Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২


রাশিয়ার বিরুদ্ধে দাপুটে জয়, নকআউটে ডেনমার্ক

রাশিয়ার বিরুদ্ধে দাপুটে জয়, নকআউটে ডেনমার্ক

গ্রুপপর্বে ফিনল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ায় এবারের ইউরো স্বপ্ন শেষ হয়েছে ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনের। তার অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকেই যাচ্ছিল ডেনিশরা। কিন্তু গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রাশিয়াকে ৪-১ গোল ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে এরিকসেনের ডেনমার্ক।

মঙ্গলবার, ২২ জুন ২০২১, ১২:৪১

প্যারাগুয়েকে হারিয়ে সেরা আটে আর্জেন্টিনা

প্যারাগুয়েকে হারিয়ে সেরা আটে আর্জেন্টিনা

কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এ জয়ের মাধ্যমেই চলতি আসরে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচে জয় র্নিধারণী একমাত্র গোলটি করেন আন্দ্রে দারিও গোমেজ।

মঙ্গলবার, ২২ জুন ২০২১, ১২:১৯

কোচসহ মোহামেডানের ১৭ জন করোনায় আক্রান্ত

কোচসহ মোহামেডানের ১৭ জন করোনায় আক্রান্ত

ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের ফুটবলার এবং কোচসহ ১৭জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সংবাদ মাধ্যমকে মোহামেডানের পরিচালক এবং ফুটবল দলের ম্যানেজার আবু হাসান চৌধুরী প্রিন্স এ তথ্য জানিয়েছেন। 

সোমবার, ২১ জুন ২০২১, ২৩:৩৫

প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। এ ম্যাচ জিতলেই কোয়াটার ফাইনাল নিশ্চিত হবে আর্জেন্টিনার। 

সোমবার, ২১ জুন ২০২১, ২৩:০০

দলে পরিবর্তন এনে মাঠে নামছে মেসিরা, টানা দুই ম্যাচে জয় হবে তো?

দলে পরিবর্তন এনে মাঠে নামছে মেসিরা, টানা দুই ম্যাচে জয় হবে তো?

কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার ভোররাতে মাঠে নামছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোররাত ৬টায়। এই ম্যাচে আর্জেন্টিনা দলে আসছে পরিবর্তন। 

সোমবার, ২১ জুন ২০২১, ১৯:২২

মূল পর্বে টানা তৃতীয় জয়, গ্রুপ চ্যাম্পিয়ন ইতালি

মূল পর্বে টানা তৃতীয় জয়, গ্রুপ চ্যাম্পিয়ন ইতালি

টুর্নামেন্টের আগে কোনো আলোচনাতেই ছিলো না ইতালি। এমনকি বাছাইয়ে টানা দশ জয়ের পরেও তাদের নিয়ে ভক্ত কিংবা বিশ্লেষকদের মধ্যে কোনো আগ্রহের সৃষ্টি হয়নি।

সোমবার, ২১ জুন ২০২১, ০০:৫৮

মোহামেডানকে বিধ্বস্ত করে আবাহনীর জয়

মোহামেডানকে বিধ্বস্ত করে আবাহনীর জয়

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ‍সুপার লিগ পর্বে আবাহনী লিমিটেডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

রোববার, ২০ জুন ২০২১, ২৩:২৮

জমজমাট ম্যাচ শেষে জার্মানির জয়, এক হালি হজম করেছে পর্তুগাল

জমজমাট ম্যাচ শেষে জার্মানির জয়, এক হালি হজম করেছে পর্তুগাল

একদিকে ছিলো বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, অন্যদিকে সর্বোচ্চ তিনবারের শিরোপা জয়ী দল জার্মানি। হেভিওয়েট তারকাদের নিয়ে যে হাইভোল্টেজের একটা ম্যাচ হবে সেটা ধারণা আগেই করা যাচ্ছিলো। হয়েছেও তাই। আক্রমণ আর পাল্টা আক্রমণের বন্যা বইয়ে দিয়েছে দুই দলেরই আক্রমণমুখী খেলোয়াড়রা। 

রোববার, ২০ জুন ২০২১, ০০:৪২

আজ রাতে হাইভোল্টেজ ম্যাচ: জার্মানদের সাথে কতোক্ষণ টিকবেন রোনালদো?

আজ রাতে হাইভোল্টেজ ম্যাচ: জার্মানদের সাথে কতোক্ষণ টিকবেন রোনালদো?

সারাবিশ্বে গোলমেশিন বলে পরিচিত রোনালদো কার কাছে বারবার হারেন সেটি জানেন? জার্মানির বিপক্ষে একেবারেই অসহায় তিনি। ক্যারিয়ারে কখনোও পারেন নি জার্মানদের গোল দিতে...

শনিবার, ১৯ জুন ২০২১, ২১:৪৭

অধিনায়ক হিসেবে কোহলির অনন্য রেকর্ড

অধিনায়ক হিসেবে কোহলির অনন্য রেকর্ড

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। সাউদাম্পটনে টস করার সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবে অনন্য রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। 

শনিবার, ১৯ জুন ২০২১, ২১:২৭

কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিং আর নেই

কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিং আর নেই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিং। ৯১ বছর বয়সে চণ্ডীগড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

শনিবার, ১৯ জুন ২০২১, ১৩:৩৭

ভুলতে বসা জয়ের স্বাদ পেল মেসির আর্জেন্টিনা

ভুলতে বসা জয়ের স্বাদ পেল মেসির আর্জেন্টিনা

কোপা আমেরিকার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হওয়া ম্যাচটিতে আর্জেন্টিনা ১-০ গোলে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে। দলের পক্ষে গোলটি...

শনিবার, ১৯ জুন ২০২১, ১০:৩৬

এবার ‘কোকাকোলা’ সরালেন ম্যানুয়েল লুকাতেল্লি (ভিডিও)

এবার ‘কোকাকোলা’ সরালেন ম্যানুয়েল লুকাতেল্লি (ভিডিও)

রোনালদোর পর ইউরো চ্যাম্পিয়নশিপের স্পন্সর ‘কোকাকোলা’র সাথে একই ঘটনা ঘটালেন ইতালির তারকা ফুটবলার ম্যানুয়েল লুকাতেল্লি। 

শুক্রবার, ১৮ জুন ২০২১, ১৭:০৫

ডিপিএল খেলা হবে না তামিমেরও

ডিপিএল খেলা হবে না তামিমেরও

স্ত্রী-সন্তানদের সময় দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাকিব আল হাসান। এবার জানা গেলো প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা প্রিমিয়ার লীগ খেলা হবে না আরেক ক্রিকেটার তামিম ইকবালের। 

শুক্রবার, ১৮ জুন ২০২১, ১৩:৩৮

আমেরিকা চলে যাচ্ছেন সাকিব

আমেরিকা চলে যাচ্ছেন সাকিব

মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে চলতি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সুপার লিগ আর খেলা হবে না সাকিব আল হাসানের। কেননা শুক্রবার ভোরে তিনি চলে যাচ্ছেন স্ত্রী-সন্তানদের কাছে, যুক্তরাষ্ট্রে।

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ২৩:২৫

৫০ হাজার টাকা জরিমানা গুনতে হবে সাব্বিরকে

৫০ হাজার টাকা জরিমানা গুনতে হবে সাব্বিরকে

ঢাকা প্রিমিয়ার লিগে ইলিয়াস সানির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বর্ণবাদী মন্তব্যের জন্য সাব্বির রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ১৭:৫২

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ১ লাখ মার্কিন ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ১ লাখ মার্কিন ডলার পাচ্ছে বাংলাদেশ

সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালের বিজয়ী দল পাবে ১৬ লাখ মার্কিন ডলার। রানার্সআপ দল পাবে ৮ লাখ মার্কিন ডলার। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকলেও  প্রাইজমানি হিসেবে ১ লাখ ডলার পাবে বাংলাদেশ। এমনটাই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ১৫:৫০

সুপার লীগে সাকিবকে পাবে মোহামেডান?

সুপার লীগে সাকিবকে পাবে মোহামেডান?

আলোচনা-সমালোচনার নায়ক সাকিবকে নিয়ে এখন শঙ্কায় ছিলো মোহামেডান। সুপার লীগে কি দলে থাকবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার? ঢাকা সুপার লীগে খেলার জন্য সাকিব এড়িয়ে গেছেন পাকিস্তান সুপার লিগে খেলার সুযোগ, নিজেদের ভাগ্য ফেরাতে টুর্নামেন্টের সর্বোচ্চ পারিশ্রমিক ৭০ লাখ টাকায় সাকিব আল হাসানকে দলে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ১২:৪৮

ইলিয়াস সানিকে ইট মেরে শাস্তির মুখে সাব্বির

ইলিয়াস সানিকে ইট মেরে শাস্তির মুখে সাব্বির

আগেও বেশ কয়েকবার বিতর্কিত কর্মকান্ডের কারণে শাস্তির মুখোমুখি হয়েছিলেন সাব্বির রহমান রুম্মন। এবারও বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে এক বিতর্কিত ঘটনার জন্ম দিলেন তিনি। 

বুধবার, ১৬ জুন ২০২১, ২১:৫০

ওয়ার্নার-স্মিথকে ছাড়াই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

ওয়ার্নার-স্মিথকে ছাড়াই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যেখানে নেই স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স আর গ্লেন ম্যাক্সওয়েলসহ ছয় ক্রিকেটার।

বুধবার, ১৬ জুন ২০২১, ১৬:৩৭

আত্মঘাতী গোলেই ফ্রান্সের কাছে হেরে গেলো জার্মানি

আত্মঘাতী গোলেই ফ্রান্সের কাছে হেরে গেলো জার্মানি

উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানি-ফ্রান্স মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে হুমেলসের করা আত্মঘাতী গোলে জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে জার্মানদের ১-০ গোল ব্যবধানে হারিয়ে ইউরো মিশনে শুভ সূচনা করল দিদিয়ের দেশামের শিষ্যরা।

বুধবার, ১৬ জুন ২০২১, ১২:১১

রোনালদোর রেকর্ড, পর্তুগালের বড় জয়

রোনালদোর রেকর্ড, পর্তুগালের বড় জয়

ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে বড় জয় পেয়েছে পর্তুগাল। ইউরোপ সেরার শিরোপা ধরে রাখার ম্যাচে বুদাপেস্টে স্বাগতিক হাঙ্গেরির বিপক্ষে খেলতে নেমে ৩-০ গোলে জয় পায় পর্তুগাল। এই তিন গোলের মধ্যে দুটি গোল এসেছে রোনালদোর পা থেকে।

বুধবার, ১৬ জুন ২০২১, ১০:৫৪

বিশ্বকাপ বাছাইয়ের শেষ পর্বে বাংলাদেশের হার

বিশ্বকাপ বাছাইয়ের শেষ পর্বে বাংলাদেশের হার

বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ওমানের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের শেষ অবস্থানে থেকে এবারের বিশ্বকাপ বাছাইয়ের মিশন শেষ করল বাংলাদেশ।

বুধবার, ১৬ জুন ২০২১, ১০:২১

কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সাকিব

কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সাকিব

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর পেশাদার ক্রিকেটে ফেরেন সাকিব আল হাসান। নিষিদ্ধ হওয়ার পরই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ২২:১৪

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতের দল ঘোষণা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতের দল ঘোষণা

প্রথমবারের মতো আইসিসি আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। মেগা ফাইনালের আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ২১:১২

কোপা আমেরিকার ৩১ ফুটবলার করোনায় আক্রান্ত

কোপা আমেরিকার ৩১ ফুটবলার করোনায় আক্রান্ত

করোনাভাইরাসের প্রকোপের মাঝেই লাতিন আমেরিকায় আয়োজিত হচ্ছে এবারের কোপা আমেরিকা। এমন অবস্থায় শুরু থেকেই স্বাগতিক ব্রাজিলসহ সবগুলো দল বেশ উদ্বিগ্ন ছিল। এবার জানা গেলো করোনায় আক্রান্ত হয়েছেন টুর্নামেন্টের ৩১ জন ফুটবলার।

মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ১৬:৩৫

ফ্রি কিকে মেসির গোল, তবুও জিতলো না আর্জেন্টিনা

ফ্রি কিকে মেসির গোল, তবুও জিতলো না আর্জেন্টিনা

কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের শুরুটা সুখকর হলো না আর্জেন্টিনা ফুটবল দলের। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে দলীয় সুপারস্টার লিওনেল মেসি গোলের দেখা পেলেও জয়ের দেখা পেল না ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী এই দলটি। চিলির বিপক্ষে ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোল ব্যবধানে।

মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ১০:০৫

‘শুধু আমাকে নয়, বাংলাদেশকেই আপনারা জিতিয়েছেন’

‘শুধু আমাকে নয়, বাংলাদেশকেই আপনারা জিতিয়েছেন’

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ অর্থাৎ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি।

সোমবার, ১৪ জুন ২০২১, ২২:৩৬

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিক

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিক

বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ অর্থাৎ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 

সোমবার, ১৪ জুন ২০২১, ১৪:৫৪

কোপার প্রথম ম্যাচেই বড় ব্যবধানে ব্রাজিলের জয়

কোপার প্রথম ম্যাচেই বড় ব্যবধানে ব্রাজিলের জয়

আলোচনা-সমালোচনার পর অবশেষে মাঠে গড়িয়েছে লাতিন আমেরিকার জাঁকজমক পূর্ণ ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হয় ভেনেজুয়েলা। গারিঞ্চা স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে স্বাগতিক ব্রাজিলের একচ্ছত্র আধিপত্য দেখা গেছে।

সোমবার, ১৪ জুন ২০২১, ০৯:২৮

সর্বশেষ
জনপ্রিয়