কামরুল হাসান শাওন, মৌলভীবাজার
আপডেট: ১২:৪২, ২৮ আগস্ট ২০২১
বন্ধ হয়ে গেছে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ বাস সার্ভিস!
বন্ধ হয়ে গেছে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ বাস সার্ভিস। মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট থেকে ছেড়ে যাওয়া দীর্ঘদিনের এই বাস সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
সরেজমিন দেখা গেছে- রাজনগর উপজেলার মুন্সিবাজার, উত্তরভাগ, ফতেহপুর, রাজনগর সদর ইউনিয়নসহ এই রুটের বিভিন্ন এলাকার যাত্রীরা বাসে চলাচল করতেন। তারা এখন পড়েছেন ভোগান্তিতে। কলেজে এসাইনমেনট জমা দিতে আসা ছাত্র-ছাত্রীরা বিপাকে পড়েছেন। তাদের অতিরিক্ত টাকা দিয়ে সিএনজি চালিত অটোরিকশায় মৌলভীবাজার শহরের কলেজগুলোতে যাতায়াত করতে হচ্ছে।
কেন হঠাৎ বন্ধ হয়ে গেলো প্রায় ২৫ বছরের জনপ্রিয় এই বাস সার্ভিস। তাহলে কী স্থায়ীভাবেই বন্ধ হয়ে গেলো এই রুটের বাস সার্ভিস? বিষয়টি জানার চেষ্টা করেছে আইনিউজ ডট নিউজ।
বাস কর্তৃপক্ষ বলছেন- যাত্রী নাই, বাসও নাই। দীর্ঘ লকডাউন পরিস্থিতির কারণে যাত্রী কমে গেছে। ভর্তুকি দিয়ে বাস চালাতে হয়।
জানা গেছে- ২০২০ সালের প্রথম দিক থেকে অতিমারী করোনা সংক্রমণ প্রেক্ষাপটে সকল স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। একই সাথে এই রুটে বাস সার্ভিসও বন্ধ হয়ে যায়।
কুলাউড়া কলেজ পয়েন্ট বাসস্ট্যান্ডের ম্যানেজার ছয়ফুল আহমদ বলেন- এখন মৌলভীবাজার থেকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত যাত্রী হয়না, তাই বাস বন্ধ। ২০২০ সালের প্রথম লকডাউনের সময় এই বাস বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে তিনি বলেন- এই রুট স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের চলাচলের ওপর অনেকটা নির্ভরশীল। কিন্তু স্কুল-কলেজ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী হয়না। মালিকরা ক্ষতি পুষিয়ে নিতে পারে না বলে বাস বন্ধ।
তবে মৌলভীবাজার সরকরি কলেজের ছাত্রী ফরিদা বেগম আইনিউজকে বলেন, আমি আগে মুন্সিবাজার থেকে বাসে মৌলভীবাজার আসতাম। লকডাউনের সময় কলেজ বন্ধ হওয়ায় তেমন আসা-যাওয়া হত না। এখন কলেজে এসাইনমেন্ট জমা দিতে হচ্ছে। অতিরিক্ত টাকা দিয়ে সিএনজি দিয়ে কলেজে যেতে হচ্ছে।
তিনি বলেন- এখন নিয়মিত কলেজে যাতায়াত করতে হবে, বাস চলাচল থাকলে ভালো হয়।
রাজনগরের কলেজ পয়েন্টে ফেঞ্চুগঞ্জগামী বাসের অপেক্ষায় থাকা এক যাত্রী এ প্রতিবেদককে বলেন, আমি মৌলভীবাজার থেকে সিলেট যাচ্ছিলাম। চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে গিয়ে দেখি মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ রুটে বাস চলেনা। আগে আমরা ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট যেতাম। এখন সিএনজি করে কুলাউড়া কলেজ পয়েন্টে এসে ফেঞ্চুগঞ্জের বাসে উঠতে হচ্ছে।
এ বিষয়ে মৌলভীবাজার-কুলাউড়া-চাঁদগ্রাম বাস মিনিবাস মালিক সমিতির জিএম মো. বখতিয়ার খালেদ বলেন- যাত্রীর অভাবে বাস বন্ধ। যাত্রী হলে আমরা যে কোন লাইনে বাস দিতে পারি। কলেজ শিক্ষার্থীদের অনুরোধে আমরা এক সপ্তাহ পরিক্ষামূলক বাস চালু করেছিলাম। কিন্তু কোনোভাবে যাত্রী হয় না, উল্টো মালিককে পকেট থেকে গাড়ি চালক ও হেলপারদের টাকা দিতে হয়। লাভ না হলেও যদি আয়ব্যয় সমান-সমান হয়, তাহলেও আমরা বাস দিতে রাজি। মালিক ভর্তুকি দিয় কতদিন বাস চালাবে- তিনি প্রশ্ন করেন। স্কুল কলেজ পুরোপুরি খুলে গেলে আবার বাস চালু হবে।
আইনিউজ/কেএইচ শাওন/এসডি
আইনিউজ ভিডিও-
দেড় লাখ টাকা চেয়েছিলো, পঞ্চাশ হাজার পাঠিয়েছি। চার দিন পর আজ পেলাম লাশ!
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























