খালেদুল হক, কুবি প্রতিনিধি
আপডেট: ২৩:১৮, ২৫ এপ্রিল ২০২১
কুবি শিক্ষার্থী সাব্বিরকে বাঁচাতে তার পরিবারের আকুতি
সাব্বির আহমেদ
নারকেল গাছ থেকে পড়ে রাজধানী ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির আহমেদ। সাব্বির বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের ১২তম আবর্তনের শিক্ষার্থী। তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়।
সাব্বিরের ছোট ভাই সাকিবুল হাসান বলেন, কিছুদিন আগে নারকেল গাছ থেকে পড়ে সাব্বির অচেতন হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
সাব্বিরের সর্বশেষ আবস্থা জানতে চাইলে তার বন্ধু মাহমুদুল হাসান বলেন, "ব্রেইনে আঘাত পেয়েছিলো এটা আইসিউতে থাকাকালীন সেরে গেছে। লাঙ্গসে পানি জমেছিলো, এটা প্রথম অপারেশনের মাধ্যমে বের করা হয়েছে। হাতের অপারেশন আজকে হবার কথা রয়েছে, কোমরের হাড়ের কোন অপারেশন লাগবেনা। এটা বেড রেস্টে ৩/৪ মাস থাকলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হাতের অপারেশন এর ৮-১০ দিন পর সবকিছু ঠিকঠাক থাকলে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাবে ইনশাআল্লাহ"।
এ পর্যন্ত সাব্বিরের চিকিৎসা বাবদ চার লাখ টাকারও বেশি খরচ হয়ে গিয়েছে। সাব্বিরকে সুস্থ করে তুলতে প্রয়োজন আরো কয়েক লাখ টাকা, যার খরচ তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।
বিশ্ববিদ্যালয়ের সাব্বিরের পরিচিত বড় ভাই ও বন্ধুরা ফোন করে তার খবর নিচ্ছে জানিয়ে সাব্বিরের ছোট ভাই সাকিব বিশ্ববিদ্যালয়ের সবার কাছে তার বড় ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বিকাশ - 01643893826
নগদ - 01643893826
রকেট- 016438938264
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩

























