হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
৩২টি নিষিদ্ধ চায়না মাছ ধরার জাল ধ্বংস করলো ভ্রম্যমাণ আদালত
সহকারী কমিশনার (ভূমি)ইন্দ্রজিত সাহার উপস্থিতিতে নিষিদ্ধ জাল ধ্বংস করা হয়। ছবি- আই নিউজ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অভিযান পরিচালনা করে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী মাছ ধরার জাল জব্দ করার পর ধ্বংস করেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে ভ্রম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট ইন্দ্রজিত সাহা।
এ সময় থানা পুলিশ ও সংশিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য তুলারাম উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সহা জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাংবাড়ী কুমারপাড়া বিলে মাছ ধরার জন্য ওই এলাকার লোকজন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরছিল। অভিযান পরিচালনা করে ওই বিল থেকে নিষিদ্ধ জাল গুলোকে উদ্ধার করা হয়। এ সময় টের পেয়ে জাল মালিকেরা পালিয়ে যায়।
পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী থানা পুলিশ ও ইউপি সদস্যের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করে ফেলা হয়।
আই নিউজ/এইচএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























