টাঙ্গাইল প্রতিনিধি
মির্জাপুরের এমপি হলেন শুভ
খান আহমেদ শুভ
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে খান আহমেদ শুভ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জহির লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট।
স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু মোটরগাড়ি প্রতীকে দুই হাজার ৪৩৬ ভোট পেয়ে তৃতীয়, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির গোলাম নওজব চৌধুরী হাতুড়ি প্রতীকে এক হাজার ৪৫ ভোট পেয়ে চতুর্থ এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির রূপা রায় চৌধুরী ডাব প্রতীক ৪২৮ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।
আরও পড়ুন- মির্জাপুরের এমপি একাব্বর হোসেন মারা গেছেন
ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে।
মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মোট ভোটার তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭০ হাজার ৫০১ এবং নারী ভোটার এক লাখ ৬৯ হাজার ৮৭৭ জন।
আরও পড়ুন- টানা তৃতীয়বারের মতো বিজয়ী ডা. সেলিনা হায়াৎ আইভী
প্রসঙ্গত, গত বছরের ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন মারা যান। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
কেমন মেয়র চান নারায়ণগঞ্জবাসী
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























