ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৩, ২০ মে ২০২১
আপডেট: ১৩:১৭, ২০ মে ২০২১

সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই: ডিবি

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মামলার তদন্তে কোনো ধরনের কোনো চাপ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

বৃহস্পতিবার (২০ মে) সকালে রোজিনা ইসলামের মামলার তদন্ত সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, মামলা তদন্ত করতে কোনো জায়গা থেকে কোনো চাপ নেই। মামলার তদন্তের স্বার্থে যা যা করা দরকার, তার সবই করা হবে। মামলাটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে তদন্ত হবে।

এর আগে বুধবার (১৯ মে) সকালে রোজিনা ইসলামের মামলার নথিপত্র আনুষ্ঠানিকভাবে ডিবিতে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সোমবার (১৭ মে) সচিবালয়ে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। 

রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষ থেকে মোবাইল ফোনে ছবি তুলে এবং শরীরে লুকিয়ে নথিপত্রের তথ্য চুরির অভিযোগ উঠে।

পরে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় চুরি এবং ১৯২৩ সালের ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের’ ৩ ও ৫ ধারায় গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় গোপন নথি নিজের দখলে রাখার অভিযোগ এনে মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।

পরে মঙ্গলবার রোজিনা ইসলামকে আদালতে নেয়া হয়। এসময় পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। তবে আদালত রিমান্ড আবেদন খারিজ করে দেন।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে সাংবাদিককে থানায় হস্তান্তর

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করলেন সাংবাদিকরা

রোজিনার বিরুদ্ধে যেসব নথি চুরির অভিযোগ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় হচ্ছে’

সাংবাদিক রোজিনাকে হেনস্তা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

সাংবাদিক রোজিনার জামিন না হওয়া পর্যন্ত স্বাস্থ্যের ব্রিফিং বর্জন

‘সাংবাদিককে হেনস্তা করে দেশের ভাবমূর্তি অনেক বেশি ক্ষুণ্ন হয়েছে’

সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে ১১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের ৫ দিনের রিমান্ড আবেদন

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নাকচ

সাংবাদিক রোজিনাকে হেনস্তা-গ্রেফতারের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

সাংবাদিক রোজিনা ইসলামের মামলা ডিবিতে হস্তান্তর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়