নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৪৮, ১০ জুলাই ২০২১
দশলাখ টাকা পেলে ছেড়ে দেবেন শখের মেসিকে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের আজিজুর রহমান। পেশায় সরকারি চাকরিজীবী। কিন্তু শখ করে কিনেছেন একটি খর্বাকৃতির গরু। চার বছর বয়সের ষাঁড়ের উচ্চতা ২৭ ইঞ্চি, লম্বা ২৪ ইঞ্চি। দেখতে খর্বাকৃতির হলেও ছুটে চলে ক্ষিপ্র গতিতে। মালিক আর্জেন্টাইন সমর্থক, তাই আদরের ষাঁড়টির নাম রেখেছেন 'মেসি'।
৩৭ কেজি ওজনের ছোট্ট ষাঁড়টি দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের কয়েক গ্রামের মানুষ। ইতোমধ্যে মেসির দামও উঠেছে চার লাখ টাকা। কিন্তু এখনই মেসিকে ছাড়ছেন না তার মালিক। মূল্য ১০ থেকে ১২ লাখ হলে হয়তো ছেড়ে দেবেন তার শখের মেসিকে।
মালিকের দাবি, চার বছর বয়সের এটাই দেশের সবচেয়ে ছোট ষাঁড়।
আজিজুর রহমান বলেন, আমি খালিয়াজুরীতে সরকারি চাকরি করি। সেখানেই এই খর্বাকৃতি ষাঁড় গরুটির সন্ধান পাই। এটির মালিক ছিল একজন কৃষক। তার গাভীকে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে বীজ দেওয়ার পর এই খর্বাকৃতির ষাঁড়টির জন্ম হয়।
তিনি আরও জানান, আমি প্রায় এক বছর আগে ওই কৃষকের থেকে ষাঁড়টি কিনে আনি। এটির চালচলন দেখে, তার নাম দিই মেসি। এলাকার সবাই দেখতে আসে, এটা আমার খুব ভালো লাগে। কিছুদিন আগে মেসিকে মেলায় তুলেছিলাম, তখন দাম উঠেছিলো চার লাখ টাকা।
কেন্দুয়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. খুরশেদ দেলোয়ার বলেন, গরুটির মা-বাবা বড় আকারের হলেও জেনিটিক কারণে এটি ছোট হতে পারে। আকারে ব্যতিক্রম হওয়ায় এর চাহিদা বেশি রয়েছে। আমরা নিয়মিত খোঁজ খবর রাখি।
স্থানীয় কৃষক রকিবুল ইসলাম বলেন, 'গরুডা আকারে ছুডু (ছোট) হইলেও দৌড়ে সেরা। এর শক্তিও বিরাট। ছাড়া পাইলে সহজে ধরন যায় না।'
সূত্র: কালের কণ্ঠ
আইনিউজ/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024






















