মৌলভীবাজার প্রতিনিধি
নিরাপদে গাড়ি চালাতে শতাধিক চালককে প্রশিক্ষণ
প্রশিক্ষণ কর্মশালা
নিরাপদে গাড়ি চালাতে শতাধিক চালককে প্রশিক্ষণ দিয়েছে মৌলভীবাজার বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি)।
‘সাবধানে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি’- এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা।
সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ নিয়েছেন শতাধিক গাড়িচালক।
বিআরটিএ'র সহকারি পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপত্বিতে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শাহ মোস্তফা কলেজের অধ্যক মো. মুশফিকুর রহমান, মেডিকেল অফিসার মো.ইকবাল আহমেদ, জেলা পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আবু সাঈদ ও মোটর যান পরিদর্শক (বিআরটিএ) মো. হাফিজুল ইসলাম খান।
এ সময় গাড়িচালকদের উদ্দেশ্যে মো. হাবিবুর রহমান বলেন, গাড়ির লাইসেন্স করার সময় অবশ্যই সকল কাগজ বুঝে নিবেন। কোনোভাবেই দালাল চক্রের খপ্পরে পড়বেন না।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























