শাবি ছাত্রলীগের মহান স্বাধীনতা দিবস পালন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ উপলক্ষ্যে ২৬ মার্চ (শনিবার) সকাল ১০টায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে এবং ১০টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
১২:৫১ ২৬ মার্চ ২০২২
রক্ত দিয়ে আঁকা দ্য কাশ্মীর ফাইলসের পোস্টার
মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। নানা মহল থেকে নানাভাবে আলোচনায় থাকছে সিনেমাটি।
১২:৪০ ২৬ মার্চ ২০২২
যথাযথ মর্যাদায় শাবি প্রশাসনের মহান স্বাধীনতা দিবস পালন
যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিবসটি পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা উদ্যোগ নেয়।
১২:৩২ ২৬ মার্চ ২০২২
টিপু হত্যাকাণ্ডে নাটের গুরু কারা, সবকিছুই খোলসা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের রহস্য দ্রুতই উদঘাটন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
১২:১৭ ২৬ মার্চ ২০২২
ইউক্রেন বিমান বাহিনীর কমান্ড সেন্টার গুঁড়িয়ে দিয়েছে রুশ বাহিনী
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর ভিন্নিতসিয়ায় দেশটির বিমান বাহিনীর একটি কমান্ড সেন্টার গুঁড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রুশ বাহিনীর ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র এই কমান্ড সেন্টারটিতে আঘাত হানে।
১১:৫৭ ২৬ মার্চ ২০২২
ইউরো-বাংলা প্রেসক্লাবের স্বাধীনতা দিবস উদযাপন
‘লাল সবুজের পতাকা বিশ্বজুড়ে আনবে একতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউরো-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১:৩৮ ২৬ মার্চ ২০২২
লাল-সবুজে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে গুগল
আজ ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালে এইদিনে ঘোষিত হয়েছিলো বাংলাদেশের স্বাধীনতা। বাঙালির এই গৌরবের দিনে বাংলাদেশকে শুভেচ্ছা জানাতে ভোলেনি গুগল। গুগল তার ব্যবহারকারীদের লাল-সবুজে অভিবাদন জানাচ্ছে।
১১:৩৩ ২৬ মার্চ ২০২২
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানানোর পর সেখানে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র সালাম জানায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল। পাশ থেকে বেজে ওঠে বিউগলের করুণ সুর।
১১:১৮ ২৬ মার্চ ২০২২
জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতাযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে বাঙালি জাতি। শনিবার (২৬ মার্চ) জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। পুষ্পাঞ্জলিতে ভরে গেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
১১:০৯ ২৬ মার্চ ২০২২
রোববার মৌলভীবাজার সরকারি কলেজে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা
উদ্যোক্তাদের জন্য বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় আয়োজনের নাম আহমেদ আস্কার হাল্ট প্রাইজ বা সংক্ষেপে হাল্ট প্রাইজ (Hult Prize)। হাল্ট প্রাইজ হলো একটি বার্ষিক প্রতিযোগিতা যেখানে বিভিন্নধরণের সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ এর ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। খাদ্য নিরাপত্তা, পানি, শক্তি এবং শিক্ষা ইত্যাদি বিষয়জনিত সমস্যার সমাধান নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তাঁর ব্যবসায়িক ধারণা, নতুন কোনও ব্যবসার বা ব্যবসায়িক উদ্যোগের চিন্তা-ভাবনা, কোনও স্টার্টআপ ব্যবসা বা এই সম্পর্কিত আইডিয়া শেয়ার করে থাকেন। এদের মধ্যে যে টিম সবচেয়ে অন্যন্য এবং লাভজনক বা সবদিকদিয়ে উন্নয়ন সম্ভাবনাসম্পন্ন আইডিয়া দিবে, তাঁরা চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হবেন।
০০:৩৩ ২৬ মার্চ ২০২২
শ্রীমঙ্গলে স্বাধীনতা বই মেলার উদ্বোধন
‘বই সুন্দর করে বাঁচতে শেখায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে দুই দিনব্যাপী স্বাধীনতা বই মেলা।
০০:০৫ ২৬ মার্চ ২০২২
যুক্তরাষ্ট্রের কাছে প্রতিদিন ১ হাজার ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
রুশ বাহিনীকে ঠেকাতে ১ হাজার ট্যাংক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
২৩:৪০ ২৫ মার্চ ২০২২
অচিরেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে উন্নয়নের যে গতিধারা সৃষ্টি হয়েছে তা অব্যাহত থাকলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ অচিরেই একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। প্রধানমন্ত্রী ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন।
২৩:১৪ ২৫ মার্চ ২০২২
টিপু-প্রীতি হত্যায় জড়িত কাউকে ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। খুনিদের দ্রুত ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
২২:৩৮ ২৫ মার্চ ২০২২
রাণীশংকৈলে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা
সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়েছে।
২২:১৯ ২৫ মার্চ ২০২২
শেরপুরে পোষা পাখির প্রদর্শনী
পাখিদের ছুটে চলা খাঁচার এপাশ থেকে ওপাশে। হলুদ আর সাদা পাখিটির বিরাম নেই। হলুদ রঙের পাখিটির সঙ্গে বারবার খুনসুটি করছে সাদা পাখিটি। এভাবেই খাঁচার ভেতরে থাকা পাখিদের মজা উপভোগ করছেন পাখি প্রেমিরা। বলছি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের শতবর্ষী বিদ্যাপীঠ আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠের পাখি প্রদর্শনীর কথা।
২১:৪৮ ২৫ মার্চ ২০২২
কুলাউড়ায় ফ্ল্যাট বাসায় চুরি, দেড় লক্ষাধিক টাকার স্বর্ণ লুট
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়ার একটি ফ্লাট বাসায় দিনে দুপুরে দরজার তালা ভেঙে দেড় লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে চোরেরা। উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল নকলনবিস হিসেবে কর্মরত তামান্না ইয়াসমিনের ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।
২০:৫২ ২৫ মার্চ ২০২২
খরা-তাপদাহে পুড়ছে কৃষকের বোরো ক্ষেত, ক্ষতির আশঙ্কা
অনাবৃষ্টি ও টানা খরার তীব্র তাপদাহে পুড়ছে মৌলভীবাজারের কুলাউড়ার কৃষকদের বোরো ধানের ক্ষেত। অতিরিক্ত তাপমাত্রায় দুধভরা (ধানের শীষ) ও হলুদ এবং লালচে বর্ণ হয়ে যাচ্ছে। পানি সংকটে আবাদকৃত বোরো ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে। গত তিন সপ্তাহ ধরে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকায় ফলনের সময় ধানে হিটশকের শঙ্কা দেখা দিয়েছে। এতে বোরো আবাদে কাঙ্খিত ফলন না হওয়ায় ব্যয়কৃত অর্থ লোকসানের মুখে পড়বে এমন দুঃশ্চিন্তায় দিশেহারা কৃষকরা।
১৯:৫৭ ২৫ মার্চ ২০২২
নারী ইউপি সদস্যকে ধর্ষণের পর হত্যা করেন ৬০ বছর বয়সী বৃদ্ধ
বগুড়ার ধুনটের এক নারী ইউপি সদস্য হত্যার মূলহোতা আব্দুল লতিফ শেখ (৬০)-কে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে তাকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব বলছে, ওই নারী ইউপি সদস্যকে ধর্ষণের পর হত্যা করে লতিফ গাঁ ঢাকা দিতে প্রথমে শ্রমিক হিসেবে নোয়াখালীতে কিছুদিন ছিলেন। এরপর মুন্সিগঞ্জে চলে যান। শুক্রবার র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
১৯:২৪ ২৫ মার্চ ২০২২
ইউক্রেনে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো এর জবাব দেবে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে তার যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো এর জবাব দেবে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সম্মেলনে তিনি এ কথা বলেন।
১৯:০৪ ২৫ মার্চ ২০২২
আওয়ামী লীগ নেতা টিপু হত্যা : দেড় মিনিট চলে কিলিং মিশন
রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু । এসময় ঘটনাস্থলের পাশে রিকশায় থাকা সামিয়া আফরিন প্রীতি নামে বদরুন্নেসা কলেজের এক ছাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন টিপুর গাড়ি চালক মুন্না।
১৮:২৪ ২৫ মার্চ ২০২২
শাহমোস্তফা সড়কে গণকবরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজারে গণকবরে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো এবং জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭:৩৯ ২৫ মার্চ ২০২২
মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গত বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৫টায় মুন্সীবাজার সার্বজনীন দুর্গাবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
১৭:১২ ২৫ মার্চ ২০২২
২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্তের হার ১.০৩ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় ১০২ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ সময়ে দেশে করোনাভাইরাসে কেউ মারা যায়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৮ জন অপরিবর্তিতই থাকল।
১৬:৪৭ ২৫ মার্চ ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   755  
-   756  
-   757  
-   758  
-   759  
-   760  
-   761      
- পরবর্তী >    
- শেষ >>    
















































