স্ট্রোকের আগের যে সংকেত দেয় হাত-পা
স্ট্রোক মস্তিষ্কের রোগ। মস্তিষ্কের রক্তবাহী নালির দুর্ঘটনাকেই স্ট্রোক বলা যায়। এই দুর্ঘটনায় রক্তনালি বন্ধও হতে পারে, আবার ফেটেও যেতে পারে। এ কারণে মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। স্ট্রোক সম্পূর্ণই মস্তিষ্কের রক্তনালির জটিলতাজনিত রোগ।
২৩:৩২ ২২ ফেব্রুয়ারি ২০২২
গত আসরের চ্যাম্পিয়নদের বিদায় করে সেমিফাইনালে মৌলভীবাজার স্করপিয়ন
সিপিএএম ক্রিকেট টুর্ণামেন্টে নিজেদের ৩য় ম্যাচে প্রথম দুইম্যাচ জিতে আকাশে উড়তে থাকা গত আসরের চ্যাম্পিয়ন ক্রিকেট ষ্টারসকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালে মৌলভীবাজার স্করপিয়ন। টসে জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতীতে উইকেট হারাতে থাকে ক্রিকেট ষ্টারস।
২৩:৩২ ২২ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জ-শ্রীমঙ্গলে হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১১টি মাতৃভাষা
“ভাষা হারিয়ে যাওয়া মানে তাদের বিশ্বাস, প্রথা, আচার, জ্ঞান ও সঙ্গীত হারিয়ে যাওয়া। এগুলি সম্পদ বিশেষ। তাই ধ্বংসের হুমকির মুখে থাকা ভাষাগুলির পরিচর্চা, শিশুদের নিজস্ব মাতৃভাষায় স্কুলে পঠন পাঠনের ব্যবস্থা করা জরুরী হয়েছে।” কথাগুলো বললেন মণিপুরী সাহিত্য পরিষদ এর সভাপতি লেখক, গবেষক অধ্যাপক ড. রণজিত সিংহ।
২৩:০৩ ২২ ফেব্রুয়ারি ২০২২
খ্যাতিমান গীতিকার কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন
দেশের খ্যাতিমান গীতিকার কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন তার পরিবারের ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু।
২২:৪৬ ২২ ফেব্রুয়ারি ২০২২
জঙ্গিবাদে অর্থায়ন: সিঙ্গাপুরে বাংলাদেশি নির্মাণ শ্রমিকের কারাদণ্ড
জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে আহমেদ ফয়সাল (২৭) নামে বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে ২ বছর ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত। সিরিয়ায় জঙ্গিগোষ্ঠীর কাছে দফায় দফায় অর্থ পাঠানোর প্রমাণ পাওয়ায় সোমবার তাকে এই সাজা দেওয়া হয়েছে।
২২:২৯ ২২ ফেব্রুয়ারি ২০২২
ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত, রাষ্ট্রপতির কাছে যাবে বৃহস্পতিবার
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দিতে ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। আগামী বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এই ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
২২:০৩ ২২ ফেব্রুয়ারি ২০২২
১১ জেব্রার মৃত্যু : দায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। জেব্রা মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লিখিত মতামত অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় মামলাও দায়ের করা হবে।
২১:৩৬ ২২ ফেব্রুয়ারি ২০২২
বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে টাইগাররা
ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আগামীকাল (বুধবার) মাঠে নামছে দুদল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যস্ত সময় পার করল টাইগার ক্রিকেটাররা। আর এর মধ্যেই এবার আফগানিস্তানের বিপক্ষে খেলবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। অভিজ্ঞ ক্রিকেটার এবং বিপিএলে ভালো পারফর্মারদের প্রাধান্য দিয়েই সাজানো হয়েছে এবারের স্কোয়াড।
২১:৩১ ২২ ফেব্রুয়ারি ২০২২
যুক্তরাজ্যে স্টুডেন্টদের চ্যালেঞ্জ ও করণীয়
স্টুডেন্ট হিসেবে বাংলাদেশের অনেক ছেলে মেয়ে যুক্তরাজ্য এসেছে এবং আরও আসছে। বাংলাদেশের ছেলে মেয়েরা আগেও এখানে ভালো করেছে, আগামীতেও করবে।
২০:৫৫ ২২ ফেব্রুয়ারি ২০২২
নীলক্ষেতে বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
রাজধানীর নীলক্ষেতের শাহজালাল মার্কেটে একটি বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট নিয়োজিত রয়েছে।
২০:২৩ ২২ ফেব্রুয়ারি ২০২২
তাহিরপুরে পুলিশের গুলিতে নারীসহ ১০ জন আহত
সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় মানববন্ধনকে কেন্দ্র করে তাহিরপুর সদর বাজারে পরিকল্পিত হামলায় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তানসেন তালুকদার তুষার সহ প্রায় ১০ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারী ও পুলিশের গুলিতে একজন গৃহবধূও আহত হয়েছেন।
২০:১১ ২২ ফেব্রুয়ারি ২০২২
উদ্বোধনী ম্যাচে ৬ নং ওয়ার্ডের জয়
গিয়াসনগর ইউনিয়নের মোহাম্মদপুর ক্রিকেট মাঠে মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটি গিয়াসনগর ইউনিয়নের আয়োজনে শুরু হয়েছে এমসিডিসি ইউনিয়ন কাপ।
১৯:০৯ ২২ ফেব্রুয়ারি ২০২২
কুবি সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর ও প্রকাশনা উৎসব
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নতুন কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নিকট দায়িত্ব হস্তান্তর এবং প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিক সমিতির বার্ষিক সাময়িকী 'সারথী'র মোড়ক উন্মোচন করা হয়।
১৯:০৫ ২২ ফেব্রুয়ারি ২০২২
দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা প্রি-অর্ডার শুরু
স্যামসাং ব্যবহারকারীরা এখন গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা স্মার্টফোন অগ্রিম বুকিং দিতে পারবেন ১৫ হাজার টাকা দিয়ে। সম্প্রতি শুরু হওয়া এ প্রি-বুকিং এর মাধ্যমে ক্রেতাদের সুযোগ থাকছে আকর্ষণীয় অফার ও নানা সুবিধা উপভোগ করার। স্যামসাং ওয়েবসাইটের। মাধ্যমে এ ডিভাইসগুলো প্রি-বুকিং দেয়া যাবে।
১৮:৪৩ ২২ ফেব্রুয়ারি ২০২২
‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে শাবি
বিসিসি ও আইসিটি বিভাগের ইবিএলআইসিটি প্রকল্পের আওতায় বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিযোগিতায় ২য় হয়েছে শাবির 'SUST Bangla NLP tool kit' এর প্রজেক্ট। যেখানে ১৪৭টি প্রজেক্ট জমা দেওয়া হয়েছিলো।
১৮:১৫ ২২ ফেব্রুয়ারি ২০২২
৩৬ দিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শাবি ক্যাম্পাস
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে টানা ৩৬ দিন বন্ধ থাকার পর সশরীরে ক্লাস শুরু হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এর আগে গত ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার পর অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা হয়েছিল শাবিপ্রবি।
১৮:০০ ২২ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়া ইউক্রেনের স্বার্বভৌমত্ব লঙ্ঘন করেছে: জাতিসংঘ মহাসচিব
ইউক্রেনের স্বঘোষিত দুই অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে আলোচনায় থাকা মহাশক্তিধর দেশ রাশিয়া। তবে ইউক্রেনের নিজেদের মধ্যের এই বিষয়ে রাশিয়ার 'নাক গলানো' নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিশ্বের শীর্ষ সব নেতারা। এবার রাশিয়ার এই পদক্ষেপ নিয়ে মুখ খুলেছে জাতিসংঘও। জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস এ বিষয়ের নিন্দা জানিয়েছেন।
১৭:৫৯ ২২ ফেব্রুয়ারি ২০২২
ওসির বদলির দাবি : রাজনগরে চেয়ারম্যানদের আইনশৃঙ্খলা সভা বর্জন
মৌলভীবাজারের রাজনগর থানার ওসির বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগের সুরাহা না করায় মাসিক আইনশৃঙ্খলা সভা বর্জন করেছেন চেয়ারম্যানরা। ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান (মহিলা ভাইস চেয়ারম্যান), ভাইস চেয়ারম্যান ও ৮টি ইউনিয়নের সকল চেয়ারম্যান আইনশৃঙ্খলা সভা বর্জনের বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবারে লিখিত আবেদন দিয়েছেন।
১৭:৩৮ ২২ ফেব্রুয়ারি ২০২২
২৬ ফেব্রুয়ারির পরও টিকার প্রথম ডোজ চলবে : স্বাস্থ্যমন্ত্রী
২৬ ফেব্রুয়ারির পরও করোনা টিকার প্রথম ডোজ চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানিয়েছেন, এরপরও স্বাভাবিক টিকা কর্মসূচি চলমান থাকবে।
১৭:১৮ ২২ ফেব্রুয়ারি ২০২২
পাঁচ ভাইয়ের পর চলে গেলেন রক্তিমও
কক্সবাজারের চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে বেপরোয়া গতির পিকআপের চাপায় পাঁচ ভাইয়ের মৃত্যু হয় গত ৮ ফেব্রুয়ারি। এ ঘটনায় গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন আরেক ভাই রক্তিম সুশীল। অবশেষে পাঁচ ভাইয়ের পর চলে গেলেন রক্তিমও।
১৬:৫৮ ২২ ফেব্রুয়ারি ২০২২
করোনায় আজ মারা গেলেন ১৬ জন, শনাক্ত ১৫৯৫
দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯৫ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৬ জন করোনা রোগী।
১৬:৩৩ ২২ ফেব্রুয়ারি ২০২২
গ্যাস-বিদ্যুতে ভর্তুকি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গ্যাস-বিদ্যুতে ভর্তুকি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন।
১৬:১৭ ২২ ফেব্রুয়ারি ২০২২
বড়লেখায় ফার্মেসিতে কর্মরত জনবলের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
মৌলভীবাজারের বড়লেখায় ফার্মেসিতে কর্মরত জনবলের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ফার্মেসি মালিক ও ফার্মাসিস্টসহ প্রায় ১০০ জন প্রশিক্ষণ নিয়েছেন।
১৫:৫৩ ২২ ফেব্রুয়ারি ২০২২
সাংবাদিকদের উপর হামলা : নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন
তাহিরপুরে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৫:৩৫ ২২ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   787  
-   788  
-   789  
-   790  
-   791  
-   792  
-   793      
- পরবর্তী >    
- শেষ >>    
















































