ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪২, ৪ জুলাই ২০২১
আপডেট: ১৬:২৫, ৪ জুলাই ২০২১

মগবাজারে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে গ্যাস বের হচ্ছে

রাজধানীর মগবাজারে ওয়্যারলেস গেটে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে গ্যাস বের হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে নিয়োজিত রয়েছে।

রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে যায়। দুপুর সোয়া ২টার সময়ও ভবনটি থেকে গ্যাস বের হচ্ছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, ‘সকাল ৯টা ৩৮ মিনিটে ভবনটির আশপাশে কর্মরত পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে জানায় ভবনটি থেকে গ্যাস লিকেজ হচ্ছে এবং ধোঁয়ার মতো কিছু দেখা যাচ্ছে। খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। যেহেতু জায়গাটিতে কিছুদিন আগে একটি বড় ধরনের বিস্ফোরণ এবং প্রাণহানির ঘটনা ঘটেছে সেহেতু বিষয়টিকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি।

তিনি আরো বলেন, ভবনটি থেকে কেন গ্যাস লিকেজ হচ্ছে এবং ধোঁয়ার মতো দেখা গেছে সে বিষয়টি খতিয়ে দেখছে আমাদের টিম। তারা এখনো ঘটনাস্থলে কাজ করছে, ফিরলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, ফায়ার স্টেশন অফিসার ইউনুস আলীর নেতৃত্বে সেখানে কাজ চলছে।

এদিকে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলা তদন্ত করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিট।

উল্লেখ্য, ২৭ জুন (রোববার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ১১ জন নিহতের পাশাপাশি আহত হন ৬০ জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে ১৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এই বিস্ফোরণে মূল সড়কের পাশে তিনটি ভবন প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। আশপাশের অন্তত সাতটি ভবনের কাচ উড়ে গেছে। দুমড়েমুচড়ে গেছে রাস্তায় থাকা তিনটি বাস।

আইনিউজ/এসডিপি 

সংশ্লিষ্ট খবর 

মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ২

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৬, বাড়ার আশঙ্কা

মগবাজারে বিস্ফোরণ: যেকোনো সময় ধসে যেতে পারে ভবনটি

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৭: ডিএমপি

মগবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি

‘মগবাজারের ঘটনাটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়’

মগবাজারে বিস্ফোরণ: নিহত সাতজনের মরদেহ হস্তান্তর

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

মগবাজারে বিস্ফোরণ: ভবনের কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ১১

কিভাবে ঘটল মগবাজার বিস্ফোরণ, তদন্ত করবে সিটিটিসি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়