করোনা আক্রান্ত খালেদা রব্বানিকে ঢাকায় নেয়া হচ্ছে
করোনা আক্রান্ত সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য বেগম খালেদা রব্বানিকে ঢাকায় নেয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরের দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
১৪:২৮ ১৫ জুলাই, ২০২১
মৌলভীবাজার জেলায় একদিনে আরও ৯১ জন শনাক্ত
সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছরের ৫ এপ্রিল। এরপর থেকে প্রতিদিনই নমুনা পরীক্ষায় লোকজনের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাস। জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।
১১:০৩ ১৫ জুলাই, ২০২১
বড়লেখায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ রহিমা মারা গেছেন
মৌলভীবাজারের বড়লেখায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ সেই রহিমা বেগম (২০) মারা গেছেন। বুধবার (১৪ জুলাই) রাত দশটায় তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত রহিমা বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের হরিপুর গ্রামের রফিক উদ্দিনের মেয়ে।
০১:০৬ ১৫ জুলাই, ২০২১
কঠোর লকডাউনের শেষ দিনে মৌলভীবাজারে ৭১ মামলায় জরিমানা
কঠোর লকডাউনের টানা ১৪তম দিন অর্থাৎ শেষ দিনে সরকারি নির্দেশনা অমান্য করায় মৌলভীবাজারে ৭১ টি মামলায় জরিমানা করা হয়েছে।
২৩:১৫ ১৪ জুলাই, ২০২১
মৌলভীবাজারে সিনোফার্মের টিকা নিলেন আরও ২৩২৩ জন
করোনাভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারে চলছে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ। এই কর্মসূচির আওতায় বুধবার টিকা নিয়েছেন আরও ২ হাজার ৩২৩ জন।
২২:৩৮ ১৪ জুলাই, ২০২১
করোনা আক্রান্ত খালেদা রব্বানি হাসপাতালে ভর্তি
সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য বেগম খালেদা রব্বানি করোনা আক্রান্ত হয়েছেন। সত্তোরোর্ধ্ব বর্ষীয়ান এই বিএনপি নেত্রীকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে আজ বুধবার ভর্তি করা হয়েছে। তাকে সেখানে অক্সিজেনসহ করোনার অন্যান্য চিকিৎসা দেয়া হচ্ছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান) আইনিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
২১:৫৪ ১৪ জুলাই, ২০২১
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে আসিফ হোসেন বখস নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আসিফ উপজেলার কাদিপুরের পূর্ব মনসুর এলাকার বাসিন্দা প্রবাসী দেলোয়ার হোসেন বখসের ছেলে।
২০:৪৭ ১৪ জুলাই, ২০২১
যানজট মাড়িয়ে মৌলভীবাজারের পথে অক্সিজেন সিলিন্ডারবাহী ট্রাক
ঢাকা থেকে মৌলভীবাজার ও সিলেটগামী বিভিন্ন কোম্পানীর অক্সিজেন সিলিন্ডারবাহী ট্রাক যানজটে আটকা পড়েছে। তবে মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের সহায়তায় বিশ্বরোডে আটকা পড়া অক্সিজেন সিলিন্ডারবাহী ট্রাক যানজট অতিক্রম করে মৌলভীবাজারের পথে রওয়ানা দিয়েছে বলে জানা গেছে।
২০:৩২ ১৪ জুলাই, ২০২১
কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঘর পেয়ে স্বস্তি, বিদ্যুতের অপেক্ষা
ভূমিহীনরা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে তারা জীবনের একটা পর্যায়ে এসে একটি নতুন ঘর পাবে। দীর্ঘদিন তারা অন্যের বাড়িতে দুঃখে কষ্টে আশ্রিত ছিলেন। মুজিববর্ষে ঘর পেয়ে যেনো স্বস্তি পেয়েছন তারা। এখন তারা অনেকেহ উঠেছেন নিজেদের স্বপ্নের নীড়ে। অনেকে ওঠার অপেক্ষায়।
১৭:০৯ ১৪ জুলাই, ২০২১
মৌলভীবাজারে কারেন্ট জাল জব্দ
মৌলভীবাজার সদর উপজেলায় মনু ও কুশিয়ারা নদীর সংযোগস্থলে চানপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ ২০ হাজার টাকার ২৪ টি চায়না মাছ ধরার ফিক্সড ইঞ্জিন ও ২০০ মিটার কারেন্ট জল জব্দ করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
১৬:৪২ ১৪ জুলাই, ২০২১
মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ
মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছেন গণমাধ্যমকর্মীরা। বুধবার (১৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে এসব গাছের চারা লাগানো হয়।
১৬:২৮ ১৪ জুলাই, ২০২১
পেটে সন্তান নিয়ে মারা গেলেন ভাষা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর সহধর্মিণী ভাষা রেহনুমা (৩৪) মৃত্যুবরণ করেছেন। তিনি পেশায় হাইকোর্টের আইনজীবী ছিলেন। এছাড়াও ভাষা সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
১১:৪৩ ১৪ জুলাই, ২০২১
মৌলভীবাজারে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৪
সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছরের ৫ এপ্রিল। এরপর থেকে প্রতিদিনই নমুনা পরীক্ষায় লোকজনের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাস। জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যুবরণ করেছেন আরও ২ জন।
০৯:৫৭ ১৪ জুলাই, ২০২১
লকডাউন অমান্য: মৌলভীবাজারে ৮৭ মামলায় সাড়ে ৪৭ হাজার টাকা জরিমানা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ অমান্য করায় মৌলভীবাজারে ৮৭ টি মামলায় ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
২৩:২৪ ১৩ জুলাই, ২০২১
মৌলভীবাজারে দুইদিনে সিনোফার্মের টিকা নিলেন ৩৮৩৫ জন
চীনের সিনোফার্মের টিকা দেওয়ার মধ্য দিয়ে মৌলভীবাজার ফের শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। এরই মধ্যে জেলায় প্রায় চার হাজার মানুষ চীনা টিকার প্রথম ডোজ নিয়েছেন।
২২:১৯ ১৩ জুলাই, ২০২১
বিধিনিষেধ অমান্য করায় কমলগঞ্জে ১৯ মামলায় জরিমানা আদায়
মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের সময় সরকারি আইন লঙ্ঘন করায় ১৯টি মামলায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২২:১৭ ১৩ জুলাই, ২০২১
কমলগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালন
মৌলভীবাজারের কমলগঞ্জে বিশিষ্ট শিল্পপতি, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
২১:৫৩ ১৩ জুলাই, ২০২১
রাজনগরের মুন্সিবাজারে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল হুসেন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছালেক মিয়া দুর্নীতির কারণে সাময়িক বহিষ্কার হওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হুসেন। তিনি বর্তমানে ১ নম্বর প্যানেল চেয়ারম্যান।
২০:০৪ ১৩ জুলাই, ২০২১
কুলাউড়ায় একদিনেই রেকর্ড ২৬ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন করে আরও ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা উপজেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
১৭:৩৬ ১৩ জুলাই, ২০২১
কোরবানির পশু বেচাকেনায় মৌলভীবাজারে ‘স্মার্ট হাট’ চালু
কোরবানির পশু বিক্রির জন্য জেলা প্রশাসন ও ইএসডিপি’র আয়োজনে মৌলভীবাজারে চালু হয়েছে অনলাইনভিত্তিক ‘স্মার্ট হাট’। এ বছর সংযোজন হয়েছে ই-কমার্স ওয়েবসাইট। রয়েছে ফেসবুক পেজও।
১৫:৩৫ ১৩ জুলাই, ২০২১
অগ্রণী ব্যাংকের এমডির সুস্থতায় দোয়া মাহফিল
বঙ্গবন্ধু কর্ণারের রুপকার, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এর সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪:৪৪ ১৩ জুলাই, ২০২১
মৌলভীবাজার হাসপাতালে যুক্ত হলো আরও ২০টি অক্সিজেন সিলিন্ডার
করোনা মহামারীতে রোগীর অক্সিজেন সংকট নিরসনে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে ঢাকাস্থ মৌলভীবাজার সমিতি ও জালালাবাদ এসোসিয়েশন।
১৪:০৮ ১৩ জুলাই, ২০২১
মৌলভীবাজারে একদিনে আরও ১২৫ জনের করোনা শনাক্ত
সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছরের ৫ এপ্রিল। এরপর থেকে প্রতিদিনই নমুনা পরীক্ষায় লোকজনের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাস। জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
০৯:৪৩ ১৩ জুলাই, ২০২১
‘পেটে ভাত নাই, স্যারেরা গাড়ির চাবি নিয়ে গিয়েছেন’ (ভিডিও)
পেটে ভাত নাই। স্যারেরা গাড়ির চাকার হাওয়া ছেড়ে দিয়েছেন, চাবিও নিয়ে গিয়েছেন। ঘরে ছেলেমেয়ে-বউ না খেয়ে আছে। লকডাউনে ঘরে বসে থাকতে থাকতে আজ বের হয়েছিলাম, ঘরে খাবার নেই। বাড়ছে ঋণের জ্বালা। বউনি (দিনের প্রথম রোজগার) করবার আগেই ধরা খেয়ে গেলাম। এভাবেই অনেকটা একসুরে আতর্নাদ করছিলেন মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকার বেশ কয়েকজন সিএনজি চালিত অটোরিকশা চালক।
২২:২৬ ১২ জুলাই, ২০২১
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- ঘরে ঘরে চলছে খাসি, মনিপুরী, ও গারোদের ঐতিহ্যবাহী উৎসবের প্রস্তুতি
- মৌলভীবাজারে ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত গ্রেপ্তার ৩৬ বিএনপি নেতা
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- হুমকিতে জনস্বাস্থ্য
কমলগঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে দশ চাকার ডাম্পার ওভারলোড বালুবাহী ট্রাক









































