ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩


ইউরোপে ছড়িয়ে পড়েছে ওমিক্রন

ইউরোপে ছড়িয়ে পড়েছে ওমিক্রন

শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে, এখন ইউরোপজুড়েই মানুষ করোনার ওমিক্রন প্রজাতির ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা থেকে আসা মানুষেরা এই ভাইরাস বহন করে নিয়ে আসছেন ইউরোপের বিভিন্ন দেশে। যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, ইতালি, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক সর্বত্রই মানুষ ওমিক্রন প্রজাতির ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১১:৫৮

যুক্তরাজ্যে দুইজনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

যুক্তরাজ্যে দুইজনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

দক্ষিণ আফ্রিকার পর এবার যুক্তরাজ্যে শনাক্ত হলো করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ব্রিটেনে নতুন ওমিক্রন করোনা ভ্যারিয়েন্টের দু’টি সংক্রমণ শনাক্ত হয়েছে; সংক্রমণের এই ঘটনা দক্ষিণ আফ্রিকা ভ্রমণের সঙ্গে সম্পৃক্ত।

শনিবার, ২৭ নভেম্বর ২০২১, ২৩:০৯

করোনা নতুন ধরন ‘ওমিক্রন’, উপসর্গ কী?

করোনা নতুন ধরন ‘ওমিক্রন’, উপসর্গ কী?

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে (Omicron) আক্রান্তদের শরীরে বিশেষ কোনো উপসর্গ ছাড়াই মৃদু রোগ দেখা দিতে পারে। শনিবার দেশটির মেডিক্যাল সংস্থার চেয়ারম্যান অ্যাঞ্জেলিক কোয়েৎজি রুশ বার্তাসংস্থা স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।

শনিবার, ২৭ নভেম্বর ২০২১, ২১:১৭

মারা গেছেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ

মারা গেছেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ

পৃথিবীর সবচেয়ে প্রবীণ মানুষ হিসেবে মনে করা হতো তাকে। সেই ফ্রান্সিসকা সুসানো মারা গেছেন। বয়স হয়েছিল ১২৪ বছর। দাবি করা হচ্ছে, তার মৃত্যুর মধ্য দিয়ে একুশ শতকে জন্ম নেওয়া আর কেউ বেঁচে নেই।

শনিবার, ২৭ নভেম্বর ২০২১, ১১:৪৮

করোনার নতুন ধরন শনাক্ত : এশিয়া ও ইউরোপের দেশে দেশে সতর্কতা

করোনার নতুন ধরন শনাক্ত : এশিয়া ও ইউরোপের দেশে দেশে সতর্কতা

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। এরপরেই বাড়তি সতর্কতা জারি এবং ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোর করার পদক্ষেপ নিয়েছে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ। আশঙ্কা করা হচ্ছে, কয়েকবার রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া ভাইরাসটির এ ধরন টিকা প্রতিরোধী। অর্থাৎ ভাইরাসের এ ধরনের ক্ষেত্রে করোনা টিকা কার্যকর নাও হতে পারে।

শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১, ২৩:০২

করোনার নতুন ধরন শনাক্ত, জরুরি বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার নতুন ধরন শনাক্ত, জরুরি বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মহামারি করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত করেছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। এ নিয়ে জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ধরনের পরিবর্তনশীলতা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১, ১৮:০৭

সাংহাইয়ে ৩ জনের করোনা শনাক্ত :  ৫ শতাধিক ফ্লাইট বাতিল, স্কুল বন্ধ

সাংহাইয়ে ৩ জনের করোনা শনাক্ত : ৫ শতাধিক ফ্লাইট বাতিল, স্কুল বন্ধ

চীনের সাংহাইয়ে ৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর পরেই শুক্রবার (২৬ নভেম্বর) পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে, বন্ধ ঘোষণা করা হয়েছে কিছু সংখ্যক স্কুলও। এছাড়া বিভিন্ন গ্রুপের নির্ধারিত ভ্রমণ পরিকল্পনাও বাতিল করা হয়েছে।

শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১, ১৬:০৬

প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী পেতে যাচ্ছে জার্মানি

প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী পেতে যাচ্ছে জার্মানি

প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী পেতে যাচ্ছে জার্মানি। দেশটির গ্রিন পার্টির কো-লিডার আনালিনা বায়েরবক বসতে চলেছেন ওই পদে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তার দল এই ঘোষণা দেয়। খবর বার্তাসংস্থা এএফপির।

শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১, ১৪:৫৬

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পায়নি বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পায়নি বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে অংশ নিতে ১১০টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাকিস্তান, ভারত ও ইরাকের মতো দেশ সেই সম্মেলনের আমন্ত্রণ পেয়েছে। তবে সেই তালিকায় নেই  বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্রের পশ্চিমা সকল মিত্র দেশও এই আমন্ত্রণ পেয়েছে। বুধবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বুধবার, ২৪ নভেম্বর ২০২১, ১৫:১৭

বুলগেরিয়ায় পর্যটকবাহী বাস দুর্ঘটনা, নিহত ৪৫

বুলগেরিয়ায় পর্যটকবাহী বাস দুর্ঘটনা, নিহত ৪৫

বুলগেরিয়ায় পর্যটকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোরের দিকে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১, ১৩:১০

সুস্থ থাকতে প্রতিবছরই নিতে হবে করোনা টিকা

সুস্থ থাকতে প্রতিবছরই নিতে হবে করোনা টিকা

করোনাভাইরাস মহামারির মধ্যে সুস্থ থাকতে প্রতিবছরই করোনা টিকা নেওয়ার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন কোভিড-১৯ ভ্যাকসিন ফাইজারের সহ-নির্মার্তা এবং বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উগুর শাহিন। বিশেষ করে যারা ফাইজারের টিকা নিচ্ছেন, তাদের প্রতিবছরই টিকা নিতে হতে পারে।

সোমবার, ২২ নভেম্বর ২০২১, ১২:৩৩

মার্চের মধ্যেই করোনায় ইউরোপে মারা যেতে পারেন ৫ লাখ মানুষ

মার্চের মধ্যেই করোনায় ইউরোপে মারা যেতে পারেন ৫ লাখ মানুষ

ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে ফের বাড়তে শুরু করেছে। ইউরোপের বিভিন্ন দেশে করোনার নতুন ঢেউয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ডক্টর হ্যান্স ক্লুগ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখনই জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী বছরের মার্চের মধ্যেই ইউরোপে ৫ লাখ মানুষ করোনা সংক্রমণে প্রাণ হারাতে পারেন। খবর বিবিসির।

রোববার, ২১ নভেম্বর ২০২১, ১৫:০৫

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে কমেছে সংক্রমণ ও মৃত্যু, বেড়েছে সুস্থতা
করোনাভাইরাস

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে কমেছে সংক্রমণ ও মৃত্যু, বেড়েছে সুস্থতা

বিশ্বজুড়ে  ২৪ ঘণ্টায় কমেছে করোনা সংক্রমণ ও মৃত্যু, সেই সঙ্গে বেড়েছে এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯২ হাজার ১২০ জন এবং এ রোগে মারা গেছেন ৭ হাজার ৪৬১ জন।

শনিবার, ২০ নভেম্বর ২০২১, ১২:২৫

১৮-৫০ বছর বয়সী বিদেশিরা পাবেন ওমরাহ পালনের অনুমতি

১৮-৫০ বছর বয়সী বিদেশিরা পাবেন ওমরাহ পালনের অনুমতি

চলতি বছর যেসব বিদেশি সৌদি আরবে ওমরাহ পালন করতে ইচ্ছুক, তাদের বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি সরকার। এক বিজ্ঞপ্তিতে দেশটির সরকার জানিয়েছে, কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে।

শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১, ২৩:৫৭

উহানের সি ফুড মার্কেট থেকে ছড়িয়েছে করোনা : যুক্তরাষ্ট্রের গবেষণা

উহানের সি ফুড মার্কেট থেকে ছড়িয়েছে করোনা : যুক্তরাষ্ট্রের গবেষণা

কোনো গবেষণাগার থেকে নয়, বরং উহানের সি ফুড মার্কেট থেকেই ছড়িয়েছে প্রাণঘাতী রোগ করোনার জন্য দায়ী সার্স গ্রুপের ভাইরাস সার্স-কোভ-২। ‍যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই তথ্য।

শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১, ১৭:০৩

পিছু হটলেন মোদি, বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের ঘোষণা

পিছু হটলেন মোদি, বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের ঘোষণা

ভারতের বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনের আগে শুক্রবার (১৯ নভেম্বর) এক ভাষণে এই ঘোষণা দেন তিনি। বিতর্কিত ওই কৃষি আইন বাতিলের দাবিতে গত প্রায় এক বছর ধরে আন্দোলন করছিলেন কৃষকরা।

শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১, ১৪:২০

পাকিস্তানে ধর্ষণের শাস্তি খোজা করে দেওয়া, বিল পাস

পাকিস্তানে ধর্ষণের শাস্তি খোজা করে দেওয়া, বিল পাস

পাকিস্তানে সাম্প্রতিক সময়ে নারী ও শিশু ধর্ষণ মারাত্মক হারে বেড়ে যায়। এমন অবস্থায় গণদাবির মুখে ধর্ষণের শাস্তি হিসেবে  ‘খোজা’ করে দেওয়ার একটি বিল পাস করেছে পাকিস্তান। ধর্ষণের অপরাধ প্রমাণিত হলে রাসায়নিক দিয়ে খোজা করার নতুন বিলটি দেশটির পার্লামেন্টে পাস হয়েছে।

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১, ১৯:২৯

তাইওয়ান ইস্যুতে নিজেদের নীতি পরিবর্তন করবে না ওয়াশিংটন

তাইওয়ান ইস্যুতে নিজেদের নীতি পরিবর্তন করবে না ওয়াশিংটন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় ১১ মাসের মাথায় প্রথমবারের মতো চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন জো বাইডেন। সোমবার (১৬ নভেম্বর) ভার্চ্যুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় নেতা এমন এক সময়ে এই বৈঠকে বসলেন যখন তাইওয়ান, হংকং এবং উইঘুরদের সাথে বেইজিংয়ের আচরণ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত খারাপ হচ্ছে।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ১৩:০৪

যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের শীর্ষ ধনী দেশ চীন

যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের শীর্ষ ধনী দেশ চীন

যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় শীর্ষস্থান দখল করেছে চীন। বৈশ্বিক সম্পদের দিক থেকে ধনী দেশের তালিকায় সবার ওপরে উঠে এসেছে পূর্ব এশিয়ার দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১, ১৯:৫৩

যুক্তরাষ্ট্রে করোনায় তিনটি চিতাবাঘের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনায় তিনটি চিতাবাঘের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যে তিনটি চিতাবাঘের মৃত্যু হয়েছে। নেব্রাস্কার রাজধানী লিঙ্কনের চিলড্রেন’স জু-তে এই ঘটনা ঘটে। করোনায় মারা যাওয়া ওই তিনটি বাঘের নাম- র‍্যানি, অ্যাভারেস্ট ও ম্যাকালি।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ১৬:১০

স্বামীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি জমালেন জাপানের সাবেক রাজকুমারী

স্বামীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি জমালেন জাপানের সাবেক রাজকুমারী

রাজকীয় মর্যাদা, পদবী ও সম্পদ ছেড়ে ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন জাপানের রাজকুমারী মাকো। এবার তিনি স্বামীর সঙ্গে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ১৪:৪৬

ইরানে জোড়া ভূমিকম্পের আঘাত

ইরানে জোড়া ভূমিকম্পের আঘাত

ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশে শক্তিশালী ৬ দশমিক ৩ ও ৬ দশমিক ৪ মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে।  এই ভূমিকম্প মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহর, কাতার, বাহরাইন, ওমান এবং সৌদি আরবেও অনুভূত হয়েছে বলে খবর দিয়েছে খালিজ টাইমস।

রোববার, ১৪ নভেম্বর ২০২১, ২২:০৫

দিল্লির বায়ু দূষণ চরমে, সব স্কুল এক সপ্তাহ বন্ধ ঘোষণা

দিল্লির বায়ু দূষণ চরমে, সব স্কুল এক সপ্তাহ বন্ধ ঘোষণা

বিশ্বের অন্যতম দূষিত শহরগুলোর মধ্যে একটি ভারতের রাজধানী দিল্লি। সম্প্রতি শহরটিতে বায়ু দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে।  বায়ু দূষণের এমন  চরম পরিস্থিতিতে রাজধানীর সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার, ১৪ নভেম্বর ২০২১, ১৪:২০

ইকুয়েডরের কারাগারে ফের ভয়াবহ দাঙ্গা, ৬৮ বন্দি নিহত

ইকুয়েডরের কারাগারে ফের ভয়াবহ দাঙ্গা, ৬৮ বন্দি নিহত

একটি কারাগারে ফের ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে ৬৮ বন্দির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। দক্ষিণ আমেরিকার দেশটির স্থানীয় সময় শুক্রবার ভয়াবহ এই দাঙ্গার ঘটনা ঘটে বলে রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। দেড় মাসের মধ্যে দেশটির কারাগারে দ্বিতীয়বারের মতো দাঙ্গার ঘটনা এটি।

রোববার, ১৪ নভেম্বর ২০২১, ০৯:৪৪

মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে  ২৬ মাওবাদী নিহত

মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী নিহত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের গভীর জঙ্গলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। এছাড়া বন্দুকযুদ্ধে দেশটির পুলিশের চার সদস্যও গুরুতর আহত হয়েছেন। 

শনিবার, ১৩ নভেম্বর ২০২১, ২১:১৯

ভারতের মণিপুরে অতর্কিত হামলা, সেনাবাহিনীর কর্নেলসহ নিহত ৬

ভারতের মণিপুরে অতর্কিত হামলা, সেনাবাহিনীর কর্নেলসহ নিহত ৬

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে অতর্কিত হামলায় দেশটির সেনাবাহিনীর একজন কর্নেলসহ কমপক্ষে ছয়জন মারা গেছেন। স্থানীয় সময় শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় আসাম রাইফেলসের সেনা বহরে অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিত এ হামলা চালায় বলে এনডিটিভি জানিয়েছে।

শনিবার, ১৩ নভেম্বর ২০২১, ১৮:০৫

কপ২৬ সম্মেলনের সময় বাড়ল

কপ২৬ সম্মেলনের সময় বাড়ল

গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু শীর্ষ সম্মেলন কপ২৬ এর সময় বাড়ল। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা বাড়ানোর বিষয়ে চুক্তি চূড়ান্ত না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শনিবারও (১৩) আলোচনায় বসতে হচ্ছে সমঝোতাকারীদের। আল জাজিরার এক প্রতিবেদনে এ কথ্য জানা গেছে।

শনিবার, ১৩ নভেম্বর ২০২১, ১২:১৭

ভেঙে যাচ্ছে জনসন অ্যান্ড জনসন

ভেঙে যাচ্ছে জনসন অ্যান্ড জনসন

ভেঙে যাচ্ছে ওষুধ ও প্রসাধন সামগ্রী প্রস্তুতকারী বহুজাতিক জায়ান্ট জনসন অ্যান্ড জনসন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১, ২৩:৪৮

আফগানিস্তানে জুমার নামাজ চলাকালে ফের বিস্ফোরণ

আফগানিস্তানে জুমার নামাজ চলাকালে ফের বিস্ফোরণ

ফের জুমার নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণ ঘটেছে আফগানিস্তানে। এবারের ঘটনাস্থল দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের স্পিনঘার এলাকার একটি শিয়া মসজিদ।

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১, ১৭:৪৯

কপ২৬ চুক্তির খসড়ায় জলবায়ু রক্ষায় দ্রুত পদক্ষেপের দাবি

কপ২৬ চুক্তির খসড়ায় জলবায়ু রক্ষায় দ্রুত পদক্ষেপের দাবি

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ২৬ বৈঠকের শেষ দিন সম্মেলনের খসড়া চুক্তিতে জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বের রাষ্ট্রগুলোর দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিকে সর্বোচ্চ গুরত্ব দেওয়া হয়েছে। খবর বিবিসির।

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১, ১৭:১১

সর্বশেষ
জনপ্রিয়