ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের অনুদান প্রদান করলো চা বোর্ড

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের অনুদান প্রদান করলো চা বোর্ড

দেশের চা বাগানের শ্রমিক ও শ্রমিক পোষ্যদের বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল থেকে ২০২০-২১ অর্থ বছরে ১৮ লক্ষ ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করেছে বাংলাদেশ চা বোর্ড। বৃহস্পতিবার (২৪ মে) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানের বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)-এর ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা শ্রমিকদের মাঝে এ অনুদানের চেক বিতরণ করেন।

২০:১৮ ২৪ জুন, ২০২১

মৌলভীবাজারে নতুন করে করোনা আক্রান্ত ১৫ জন

মৌলভীবাজারে নতুন করে করোনা আক্রান্ত ১৫ জন

মৌলভীবাজারে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ জন।  গত ২৪ ঘন্টায় ১১৮টি নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১২ দশমিক ৭ শতাংশ। 

১১:৫৭ ২৪ জুন, ২০২১

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত শ্রীমঙ্গলের নজরুল ইসলাম

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত শ্রীমঙ্গলের নজরুল ইসলাম

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শ্রীমঙ্গল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামকে ২০২০-২১ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রাখায় ০৪-১০ গ্রেডের সরকারি কর্মকর্তাদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহি অফিসার নির্বাচিত হন তিনি।

২২:৩৫ ২৩ জুন, ২০২১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: কমলগঞ্জ পৌরসভায় চারাগাছ বিতরণ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: কমলগঞ্জ পৌরসভায় চারাগাছ বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের ৩টি করে বিভিন্ন প্রজাতির ১ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

১৯:২০ ২৩ জুন, ২০২১

হাকালুকিতে গাছ ‍নিধনের ‘মূল হোতা’ আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন!

হাকালুকিতে গাছ ‍নিধনের ‘মূল হোতা’ আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন!

হাকালুকি হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) মালাম বিল লিজ নিয়ে সেখানে যাওয়া-আসার রাস্তা তৈরী করতে এবং বিলের বাঁধ তৈরী করতে ২০ হাজার হিজল-করচ কাছ কাটার ঘটনায় মামলা দায়ের হয়েছে। তবে বারবার স্থানীয় মৎস্যজীবীরা গাছ কাটার সাথে তারা জড়িত নয় দাবি করায় প্রশ্ন উঠেছে কারা তাহলে এই গাছ কাটল। যদিও এর পেছনে কয়েকজন প্রভাবশালী জড়িত বলে প্রথম থেকেই আলোচনায় উঠে এসেছে।

১৭:৪৮ ২৩ জুন, ২০২১

মৌলভীবাজারে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন এবং আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

১৩:২৩ ২৩ জুন, ২০২১

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন কেউ মারা না গেলেও সুস্থ হয়েছেন ১০ জন করোনা রোগী। 

১২:৩৯ ২৩ জুন, ২০২১

ঈদে গরুর হাটে প্রতারণার জন্য ছাপছিলেন জাল নোট, অতঃপর...

ঈদে গরুর হাটে প্রতারণার জন্য ছাপছিলেন জাল নোট, অতঃপর...

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিপুল পরিমাণ বাংলাদেশি টাকার জাল নোট, এসব তৈরির রাসায়নিক বিভিন্ন উপাদান ও অন্যান্য উপকরণসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। গ্রেফতারকৃত ব্যক্তি এছাড়াও অন্য ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানায় র‍্যাব।

২২:৩৪ ২২ জুন, ২০২১

হাকালুকিতে নির্বিচারে ২০ হাজার বৃক্ষনিধন: ৭ জনকে আসামী করে পরিবেশ অধিদপ্তরের মামলা

হাকালুকিতে নির্বিচারে ২০ হাজার বৃক্ষনিধন: ৭ জনকে আসামী করে পরিবেশ অধিদপ্তরের মামলা

দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওরের মালাম বিলের কান্দিতে জলজ বৃক্ষ নির্বিচারে নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের এজাহার পাঠিয়েছে পরিবেশ অধিদপ্তর।

২২:১১ ২২ জুন, ২০২১

সিলেট জেলা বাসদ নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে বিবৃতি

সিলেট জেলা বাসদ নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে বিবৃতি

সিলেট জেলায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের নেতৃবৃন্দের বিরুদ্ধে করা মামলার প্রত্যাহার দাবি করে বিবৃতি প্রদান করা হয়েছে। এতে নেতাকর্মীদের উপর আরোপিত মিথ্যা মামলার প্রত্যাহার দাবি করে স্বাক্ষর করেছেন মৌলভীবাজারের কমিউনিস্ট পার্টি, আইনজীবী সমিতি, ছাত্র ইউনিয়ন, উদীচী, সাবেক মেয়র, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।

২১:৩৬ ২২ জুন, ২০২১

কমলগঞ্জে চায়ের দোকানে উঠে যায় পিকআপ: নিহত ১, আহত ৯

কমলগঞ্জে চায়ের দোকানে উঠে যায় পিকআপ: নিহত ১, আহত ৯

কমলগঞ্জে পিকআপ চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহেন্দ্র পিকআপটি চা দোকানের বারান্দায় উঠে চাপা দিলে ঘটনাস্থলে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

২১:১৩ ২২ জুন, ২০২১

কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ

কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ

মহামারী করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সাবান, হ্যান্ড স্যানিটাইজার স্প্রে, মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) বিকাল ৪ টায় পৌরসভা কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।

২০:১৪ ২২ জুন, ২০২১

হাত-পায়ের বিচ্ছিন্ন অংশের পর এবার ক্ষতবিক্ষত নারীর লাশ, নেই মাথা
শ্রীমঙ্গলে

হাত-পায়ের বিচ্ছিন্ন অংশের পর এবার ক্ষতবিক্ষত নারীর লাশ, নেই মাথা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাত ও পায়ের কাটা অংশ পাওয়ার একদিন পর আজ মিলেছে শরীর। তবে মাথার অংশ এখনো পাওয়া যায়নি। মাথা খুজে বের করতে পুলিশ বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে।

২০:০৪ ২২ জুন, ২০২১

মৌলভীবাজারে সিএনজি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

মৌলভীবাজারে সিএনজি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

মৌলভীবাজারে জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা সিএনজি ও অটো রিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

১৮:১২ ২২ জুন, ২০২১

ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে মেয়েদের ব্ল্যাকমেইল করতো সুজন

ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে মেয়েদের ব্ল্যাকমেইল করতো সুজন

ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে মেয়েদের প্রতারণা করতো সুজন রায়, আদায় করতো অর্থ। সে পিকচ্যাট নামক সফটওয়ার ব্যবহার করে ফেসবুক থেকে মেয়েদের ব্ল্যাকমেইল করতো। 

১৭:২৮ ২২ জুন, ২০২১

লুয়াইনি-হলিছড়া চা বাগানে শ্রমিক বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি
মৌলভীবাজারে

লুয়াইনি-হলিছড়া চা বাগানে শ্রমিক বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি

মৌলভীবাজারের কুলাউড়ায় লুয়াইনি-হলিছড়া চা-বাগানে একজন শ্রমিককে বহিষ্কার করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সাধারণ শ্রমিকরা। 

১৫:৫৯ ২২ জুন, ২০২১

শিকার খেয়ে পড়েছিলো সাপ, গ্রামবাসীর হাতে আটক

শিকার খেয়ে পড়েছিলো সাপ, গ্রামবাসীর হাতে আটক

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে প্রায় ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উপজেলার সীমান্তবর্তী এলাকা ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগান এলাকার এক ধানি জমি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

১৩:৪৭ ২২ জুন, ২০২১

বড়লেখায় স্বামীর নির্যাতন ও প্ররোচনায় কীটনাশক পান করে গৃহবধূর মৃত্যু

বড়লেখায় স্বামীর নির্যাতন ও প্ররোচনায় কীটনাশক পান করে গৃহবধূর মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় স্বামীর অব্যাহত নির্যাতন ও প্ররোচনায় কীটনাশক পান করে সুমা রানী দাস (২১) নামের এক গৃহবধূ মারা গেছেন বলে অভিযোগ ওঠেছে। নিহত সুমার স্বজনরা তার স্বামী মোহন দের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। কীটনাশক পানের প্রায় ২৪ ঘন্টা পর সোমবার (২১ জুন) সকালে তিনি মৃত্যুবরণ করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।

২১:১৮ ২১ জুন, ২০২১

কমলগঞ্জে প্রতিপক্ষের ঘুষিতে মৃত্যু

কমলগঞ্জে প্রতিপক্ষের ঘুষিতে মৃত্যু

পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের কিলঘুষিতে মাটিতে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২১ জুন) বেলা সোয়া ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-কমলগঞ্জ সড়কের রাফসান ফুডের সামনে হামলায় শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের মৃত তজমুল আলীর ছেলে জুয়েল আহমেদ (৪৫) নিহত হন।

১৯:৩৬ ২১ জুন, ২০২১

বিলের বাঁধ নির্মাণের নামে হাকালুকির ২০ হাজার জলজ বৃক্ষনিধন

বিলের বাঁধ নির্মাণের নামে হাকালুকির ২০ হাজার জলজ বৃক্ষনিধন

দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওরের মালাম বিলের কান্দিতে জলজ বৃক্ষ নির্বিচারে নিধনের অভিযোগ পাওয়া গেছে। নিধনের শিকার ওইসব জলজ বৃক্ষের বয়স ৫ থেকে ১৮ বছর। স্থানীয় বাসিন্দারা বলছেন, ইতিমধ্যেই নিধন হয়েছে প্রায় ২০ হাজার জলজ বৃক্ষ। রহস্যজনক কারণে ওই ঘটনার পরও নির্বাক জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগ। 

১৬:৫০ ২১ জুন, ২০২১

শ্রীমঙ্গলে কচুক্ষেতে মিলল মানুষের হাত ও পায়ের অংশ

শ্রীমঙ্গলে কচুক্ষেতে মিলল মানুষের হাত ও পায়ের অংশ

কাশি চন্দ্র শর্মা বলেন, সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে ওই কৃষক প্রথমে দুর্গন্ধ পান। পরে গলিত একটি কাটা পা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে পা উদ্ধার করে চুতুর্দিকে খোঁজাখুঁজি করে। এসময় কঁচু ক্ষেতের পাশে বাঁশঝাড়ের নীচ থেকে দুটি কাটা হাত উদ্ধার করে। পাশেই পরা ছিল একটি প্লাষ্টিকের বস্তা। 

১৬:০৯ ২১ জুন, ২০২১

চা বাগানের ভিতর দিয়ে হাইওয়ে সড়ক না করার দাবিতে মানববন্ধন

চা বাগানের ভিতর দিয়ে হাইওয়ে সড়ক না করার দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া ও ভুরবুড়িয়া চা বাগানের ভিতর দিয়ে বাইপাস সড়ক করার প্রস্তাব বাতিল করার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা।

১৩:৫৬ ২১ জুন, ২০২১

মৌলভীবাজারে করোনাজয়ীর সংখ্যা আড়াই হাজার ছাড়াল

মৌলভীবাজারে করোনাজয়ীর সংখ্যা আড়াই হাজার ছাড়াল

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪১ জন। ফলে জেলায় করোনাজয়ীর সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। 

১৩:৩০ ২১ জুন, ২০২১

জাকিরের গাড়িতে হামলা চেষ্টায় ৩ ছাত্রলীগ নেতা গ্রেফতার

জাকিরের গাড়িতে হামলা চেষ্টায় ৩ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়িতে হামলা চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। 

০০:৩৪ ২১ জুন, ২০২১

এই বিভাগের জনপ্রিয়
TEA VILLA Luxury Resort
সর্বশেষ
জনপ্রিয়