পদ্মা সেতুর পিলারে ধাক্কা: ফেরির ২ চালককে দায়ী করে প্রতিবেদন
পদ্মা সেতুর পিলারে রো রো ফেরি শাহজালালের ধাক্কা লাগার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। প্রতিবেদনে ফেরির দুই চালককে (মাস্টার ও সুকানি) দায়ী করা হয়েছে।
রোববার, ২৫ জুলাই ২০২১, ১৫:২৪
‘লীগ’ শব্দ জুড়ে আ. লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ নেই
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘স্বীকৃত সংগঠনের বাইরে যেকোন নামের সঙ্গে ‘লীগ’ বা ‘আওয়ামী’ শব্দ জুড়ে দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই।’
রোববার, ২৫ জুলাই ২০২১, ১৫:০৭
বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা
লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে। এ কারণে সমুদ্রবন্দরগুলোর উপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতও নামিয়ে ফেলা হয়েছে। তবে আগামী দুদিন পর সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আবার বাড়বে বৃষ্টি।
রোববার, ২৫ জুলাই ২০২১, ১৪:১৯
করোনা টিকা নিতে এক কোটি ১৮ লাখের বেশি নিবন্ধন
করোনাভাইরাসের টিকা নিতে শনিবার পর্যন্ত নিবন্ধন করেছেন এক কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৯৭ জন মানুষ।
রোববার, ২৫ জুলাই ২০২১, ১৪:০৮
খুলনা বিভাগে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জনের।
রোববার, ২৫ জুলাই ২০২১, ১৩:৫৭
সরকারি চাকরিজীবীদের দিতে হবে সম্পদের হিসাব
সরকারি চাকরিজীবীদের (কর্মকর্তা-কর্মচারী) সম্পদের হিসাব দিতে হবে। সেজন্য এ সংক্রান্ত বিধিমালা কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার।
রোববার, ২৫ জুলাই ২০২১, ১২:৪৬
‘আগামী ৬ মাসের মধ্যে সকল গ্রাহকের পণ্য বুঝিয়ে দিবে ইভ্যালি’
আগামী ছয় মাসের মধ্যে ইভ্যালীতে গ্রাহকদের পাওনা সকল পণ্য পরিশোধ করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উদ্যােক্তা ও সিইও মোহাম্মদ রাসেল। তিনি শনিবার (২৪ জুলাই) রাত ১১ টায় ইভ্যালীর ভ্যারিফাইড ফেইসবুক পেইজে লাইভে এসে এই কথা জানিয়েছেন।
রোববার, ২৫ জুলাই ২০২১, ১১:০৩
দেশে পৌঁছেছে ভারত থেকে পাঠানো ২০০ মেট্রিক টন অক্সিজেন
প্রতিবেশী দেশ ভারত থেকে বাংলাদেশের জন্য উপহার হিসেবে পাঠানো ২০০ মেট্রিক টন তরলীকৃত মেডিক্যাল অক্সিজেন দেশে পৌঁছেছে। যশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে ‘অক্সিজেন এক্সপ্রেস’ নামের বিশেষ ট্রেনটি বাংলাদেশ সময় শনিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে পৌঁছায়।
রোববার, ২৫ জুলাই ২০২১, ০০:৫৩
বয়স ১৮ হলেই যারা পাবেন করোনা টিকা
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বয়সসীমা কমানোর ব্যাপারে এরই মধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ২২:১২
যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাঠানো ২৫০ মোবাইল ভেন্টিলেটর দেশে পৌঁছেছে
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসীদের উপহার হিসেবে পাঠানো ২৫০ সেট মোবাইল ভেন্টিলেটর দেশে পৌঁছেছে।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ২১:৪৩
কপ-২৬ প্রেসিডেন্সিতে যোগ দিতে ইংল্যান্ডে পরিবেশমন্ত্রী
লন্ডনে অনুষ্ঠিতব্য "জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, যুক্তরাজ্য ২০২১: দ্যা জুলাই মিনিস্ট্রিয়াল" এ যোগদানের লক্ষ্যে কপ-২৬ এর প্রেসিডেন্ট অলোক শর্মার আমন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন আজ শনিবার (২৪ জুলাই) ভোর রাত ৪.২৫ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ২০:৪৯
ডিএনসিসি করোনা হাসপাতালে যোগ হচ্ছে আরও ৫০০ বেড
রাজধানীর মহাখালীতে চালু হওয়া দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’-এ আরো ৫০০ বেড বাড়ানো হচ্ছে।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ২০:৪৭
চাকরিজীবী লীগ গড়তে গিয়ে আ.লীগে নিজের পদ হারালেন হেলেনা জাহাঙ্গীর
‘চাকরিজীবী লীগ’ গঠন করে আলোচনায় আসা বিশিষ্ট ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে আওয়ামী লীগের মহিলা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ২০:২৯
পুলিশে কর্মকর্তাদের শরীরে লাগানো থাকবে ক্যামেরা
চট্টগ্রাম মহামনগর পুলিশ-সিএমপির চারটি থানার কর্মকর্তাদের গায়ে ‘বডি ওর্ন ক্যামেরা’ বসল। এর আগে ঢাকায় ট্রাফিক পুলিশ এই কার্যক্রম শুরু করলেও প্রথমবারের মতো থানা পর্যায়ে বডি ওর্ন ক্যামেরা কার্যক্রম চালু করল সিএমপি।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ১৯:৪৫
২১ কোটি ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাস প্রতিরোধে দেশের জনগনের জন্য ২১ কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ১৮:০২
দেশে করোনায় মৃত্যু ১৯ হাজার ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১৯৫ জন মারা গেছেন। ফলে করোনায় মোট মৃত্যু ১৯ হাজার ছাড়িয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৬ হাজার ৭৮০ জনকে।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ১৭:৩৯
দেশে একদিনে শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক মানুষ। যা একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ১৭:৩৬
শোকাবহ আগস্টের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের
শোকাবহ আগস্ট মাস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। শনিবার (২৪ জুলাই) দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ কর্মসূচি ঘোষণা করেন।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ১৭:২০
‘অক্সিজেন এক্সপ্রেসে’ করে দেশের পথে ২০০ মেট্রিক টন অক্সিজেন
বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে অক্সিজেনের চাহিদা বেড়েছে। এমন অবস্থায় প্রথমবারের মতো ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ১০টি কন্টেইনারে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) আসছে বাংলাদেশে।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ১৬:৪৩
দেশে পৌঁছেছে জাপানের উপহারের ২ লাখ ৪৫ হাজার টিকা
দেশে পৌঁছেছে কোভ্যাক্সের আওতায় জাপান সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ২লাখ ৪৫ হাজার ডোজ করোনার টিকা।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ১৬:১৬
ঈদে সারা দেশে প্রায় ৯১ লাখ পশু কোরবানি
চলতি বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে ৯০ লাখ ৯৩ হাজার পশু কোরবানি করা হয়েছে। যার মধ্যে ৪০ লাখ ৫৩ হাজার ৬৭৯টি গরু-মহিষ, ৫০ লাখ ৩৮ হাজার ৮৪৮টি ছাগল-ভেড়া ও অন্যান্য ৭১৫টি গবাদিপশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ১৫:৩৪
‘মানুষের উদাসীনতায় সংক্রমণ বাড়লে অবস্থা ভয়ানক হতে পারে’
মানুষের উদাসীনতায় লাগামহীনভাবে করোনার সংক্রমণ বাড়তে থাকলে ভয়ানক অবস্থা তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ১৫:২০
২৫০টি মোবাইল ভেন্টিলেটর দেশে আসছে রাতে
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে ২৫০টি মোবাইল ভেন্টিলেটর মেশিন উপহার হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রপ্রবাসী একদল চিকিৎসক।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ১৫:০৪
কামরাঙ্গীরচরে ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকার একটি বাসা থেকে মা ও তার মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) সকালে বিছানায় পরে থাকা মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ১৪:১৫
চারদিন বন্ধ থাকার পর ফের শুরু করোনার টিকাদান
ঈদের ছুটির তিন দিন এবং শুক্রবারসহ (সাপ্তাহিক ছুটির দিন) চারদিন বন্ধ থাকার পর আজ (২৪ জুলাই) থেকে ফের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ১৩:০৬
অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের আড়াই লাখ টিকা আসছে আজ
দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটতে যাচ্ছে। জাপান থেকে এই টিকার ২ লাখ ৪৫ হাজার ডোজ আসছে আজ শনিবার। আগামী সপ্তাহে আসতে পারে আরও ২৬ লাখ টিকা। এ দিকে নিয়মিত টিকা আসার পরিপ্রেক্ষিতে টিকার জন্য বয়সসীমা কমিয়ে ১৮ বছর করার চিন্তা করছে সরকার।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ১১:১৯
বিধিনিষেধে সীমিত পরিসরে চলবে আদালত
চলমান বিধিনিষেধে অধস্তন আদালত/ট্রাইব্যুনালগুলোর বিচারিক কার্যক্রম সীমিত পরিসরে চালানোর সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ০৯:৫৬
গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
কিংবদন্তি গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
শনিবার, ২৪ জুলাই ২০২১, ০০:১১
স্বাস্থ্যবিধি ও লকডাউন অমান্য করায় ঢাকায় গ্রেফতার ৪০৩
করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের প্রথম দিন শুক্রবার রাজধানীতে ৪০৩ গ্রেফতার করেছে পুলিশ। বিনা প্রয়োজনে ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার, ২৩ জুলাই ২০২১, ২৩:২৪
কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ডিএমপির হাতে গ্রেফতার ৪০৩
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে শুরু হয়েছে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ। এদিন সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন ৪০৩ জন। এ সময় ২০৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৪৪১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে এক লাখ ৬০ হাজার টাকা।
শুক্রবার, ২৩ জুলাই ২০২১, ২২:৪৪
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক


















































