আর্জেন্টিনা-ফ্রান্স ২-২ গোলে সমত, ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে
৯৭ সেকেন্ডের এদিক ওদিকে করে বসলেন জোড়া গোল। তাতেই আর্জেন্টিনা-ফ্রান্সের বিশ্বকাপ ফাইনালটা চলে গেল যোগ করা অতিরিক্ত সময়ে। অথচ ৩৬ মিনিটে দুই গোল করে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে আর্জেন্টিনা।
২৩:২৩ ১৮ ডিসেম্বর ২০২২
মেসি-ডি মারিয়ার গোলে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
উল্টো ম্যাচের ৩৬তম মিনিটে ডান দিকে বল পান লিওনেল মেসির। আর বল পেয়ে দুই ফ্রেঞ্চ খেলোয়াড়ের মধ্য থেকে থ্রু বল দেন মেসি। এরপর বল পেয়ে যান ম্যাক অ্যালিস্টার। আর বল পেয়ে শট না নিয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা ডি মারিয়াকে বল পাস দেন। আর ঠান্ডা মাথায় দারুণ শটে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে নেন ডি মারিয়া।
২২:১৩ ১৮ ডিসেম্বর ২০২২
ডি মারিয়াসহ যে একাদশ নিয়ে খেলবে আর্জেন্টিনা
কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের মূল একাদশে ছিলেন না ডি মারিয়া। তবে ফাইনালে ফিরেছেন একাদশে। তার সঙ্গে আক্রমণভাগে আছেন যথারীতি লিওনেল মেসি এবং এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা হুলিয়ান আলভারেজ।
২০:০৮ ১৮ ডিসেম্বর ২০২২
কমলগঞ্জে অবৈধ বালুসহ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর সড়কে ইজারা বহির্ভূত পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু পাচারকালে প্রায় ১৫০ ঘনফুট বালুসহ একটি ট্রাক আটক করা হয়। এ সময় বালু পাচারের অভিযোগে ফজর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
১৯:৫৩ ১৮ ডিসেম্বর ২০২২
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে মেসির উদ্দেশ্যে যা বললেন রোনালদিনহো
দেশের হয়ে কোপা আমেরিকার টড়ফি জয়, সাতটি ব্যালন ডি অর, অলিম্পিক্সে স্বর্ণ পদক। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়। ক্লাব বিশ্বকাপে সেরা হওয়ার ট্রফি...সবই পেয়েছেন মেসি। শুধুই অধরা থেকে গেছে বিশ্বকাপ।
১৯:১৭ ১৮ ডিসেম্বর ২০২২
জুড়ীতে ১ রোহিঙ্গাসহ ৭জন আটক
আজ রোববার (১৮ ডিসেম্বর) ভোর ৫টার দিকে গোয়ালবাড়ী ইউনিয়নের ভারত সীমান্ত ঘেষা কচুরগুল নালাপুঞ্জি এলাকায় অপরিচিত কয়েকজনকে ঘুরাঘুরি করতে দেখেন এলাকাবাসী। তাদের সন্দেহ হলে জিজ্ঞাসা করলে ১ রোহিঙ্গা ও ৭ বাংলাদেশী বলে নিশ্চিত হোন।
১৮:৪১ ১৮ ডিসেম্বর ২০২২
যেভাবে ফাইনালে উঠল আর্জেন্টিনা
গ্রুপের বাকি দুই ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ের পর আলবিসেলেস্তেরা একই ব্যবধানে হারায় পোল্যান্ডকেও। দুটো ম্যাচেই আর্জেন্টিনার ত্রাতা ছিলেন লিওনেল মেসি। সৌদি আরবের বিপক্ষে হারের ম্যাচে যে মেসি ছিলেন বিবর্ণ, পরের ম্যাচগুলোতে তিনি ফিরলেন চেনা ছন্দে।
১৭:২৭ ১৮ ডিসেম্বর ২০২২
কুলাউড়ায় মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ
বাগানের মোট স্থায়ী শ্রমিক ২৭ জন। বাগানের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবত মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে অন্যান্য চা-বাগানের শ্রমিকরা যখন দৈনিক ১৭০/১৬৯/১৬৮ টাকা মজুরি পাচ্ছে তখন আমরা বোরহাননগর চা-বাগানের শ্রমিকরা পাচ্ছেন মাত্র ৮২ টাকা।
১৭:১৪ ১৮ ডিসেম্বর ২০২২
খুনীরা যেন আবার ক্ষমতায় আসতে না পারে : প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, নইলে বিএনপি বিজয়ের মাসে (১০ ডিসেম্বর) বিজয় উৎসব না করে যেদিন থেকে পাকিস্তানী বাহিনী দেশে বুদ্ধিজীবী হত্যা শুরু করে সেদিন ঘোষণা দেয় যে সরকার উৎখাত করবে। এতই সোজা (আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা)।
১৬:৩০ ১৮ ডিসেম্বর ২০২২
ভারতে যাওয়ার পথে শ্রীমঙ্গলে ১৬ রোহিঙ্গা আটক
গাড়িতে থাকা নারী-পুরুষ ও শিশু সহ মোট ১৬ জন যাত্রীকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করেন। পরবর্তীতে এসআই জাকির হোসেন সব রোহিঙ্গাদের নিজ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে বলে স্বীকার করে।
১৬:১১ ১৮ ডিসেম্বর ২০২২
"ক্যামেল ফ্লুতে" আক্রান্ত ফ্রান্সের কয়েকজন খেলোয়াড়
ফ্রান্সের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম তাদের সংবাদে জানিয়েছে নতুন করে ক্যামেল ফ্লু'তে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের দুই সেন্টার ব্যাক রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাতে। উপামেকানো না থাকায় সেমি-ফাইনালে এ দুই ডিফেন্ডারই খেলেছিলেন মরক্কোর বিপক্ষে।
১৫:৪৩ ১৮ ডিসেম্বর ২০২২
মেসির পর যাকে ঘিরে বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা
তিনি সাইড বেঞ্চের সদস্য থেকে বনে গেছেন দলের প্রাণভোমরা। এই আসরে ৪ গোল দিয়ে এই চমকবয় আর্জেন্টিনাকে কতোখানি সাফল্য এনে দিয়েছে তা সমর্থকদের জানা। তাইতো ফাইনালে ট্রফি জয়ের ভক্ত-সমর্থকদের ভরসার অনেকখানি জায়গা জুড়ে ঠাই করে নিয়েছেন জুলিয়ান আলভারেজ। দারুণ গতিময় এই তরুণ খেলোয়াড় ইতিমধ্যে জানান দিয়েছেন নিজের সক্ষমতা।
১৫:০২ ১৮ ডিসেম্বর ২০২২
প্রকৃতি সংরক্ষণে সকলের সহযোগিতা প্রয়োজন : পরিবেশ উপমন্ত্রী
তিনি বলেছেন। প্রকৃতি সুন্দর রাখলে আমরা সবাই সুন্দরভাবে বাঁচতে পারবো। জীবনের জন্য প্রকৃতি তাই উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস করা যাবে না। যারা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে কাজ করে সরকার তাদের পুরস্কার প্রদান করে থাকে।
১২:২৭ ১৮ ডিসেম্বর ২০২২
ফাইনাল খেলা পরিচালনা করবেন পোলিশ রেফারি সিমন
হাড্ডাহাড্ডির এই লড়াই দেখতে ফুটবল ভক্তদের অপেক্ষার আর কিছু সময় বাকি। ফাইনাল খেলায় লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পেরা ছাড়াও আরেকজন থাকবেন আলোচনায়। তিনি হলেন ম্যাচ পরিচালনাকারী রেফারি। জানা গেছে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের খেলায় ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি সিমন মার্চি নিয়াক।
১২:২০ ১৮ ডিসেম্বর ২০২২
শরীরের জন্য কোনটি ভালো, লিফট না সিঁড়ি?
ড়যতোই সিঁড়ি বেয়ে উপরে ওঠতে থাকি ততোই আমাদের শরীর ক্লান্ত হয়ে আসে। অবসাদ ঘিরে ধরে শরীরকে। বেশিক্ষণ সিঁড়ি বেয়ে মানুষ ওঠতে পারে না। তাইতো লিফটের মতো সুবিধাজনক মাধ্যমের আবিষ্কার এবং ব্যবহার। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন- লিফট পরিশ্রম বিহীন বা আরামদায়ক হলেও শরীরের পক্ষে উপকারী সিঁড়ির ব্যবহার।
১২:০২ ১৮ ডিসেম্বর ২০২২
ভারতের বিপক্ষে টেস্টে ব্যবধানে হারল বাংলাদেশ
মিরাজ বিদায় নিতেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন অধিনায়ক সাকিব। তবে বেশিদূর যেতে পারলেন না। দ্রুত রান তোলা সাকিবকে বিদায় করে ভারতকে জয়ের আরও কাছে নিয়ে যান কুলদিপ যাদব। বাঁহাতি রিস্ট স্পিনারের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন সাকিব।
১১:১৫ ১৮ ডিসেম্বর ২০২২
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ, নির্বাচিতদের লাগবে ডোপ টেস্ট
নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র পেতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। নির্দেশনায় বলা হয় নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট ৩১ ডিসেম্বরের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।
১০:৫২ ১৮ ডিসেম্বর ২০২২
মেরাজ আউট, হতাশা দিয়ে দিন শুরু বাংলাদেশের
চতুর্থ দিনশেষে বাংলাদেশকে আশা দেখয়েছিলো সাকিব আল হাসান আর মেহেদি মিরাজের জুটি। তবে পঞ্চম দিন সকালেই সেই আশায় গুঁড়েবালি ঢেলে দেন মোহাম্মাদ সিরাজ। দিনের শুরুতেই মিরাজকে (১৩) ফিরিয়ে দিয়েছেন ভারতীয় পেসার।
১০:৩০ ১৮ ডিসেম্বর ২০২২
মেসি ও আর্জেন্টিনা স্লোগানে মুখরিত মৌলভীবাজারে (ভিডিও)
এসময় শত শত মোটরবাইক আর কার নিয়ে সমর্থকরা অংশগ্রহণ করেন। এসময় সমর্থকরা মেসি ও আর্জেন্টিনা স্লোগানে মুখরিত করে তোলে শহরে অলি গলি। গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি।
২৩:০৪ ১৭ ডিসেম্বর ২০২২
ডিমলায় বুড়ি তিস্তা নদী খননে স্থানীয়দের বাধা
আজ দুপুর সাড়ে বারোটার দিকে পঁচারহাট নামক স্থানে ডিমলা সদর সহ পার্শ্ববর্তী ডোমার ও জলঢাকা উপজেলা সস্রাধিক স্থানীয় জনগন প্রশাসন ও ঠিকাদারী প্রতিষ্ঠানের উপর বাধা দেয় ও এক পর্যায়ে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে।
২০:০৬ ১৭ ডিসেম্বর ২০২২
কী ঘটতে পারে আর্জেন্টিনা-ফ্রান্স খেলায়?
হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলের, এমন খেলা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। কিন্তু আর্জেন্টিনা-ফ্রান্স যে এবারেই প্রথম মুখোমুখি হয়েছে তানয়। গেল আসরেও ফ্রান্সের কাছে আর্জেন্টিনা ৪-৩ গোলে নাকানিচুবানি খেয়ে হেরেছে। জয়ের হিসেবে আর্জেন্টিনা-ফ্রান্সের মুখোমুখিতে এগিয়ে নবীনদের দল ফ্রান্সই।
১৯:৪৪ ১৭ ডিসেম্বর ২০২২
আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেফতার
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর মাতুয়াইল উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। শান্তর কাছ থেকে জিহাদের বয়ান সম্বলিত একটি ডায়েরি এবং তিনটি মোবাইল ফোন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
১৯:২১ ১৭ ডিসেম্বর ২০২২
চৈত্রঘাট ব্রিজে ৫ টনের বেশি ভারী যানবাহন নিষিদ্ধ
কমলগঞ্জে চৈত্রঘাট ব্রিজের ওপর দিয়ে ৫ টনের অধিক ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তির অনুলিপি বিভিন্ন দপ্তরেও প্রদান করা হয়েছে।
১৯:০২ ১৭ ডিসেম্বর ২০২২
ফাইনাল খেলায় উগ্র সমর্থকদের জন্য ফ্রান্সে ১৪ হাজার পুলিশ মোতায়েন
এর আগে গত বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় অন্তত ৪০ জন উগ্র ডানপন্থি সমর্থককে গ্রেফতার করা হয়েছে। সেদিন সেমিফাইনালে ফ্রান্স মরক্কোকে হারানোর পর হৈ-হুল্লোড় করতে থাকা লোকজনের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছিল তারা। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা লড়াই করতে জড়ো হয়েছিল। তাই ফাইনাল খেলার সময় এই উদ্যোগ নিয়েছে ফরাসি প্রশাসন।
১৭:৩১ ১৭ ডিসেম্বর ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   538  
-   539  
-   540  
-   541  
-   542  
-   543  
-   544      
- পরবর্তী >    
- শেষ >>    















































