিক্ষত মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে নিশ্চিত করেছেন তার সহকর্মী রুয়েল।
১২:৪৯ ৫ জুন ২০২২
সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ : নিহত বেড়ে ৩৩
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে এখন শুধুই আর্তনাদ। যখনই কোনো মরদেহ আসছে তখনই স্বজনদের কান্না আর চিৎকারে পরিবেশ আরও ভারি হয়ে ওঠছে। সে যেন এক বিভীষিকাময় পরিস্থিতি।
১২:৩১ ৫ জুন ২০২২
সীতাকুণ্ডে বিস্ফোরণ: প্রধানমন্ত্রীর শোক, আহতদের চিকিৎসার নির্দেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
১২:১৮ ৫ জুন ২০২২
রোববার আসতে পারে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা
আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব খাতে গ্যাসের দাম সমন্বয় করে নতুন দাম চূড়ান্ত করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার গ্যাসের দাম বৃদ্ধির এ ঘোষণা আসতে পারে।
০০:৩২ ৫ জুন ২০২২
পদ্মা সেতুতে প্রথমবারের মতো আলো জ্বলল
পদ্মা সেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ল্যাম্পপোস্টের বাতি জ্বালানো হয়েছে।
০০:১০ ৫ জুন ২০২২
সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু: বঙ্গবন্ধু প্রতিশ্রুত কল্যাণ রাষ্ট্রের অভিমূখে অগ্রযাত্রা
একসময় প্রাণচাঞ্চল্যময় যৌথ পরিবার থেকে উঠে আসা এসব প্রবীণদের আর্থিক ও সামাজিকভাবে নিরাপত্তাহীন হওয়ার ঝুঁকি বাড়ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) -এর এক গবেষণায় দেখা গেছে, ‘দেশের প্রবীণদের এক-চতুর্থাংশ অপুষ্টির শিকার। অপুষ্টির হার নারীদের মধ্যে বেশি।’ এই প্রতিষ্ঠানের অন্য একটি গবেষণা বলছে, ‘দেশের গ্রামা লের ৫২ শতাংশ প্রবীণ বাত ব্যাথায় ভুগছেন। এই ঝুঁকি সরকারের একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। এমন প্রেক্ষাপটে সব শ্রমজীবী জনগোষ্ঠীসহ প্রবীণদের জন্য সার্বজনীন ও টেকসই পেনশন পদ্ধতি প্রবর্তন এখন ‘সময়ের দাবি’।
২৩:৫৩ ৪ জুন ২০২২
কমলগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও যুব সমাবেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও যুব সমাবেশ করেছে কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ।
২৩:৩৯ ৪ জুন ২০২২
মৌলভীবাজার আ.লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আজমল হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এড.রাধাপদ দেব সজল, সাংগঠনিক সম্পাদক অজয় সেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগ উপ-দপ্তর সম্পাদক এড.নিকিল রঞ্জন দাস জেলা যুবলীগ সভাপতি নাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন প্রমুখ।
২৩:৩০ ৪ জুন ২০২২
তাহিরপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩:২৪ ৪ জুন ২০২২
বাজেট অধিবেশন বসছে রোববার
একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ (বাজেট) অধিবেশন শুরু হচ্ছে রোববার (৫ জুন) বিকেল ৫টায়। গত ১৮ মে (বুধবার) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। চলমান এ অধিবেশনের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে।
২২:৫৭ ৪ জুন ২০২২
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাজনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটানোর যে পায়ঁতারা করে আসছে তা তাদের হুমকিতে প্রকাশ পেয়েছে। তাদের কোনো দেশ বিরোধী চক্রান্ত সফল করতে দেয়া হবে না বলে উল্লেখ করেন। তারা আরো বলেন, রাজাকার, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়। এসময় দেশ বিরুধী সবধরণের চক্রান্ত রুখে দিতে প্রস্তুত থাকতে নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
২২:৪৩ ৪ জুন ২০২২
পদ্মা সেতুকে ঘিরে দক্ষিণাঞ্চলের কৃষি আর পরিবহনে ব্যাপক চাঞ্চল্য
দেশের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আগে থেকেই ওই অঞ্চল বিনিয়োগ আছে। যেটি তারা আরও সম্প্রসারণ করেছেন এই পদ্মা সেতুকে সামনে রেখেই। গবেষক গোলাম মোয়াজ্জেম বলছেন পদ্মা সেতুর যোগাযোগের বড় দিগন্ত উন্মোচন করবে এতে কোন সন্দেহ নেই। কিন্তু এই যোগাযোগ সুবিধাকে অর্থনৈতিক সুবিধায় রূপান্তর করতে গ্যাস, বিদ্যুতসহ অন্য অবকাঠামোতেও নজর দিতে হবে। "পদ্মা সেতু দিয়ে দ্রæত এসে ঢাকার প্রবেশ মুখে যদি মাছ নিয়ে যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় তাহলে সম্পূর্ণ সুফল নেয়া যাবে না। তাই শুরু থেকেই সতর্ক হতে হবে," বলছিলেন তিনি। মিস্টার মোয়াজ্জেম আরো বলছেন, খুলনার মংলায় ও পটুয়াখালীর পায়রায় বন্দর সচল আছে। তাই ভবিষ্যতে ভারী শিল্প গড়ে উঠবে সেখানে।
২২:০২ ৪ জুন ২০২২
প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধুর সম্মানে আজ চা দিবস
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে ৪ জুন প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে চা বোর্ডে যোগ দেন। ১৯৫৮ সালের ২৩ অক্টোবর পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।চা বোর্ডের চেয়ারম্যান থাকাকালে এবং স্বাধীনতার পর বাংলাদেশে চা–শিল্পে বঙ্গবন্ধুর অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ৪ জুন চা দিবস পালনের গত বছর সিদ্ধান্ত গ্রহণ করে সরকার।
১৫:৫৬ ৪ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   692  
-   693  
-   694  
-   695  
-   696  
-   697  
-   698      
- পরবর্তী >    
- শেষ >>    















































