নাইজেরিয়ায় মসজিদে ঢুকে ১৬ মুসল্লিকে হত্যা
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর নাইজার প্রদেশের একটি গ্রামের মসজিদে ঢুকে ১৬ মুসল্লিকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন বেশ কয়েকজন। গুলি করার পর কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায় বন্দুকধারীরা।
শনিবার, ১১ ডিসেম্বর ২০২১, ১২:৪১
ভারতে ২৬ জনের ওমিক্রন শনাক্ত
ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্তের সংখ্যা ২৬ জনে দাঁড়িয়েছে। তবে কোনো রোগীরই এখন পর্যন্ত মারাত্মক কোনো লক্ষণ দেখা যায়নি। শুক্রবার (১০ ডিসেম্বর) দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির
শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১, ২১:৫৫
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় অর্ধশত নিহত
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি ট্রেইলার গাড়ি ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বেশিরভাগই অভিবাসনপ্রত্যাশী।
শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১, ১৪:২৪
পুরো আমিরাতে চালু হচ্ছে ট্রেনপথ
সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাই থেকে আবুধাবি ট্রেন পথ চালু হতে হচ্ছে। ট্রেনে দুবাই থেকে রাজধানী আবুধাবিতে যেতে লাগবে মাত্র ৫০ মিনিট! এ ট্রেনে স্থানীয় অধিবাসী এবং সকল দর্শনার্থীরা সারা দেশে যাতায়াত করতে পারবেন।
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১, ১৩:৪৫
ডেল্টা নাকি ওমিক্রন? ভয়াবহ কোনটা?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকার সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগের সূত্রে খবর, করোনা ভাইরাসের অন্যান্য স্ট্রেনের থেকে বেশি ভয়ংকর নয় এই নতুন ভ্যারিয়েন্টটি। এমনকি করোনার সেকেন্ড ওয়েভের জন্য দায়ী স্ট্রেন ডেল্টার তুলনায় ওমিক্রন কম ক্ষতিকর বলেই মত বিজ্ঞানীদের। তার মানে অবশ্য এই নয় যে এই স্ট্রেন একেবারেই নিরীহ। বরং ডেল্টার থেকেও দ্রুত সংক্রমিত হওয়ার ক্ষমতা রয়েছে ওমিক্রনের। তবে টিকাকরণের দৌলতে পাওয়া অনাক্রম্যতাকে পুরোপুরি এড়িয়ে যেতে পারবে না ওমিক্রন। সেই কারণেই টিকাকরণের উপর বারবার জোর দিচ্ছেন বিজ্ঞানী ও চিকিৎসকেরা।
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১, ১১:৪৩
ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দেবে টিকার তৃতীয় ডোজ : ফাইজার
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেকের টিকার তৃতীয় ডোজ সুরক্ষা দিতে পারবে বলে দাবি করেছে কোম্পানি দু’টি। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বুধবার, ৮ ডিসেম্বর ২০২১, ২৩:১৮
বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকে স্তব্ধ ভারত
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত, তার স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমানবাহিনীর কর্মকর্তাসহ ১৩ জন। একসঙ্গে এত জনের মৃত্যুতে শোকের সাগরে ডুবে গেছে ভারত।
বুধবার, ৮ ডিসেম্বর ২০২১, ২২:৩৩
হেলিকপ্টার বিধ্বস্ত: ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত সস্ত্রীক নিহত
ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ ও সাবেক সেনাপ্রধান বিপিন রাওয়াতসহ ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বিপিনের স্ত্রী মধুলিকা ও শীর্ষ সামরিক কর্মকর্তারা। বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে রাশিয়ার তৈরি এমআই-১৭ কপ্টারটি বিধ্বস্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।
বুধবার, ৮ ডিসেম্বর ২০২১, ১৯:২১
হেলিকপ্টার বিধ্বস্ত : ভারতীয় প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত গুরুতর দগ্ধ
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দেশটির প্রতিরক্ষাপ্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত গুরুতর আহত হয়েছেন। দেশটির এই প্রতিরক্ষা প্রধানকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার, ৮ ডিসেম্বর ২০২১, ১৭:২০
ফোর্বসের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ৪৩তম শেখ হাসিনা
মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের ২০২১ সালের বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩তম স্থানে রয়েছেন। বিশ্বজুড়ে রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য এবং গণমাধ্যম খাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসা প্রভাবশালী নারীদের মাঝ থেকে ১০০ জনকে বেছে নিয়ে সোমবার এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস।
বুধবার, ৮ ডিসেম্বর ২০২১, ১৬:৩০
ভারতে বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এই সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।
বুধবার, ৮ ডিসেম্বর ২০২১, ১৪:২৩
ওমিক্রনের বিরুদ্ধে কাজ করবে করোনা টিকা : ডব্লিউএইচও
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে কোভিড-১৯ টিকাগুলোর কাজ করা উচিত বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন কর্মকর্তা। তিনি বলেছেন, ওমিক্রনে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ার হাত থেকে রক্ষা করতে বিদ্যমান করোনা টিকাগুলো এখনও কার্যকর হতে পারে।
বুধবার, ৮ ডিসেম্বর ২০২১, ১৪:১২
আরব বিশ্বে শীর্ষ খাদ্য রপ্তানিকারক এখন ভারত
করোনাভাইরাস মহামারি অনেক দিক থেকে ক্ষতি করলেও ভারতের খাদ্যপণ্য রপ্তানির জন্য বড় উপকারই করেছে বলা যায়। এর কারণেই দীর্ঘ ১৫ বছর পর আরব বিশ্বে শীর্ষ খাদ্য রপ্তানিকারকের মুকুট পেয়েছে দেশটি। এতদিন আরব দেশগুলোতে সবচেয়ে বেশি খাদ্যপণ্য রপ্তানি করতো ব্রাজিল। তবে করোনার হানায় সংকটে পড়েছে তাদের বাণিজ্য ব্যবস্থা, আর সেই সুযোগেই আরবে নিজেদের বাজার বাড়িয়ে নিয়েছে ভারত। খবর রয়টার্সের।
মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১, ২২:৫৮
বিবিসির শীর্ষ ১০০ নারীর তালিকা প্রকাশ, ৫০ জনই আফগানিস্তানের
প্রত্যেকবারের মতো চলতি বছরও বৈশ্বিক বিচারে অনুপ্রেরণাদায়ী ও প্রভাবপূর্ণ শীর্ষ ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। এই তালিকায় থাকা ৫০ জন নারীই আফগানিস্তানের।
মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১, ১৬:৫২
ভবিষ্যতের মহামারিগুলো আরও প্রাণঘাতী হবে
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা যাদের হাত ধরে এসেছে তাদের একজন হলে অধ্যাপক ডেম সারাহ গিলবার্ট। বিশ্বকে তিনি সতর্ক করে দিয়েছেন এ বলে যে, ভবিষ্যতের মহামারিগুলো করোনা মহামারির চেয়ে বেশি প্রাণঘাতী হবে।
সোমবার, ৬ ডিসেম্বর ২০২১, ১৩:১৭
সু চির চার বছরের কারাদণ্ড
সেনাবাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গৃহবন্দি মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সোমবার (৬ ডিসেম্বর) জান্তাশাসিত দেশটির একটি আদালত এই রায় ঘোষণা করেন।
সোমবার, ৬ ডিসেম্বর ২০২১, ১২:৪৫
‘ভুল করে’ ১৩ নিরীহ গ্রামবাসীকে গুলি করে মারলো ভারতীয় সেনারা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৩ নিরীহ গ্রামবাসী নিহত হয়েছেন। কয়লা শ্রমিকবাহী একটি ট্রাক লক্ষ্য করে আসাম রাইফেলসের সদস্যরা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। নাগাল্যান্ডে সন্ত্রাসী ভেবে নিরীহ গ্রামবাসীদের ওপর গুলি চালিয়েছে নিরাপত্তাবাহিনী।
রোববার, ৫ ডিসেম্বর ২০২১, ১৯:০৯
ওমিক্রন ঠেকাতে ভ্রমণে কড়াকড়ি আরোপ করল যুক্তরাজ্য
ওমিক্রন ঠেকাতে ভ্রমণে কড়াকড়ি আরোপ করল যুক্তরাজ্য। ভ্রমণকারীদের যুক্তরাজ্যে ভ্রমণের আগে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে। কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসের গতিরোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসির।
রোববার, ৫ ডিসেম্বর ২০২১, ১৫:০৬
দিল্লিতে ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত
ভারতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত আরও এক ব্যক্তি শনাক্ত হয়েছে। আফ্রিকার দেশ তানজানিয়া থেকে ভারতের রাজধানী দিল্লিতে ফিরে তিনি ভাইরাসের নতুন ধরনে আক্রান্ত বলে শনাক্ত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার, ৫ ডিসেম্বর ২০২১, ১৩:০৬
ওমিক্রন থেকে সুরক্ষা পেতে বুস্টার ডোজ বাধ্যতামূলক করছে সৌদি
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে সুরক্ষা পেতে টিকার বুস্টার ডোজ বাধ্যতামূলক করছে সৌদি আরব। শুক্রবার (০৩ ডিসেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
শনিবার, ৪ ডিসেম্বর ২০২১, ১৪:৩৫
বছরের শেষ সূর্যগ্রহণ শনিবার
বছরের শেষ সূর্যগ্রহণ শনিবার (৪ ডিসেম্বর)। বাংলাদেশ সময় ১১টা ২৯ মিনিটে শুরু হবে গ্রহণ, চলবে বিকেল ৩টা ৩৭ মিনিট পর্যন্ত। এমনটি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১, ২৩:১৬
ওমিক্রনের বিরুদ্ধে লড়তে ভ্রমণ নিষেধাজ্ঞা নয়, টিকার পক্ষে ডব্লিউএইচও
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে লড়তে স্বাস্থ্যসেবার সক্ষমতা ও টিকাদানের ওপর গুরুত্বারোপ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, ওমিক্রন ঢেউ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা একক কোনো সমাধান নয়।
শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১, ২০:১৮
করোনার ডেল্টা ও বিটার চেয়ে তিনগুণ বেশি পুনঃসংক্রমণ ঘটাতে পারে ওমিক্রন
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন এর আগের ধরন ডেল্টা ও বিটার চেয়ে তিন গুণ বেশি পুনঃসংক্রমণ ঘটাতে পারে বলে দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। বৃহস্পতিবার প্রাথমিক এক সমীক্ষায় তারা এ কথা বলেন।
শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১, ১৬:২৬
প্রতিবেশি দেশ ভারতে ওমিক্রন শনাক্ত
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে এবার শনাক্ত হয়েছে করোনাভাইরাসের ভয়াবহ ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত রোগী। কর্নাটক প্রদেশে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে একজন নারী, আরেকজন পুরুষ।
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১, ২১:৪৮
ব্রাজিলের মসজিদে হামলা, পোড়ানো হয়েছে পবিত্র কোরআন
ব্রাজিলের একটি মসজিদে হামলা করেছে দুষ্কৃতিকারীরা। এসময় তাঁরা অগ্নিসংযোগ করে ও মসজিদের দেয়ালে কুরুচিপূর্ণ কথাও লিখে দেয়। এছাড়াও তখন পুড়িয়ে দেওয়া হয়েছে পবিত্র কোরআন। ফযরের নামাজের আগে হুসাইনিয়া নামে ওই মসজিদে কয়েকজন অজ্ঞাত প্রবেশ করে। পরে সেখানে ভাঙচুর করা হয়। পবিত্র কুরআনে দেওয়া হয় আগুন। সেইসঙ্গে মসজিদের দেওয়ালে লিখে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য।
বুধবার, ১ ডিসেম্বর ২০২১, ১৫:১১
সাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে
ডিসেম্বরের শুরুতেই ভারতের পূর্বাঞ্চলে আঘাত হানতে পারে ‘শক্তিশালী’ ঘূর্ণিঝড় জাওয়াদ। আগামী শনিবার (৪ ডিসেম্বর) সকালের দিকে অন্ধ্রপ্রদেশের উত্তর ও ওড়িশার দক্ষিণ উপকূলে আছড়ে পড়তে পারে ঝড়টি। চলতি মৌসুমে এটিই হতে চলেছে এ অঞ্চলের প্রথম ঘূর্ণিঝড়।
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ২২:১৭
ওমিক্রনের জন্য ‘আপাতত’ লকডাউনের প্রয়োজন নেই : বাইডেন
করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন বিশ্বের ১৭টি দেশ ও অঞ্চলে পৌঁছে গেছে। নতুন এ ধরনের বিস্তার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পুরো বিশ্ব। জারি হচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা। তবে এ ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৪:২৬
বিশ্বের ১৭ দেশে পৌঁছে গেছে ওমিক্রন
করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন বিশ্বের ১৭টি দেশ ও অঞ্চলে পৌঁছে গেছে। আফ্রিকা অঞ্চলের দেশটি থেকে আসা দর্শনার্থীদের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে জার্মানি এবং কানাডায় ভাইরাসটি শনাক্ত হয়েছে।
সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ২১:৪২
ওমিক্রন মোকাবিলায় দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ ডব্লিউএইচও’র
বিশ্বের অন্তত ১৩টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন। ধরনটি ‘অত্যন্ত ঝুঁকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পাশাপাশি ভাইরাসের এই ধরনকে মোকাবিলায় বিশ্বকে দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জাতিসংঘের এই সংস্থা।
সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৬:৩৮
বর্তমান টিকাকে ফাঁকি দিতে পারে ওমিক্রন : মডার্না
করোনাভাইরাসের টিকার অন্যতম বৃহৎ প্রস্তুতকারক মার্কিন কোম্পানি মডার্না আগামী বছরের শুরুর দিকে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের টিকা আনার ঘোষণা দিয়েছে। রোববার মডার্না বলেছে, আগামী বছরের শুরুর দিকে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা প্রস্তুত করতে পারে তারা।
সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৩:৫৪
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত




















































