আই নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫:২৪, ১০ আগস্ট ২০২৪
কারিকুলাম বাদ পড়েনি, স্থগিত হয়েছে কারিকুলামের অধীনে নানা কাজ
ফাইল ছবি
দেশে নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত হয়েছে এমন তথ্য ছড়ালেও তা সঠিক নয়। মূলত, নতুন সরকার আসার পর নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
শনিবার (১০ আগস্ট) এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিতকরা হয়েছে।
প্রফেসর মো. ফরহাদুল ইসলাম আরও বলেন, অনেকের কাছে ভুল খবর যাচ্ছে। শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিবির নেই। এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। আগামীকাল থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল। সেটি আপাতত স্থগিত করা হয়েছে।
আই নিউজ/এইচএ
আরও পড়ুন
শিক্ষা ও ক্যাম্পাস বিভাগের সর্বাধিক পঠিত
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
সর্বশেষ
জনপ্রিয়
























