করোনা প্রতিরোধে ৭৭.৮ শতাংশ কার্যকর কোভ্যাক্সিন
ভারতের তৈরি প্রথম কোভিড-১৯ টিকা কোভ্যাক্সিন করোনাভাইরাস প্রতিরোধে ৭৭ দশমিক ৮ শতাংশ কার্যকরী। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানা গেছে।
শুক্রবার, ১২ নভেম্বর ২০২১, ১৪:৩৭
আর কিছুদিন পরেই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ
বছরের প্রথম চন্দ্রগ্রহণ ছিল গত ২৬ মে। আগামী ১৯ নভেম্বর (শুক্রবার) হবে বছরের শেষ চন্দ্রগ্রহণ। তবে এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয়, আংশিক চন্দ্রগ্রহণ।
শুক্রবার, ১২ নভেম্বর ২০২১, ১৩:০৭
কপ২৬ চুক্তির খসড়া প্রকাশ
জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং এ সংক্রান্ত সংকট থেকে বিশ্বকে বাঁচানোর লড়াইয়ে স্কটল্যান্ডের গ্লাসগোয় চলমান সম্মেলনের সম্ভাব্য চুক্তির খসড়া প্রকাশ করেছে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা।
বুধবার, ১০ নভেম্বর ২০২১, ১৩:৫০
বিয়ে করলেন মালালা ইউসুফজাই
বিয়ে করলেন পাকিস্তানের নারী শিক্ষা অধিকার কর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই। তার স্বামী পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা অ্যাসার মালিক।
বুধবার, ১০ নভেম্বর ২০২১, ১২:৪৫
খালি পায়ে ‘পদ্মশ্রী’ নিয়ে নজর কাড়লেন ৭২ বয়সী তুলসি গৌড়া
কর্ণাটকের এক আদিবাসী বৃদ্ধা তুলসী গৌড়া। গাছ লাগানোই যার জীবনের মন্ত্র। পরিবেশ রক্ষায় তার অবদান অনেক। পেয়েছেন ‘অরণ্যের বিশ্বকোষ’ (এনসাইক্লোপিডিয়া অব ফরেস্ট) উপাধি। এবার পেলেন পদ্মশ্রী সম্মান।
মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১, ২২:৫৭
পদত্যাগ করেছে কুয়েতের সরকার
প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহকে জিজ্ঞাসাবাদ করা নিয়ে বিরোধী আইনপ্রণেতাদের সঙ্গে দীর্ঘদিনের অচলাবস্থার অবসানে দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে সরকার। এ নিয়ে চলতি বছরে দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ নেতৃত্বাধীন সরকার দ্বিতীয়বারের মতো পদত্যাগ করল।
সোমবার, ৮ নভেম্বর ২০২১, ১৮:৫২
অবশেষে ২০ মাস পর পর্যটকদের জন্য খুলছে যুক্তরাষ্ট্রের দুয়ার
করোনাভাইরাস পরিস্থিতি অনেকটা কমে আসায় অবশেষে ২০ মাস পর পর্যটকদের জন্য খুলছে যুক্তরাষ্ট্রের দুয়ার। দেশটির সরকার বলেছে, সোমবার থেকে টিকার ডোজ পূর্ণকারী পর্যটকরা স্থল এবং আকাশপথে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন।
রোববার, ৭ নভেম্বর ২০২১, ২২:৪২
জনপ্রিয় রাষ্ট্রনেতার তালিকায় শীর্ষে নরেন্দ্র মোদি
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭০ শতাংশ সমর্থন পেয়ে জো বাইডেন, অ্যাঙ্গেলা মেরকেল, বরিস জনসন, জাইর বলসোনারো এবং ইমানুয়েল ম্যাক্রোঁর মতো রাষ্ট্রনেতাদের পেছনে ফেলেছেন মোদি।
রোববার, ৭ নভেম্বর ২০২১, ১৪:২৯
ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা
ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরকসহ ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে। তবে অক্ষত রয়েছেন প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি। রোববার (৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
রোববার, ৭ নভেম্বর ২০২১, ১২:৪৫
সিয়েরা লিওনে তেলের ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৯১
পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯১ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও কয়েক ডজন আহত হয়েছেন; যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার, ৬ নভেম্বর ২০২১, ১৮:৩৪
ফের করোনার কেন্দ্র হতে পারে ইউরোপ
ফের করোনার কেন্দ্র হতে পারে ইউরোপ। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপের প্রধান হ্যানস ক্লুগে।
শুক্রবার, ৫ নভেম্বর ২০২১, ১৫:৪২
করোনা চিকিৎসায় এবার মুখে খাওয়ার ওষুধের অনুমোদন
করোনাভাইরাস নিয়ে এবার বড় একটি সুখবর। ‘মলনুপিরাভির’ নামের একটি মুখে খাওয়ার ট্যাবলেট ওষুধ করোনা চিকিৎসায় অনুমোদন পেয়েছে। সর্বপ্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে এই অনুমোদন দেওয়া হলো। এর মাধ্যমে করোনার চিকিৎসা হবে ট্যাবলেটের মাধ্যমেই।
বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১, ২১:৫২
কয়লার ব্যবহার বন্ধে একজোট ১৯০ দেশ ও সংস্থা
পরিবেশের জন্য বিপর্যয়কর কার্বন ও গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ রোধে প্রধান জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার বন্ধের চুক্তিতে সই করেছে ১৯০টি রাষ্ট্র ও সংস্থা।
বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১, ১৩:১৩
ভারতে পেট্রোল-ডিজেলের দাম কমল
ভারতের কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের ওপর আরোপিত আবগারি শুল্ক কমিয়েছে। ফলে দেশটির খুচরা বাজারে কমবে পেট্রোল-ডিজেলের দাম।
বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১, ১২:১২
ভারতের কোভ্যাক্সিনের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ভারতের হায়দরাবাদভিত্তিক ওষুধ কোম্পানি ভারত বায়োটেকের তৈরি করোনাভাইরাসের টিকা কোভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার জরুরি ব্যবহারের অনুমোদনের তালিকায় ভারতের এই টিকাকে জায়গা দিয়েছে সংস্থাটি।
বুধবার, ৩ নভেম্বর ২০২১, ২১:১১
কপ-২৬ সম্মেলন : পুতিন-জিনপিংয়ের কঠোর সমালোচনায় বাইডেন
স্কটল্যান্ডের গ্লাসগোয় চলমান জাতিসংঘের জলবায়ু বিষয়ক কপ-২৬ সম্মেলনে অংশ না নেওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার (২ নভেম্বর) রাতে দেওয়া এক ভাষণে বাইডেন কার্যত রুশ ও চীনা প্রেসিডেন্টের একহাত নেন।
বুধবার, ৩ নভেম্বর ২০২১, ১১:১৩
কাবুলে হাসপাতালে জোড়া বিস্ফোরণ-গুলি, নিহত ১৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির সামরিক বাহিনী সবচেয়ে বড় হাসপাতালে জোড়া বিস্ফোরণের পর বন্দুক হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও আরও ৩৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার তালেবানের একজন নিরাপত্তা কর্মকর্তা কাবুলের হাসপাতালে হামলায় প্রাণহানির এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স।
মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১, ১৬:৫৬
২০৩০ সালের মধ্যে বনভূমি ধ্বংসের ইতি টানার প্রতিশ্রুতি
২০৩০ সালের মধ্যে বনভূমি ধ্বংসের ইতি টানার প্রতিশ্রুতি দিয়েছে শতাধিক দেশ। এবারের জলবায়ু সম্মেলন কপ২৬ এর এটাই প্রথম কোনো বড় সমঝোতা।
মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১, ১৫:২৪
নাইজেরিয়ায় বহুতল ভবন ধস, হতাহতের আশঙ্কা
নাইজেরিয়ার রাজধানী লাগোসে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তুপের নিচে শ্রমিক আটকে পড়ায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার নির্মাণাধীন ওই ভবন ধসে পড়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
সোমবার, ১ নভেম্বর ২০২১, ২৩:১২
জীবাশ্ম জ্বালানির প্রতি আসক্তি মানবতাকে খাদের কিনারে ঠেলে দিচ্ছে
ধরিত্রীকে বাঁচাতে গ্রিস হাউস গ্যাসের নিঃসরণ হ্রাসে জরুরি পদক্ষেপের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে নিজের সুনামকে আরেকবার দৃঢ় করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সোমবার যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্ল্যাসগোতে কপ২৬ জলবায়ু সম্মেলনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘জীবাশ্ম জ্বালানির প্রতি আমাদের আসক্তি মানবতাকে খাদের কিনারে ঠেলে দিচ্ছে।’
সোমবার, ১ নভেম্বর ২০২১, ২২:১৪
পর্যটকদের জন্য দুয়ার খুলল অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড
করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ায় দীর্ঘ ১৮ মাস পর পর্যটকদের জন্য দুয়ার খুলল অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড। সোমবার থেকেই দেশ দুটিতে ভ্রমণ করতে পারবেন বিভিন্ন দেশের পর্যটকরা।
সোমবার, ১ নভেম্বর ২০২১, ১৪:৩৭
উইঘুর মুসলিমদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে দেওয়ার অভিযোগ
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের প্রতি দেশটির সরকারের দমন-পীড়ন ও জাতিগত নিধন অভিযান নিয়ে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। প্রায় ১৫ লাখ উইঘুর মুসলিমকে বন্দি শিবিরে আটকে রেখে বর্বর নির্যাতন, অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ করে বিক্রি এবং নারী-পুরুষদের সন্তান জন্মদানের সক্ষমতা নষ্ট করে দেওয়ার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে।
শনিবার, ৩০ অক্টোবর ২০২১, ২১:২২
৫ থেকে ১১ বছরের শিশুদের ফাইজার টিকা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেক করোনা টিকার অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। শুক্রবার এফডিএ এ অনুমোদন দিয়েছে। খবর রয়টার্সের।
শনিবার, ৩০ অক্টোবর ২০২১, ১১:৫২
বিশ্বব্যাপী করোনায় মৃত্যু অর্ধকোটি ছাড়িয়েছে
স্বাস্থ্যবিধি মানা ও টিকাদানের হার বাড়ানোর ফলে করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্বস্তির আভাস দিলেও এর প্রভাব এখনো রয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া মানুষের সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে।
শনিবার, ৩০ অক্টোবর ২০২১, ১০:২৭
আজ শুরু হচ্ছে জি-২০ সম্মেলন
বিশ্বের ধনী ও উন্নয়নশীল দেশের সমন্বয়ে গঠিত জি-২০ সম্মেলন ইতালির রোমে আজ শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও করোনা মহামারি ইস্যু গুরুত্ব পাচ্ছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে সহায়তা দিতে জি-২০ ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার, ৩০ অক্টোবর ২০২১, ১০:০৮
ত্রিপুরায় কংগ্রেসের গণধর্না
বাংলাদেশের বিচ্ছিন্ন ঘটনার রেশ টেনে বিজিপির দুস্কৃতকারীদের দ্বারা মুসলিমদের বাড়িতে হামলা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের গণধর্না অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ২৩:৪৩
মিয়ানমার আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে: জো বাইডেন
মিয়ানমারে সামরিক অভ্যুত্থান পরবর্তী ‘ট্রাজেডিতে’ আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সংকট সমাধানে দ্রুত মিয়ানমারে রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে তিনি।
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১৩:৩৫
আদালতে অভিযোগ অস্বীকার করলেন সু চি
মিয়ানমারের সাবেক বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি আদালতে দেওয়া প্রথম সাক্ষ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে মিয়ানমারের জান্তা সরকার তার বিরুদ্ধে জনসাধারণের মনে উদ্বেগ সৃষ্টির জন্য উসকানি দেওয়ার অভিযোগ আনে। খবর আল-জাজিরার।
বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ১৭:১০
একদিনে বিশ্বজুড়ে সাড়ে ৭ হাজার মৃত্যু, সংক্রমণ চার লক্ষাধিক
সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৭ হাজার মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৩ হাজার মানুষ।
বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ১২:০৭
পাকিস্তানের জয় উদযাপন করে ভারতে স্কুল শিক্ষিকা বরখাস্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এমন জয়ে উৎসবে মেতেছে দেশটি। এদিকে পাকিস্তানের জয় উদযাপন করে বরখাস্ত হতে হলো ভারতের রাজস্থান প্রদেশের বেসরকারি একটি স্কুল শিক্ষিকাকে।
মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১, ১৬:৩৯
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত




















































