নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:২১, ২৭ সেপ্টেম্বর ২০২০
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: আরেক আসামি অর্জুন গ্রেপ্তার
সিলেটের এমসি কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রাবাসে তুলে নিয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি এম. সাইফুর রহমানের পর এবার চার নম্বর আসামি অর্জুন লস্করকে গ্রেফতার করা হয়েছে।
রোববার হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম দূলর্ভপুর তাকে গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার অর্জুন লস্কর সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম মরিচা এলাকার কানু লস্করের ছেলে।
মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে দুর্লভপুর গ্রামের জনৈক দিলিপের বাড়ি থেকে অর্জুনকে গ্রেপ্তার করে সিলেটের একদল গোয়েন্দা পুলিশ। তিনি গ্রেপ্তারের বিস্তারিত মনতলা ফাঁড়ির ইনচার্জের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
মনতলা ফাঁড়ির ইনচার্জ এসআই কাইযুমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অর্জুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।
এর আগে রোববার সকালে ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।
এ মামলার অন্য আসামিরা হলেন, সিলেটের বালাগঞ্জ উপজেলার সোনাপুরের চান্দাইপাড়ার মো. তাহিদ মিয়ার ছেলে সাইফুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলার উমেদ নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে তারেকুল ইসলাম ওরফে তারেক, হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের শাহ মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মো. মাহবুবুর রহমান রনি, সুনামগঞ্জের দিরাই উপজেলার বড়নগদীপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম ও কানাইঘাটের গাছবাড়ি এলাকার বাসিন্দা মাহফুজুর রহমান মাসুম।
শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার শিববাড়ির এক তরুণী স্বামীকে সঙ্গে নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসেন। এ সময় ছাত্রলীগকর্মী এম. সাইফুর রহমান ও শাহ মাহবুবুর রহমান রনির নেতৃত্বে স্বামী ও স্ত্রীকে পার্শ্ববর্তী কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে যায় আসামিরা। পরে সেখানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে তারা। এ সময় ছাত্রলীগকর্মীরা ওই তরুণীর স্বামীর প্রাইভেটকারও ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ এসে স্বামী-স্ত্রী ও তাদের প্রাইভেটকার উদ্ধার করে। পরে ধর্ষণের শিকার তরুণীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























