সিরাজগঞ্জ প্রতিনিধি
অবশেষে ঢাকার উদ্দেশ্যে ছাড়ল সিরাজগঞ্জ এক্সপ্রেস
সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চাবি হারিয়ে যাওয়ায় প্রায় ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল ৯ টা ৪৮ মিনিটে ট্রেনটি জামতৈল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
সোমবার (২২ ফেব্রুয়ারি) ট্রেনের একজন পরিচালক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাজার স্টেশনেই থাকে। প্রতিদিন সকাল ৬টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রাতে বাজার স্টেশন প্লাটফর্মে ট্রেন রেখে গেলে কে বা কারা ইঞ্জিন রুমের জানালা খুলে ট্রেনের রিভারসেল হ্যান্ডেলটি (চাবি) চুরি করে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে সকাল পৌনে ৮টার দিকে বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জামতৈলে নেওয়া হয়। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে বিকল্প চাবি আনলে ৯টা ৪৮ মিনিটে সিরাজগঞ্জ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় পাকশী রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আব্দুস সোবাহানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তদন্ত কমিটি বিকেলেই সিরাজগঞ্জ পৌঁছে তদন্ত শুরু করবে।’
আরও পড়ুন: চাবি হারিয়ে স্টেশনে আটকে গেলো ট্রেন
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা

























