ঢাকা, বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬,   শ্রাবণ ১৫ ১৪৩৩

মারুফ আহমেদ খান, বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ৩ জুন ২০২১
আপডেট: ১৭:০১, ৩ জুন ২০২১

ছাত্রীকে যৌন হয়রানি, তদন্তকালীন সময়ে চাকরি ছাড়লেন শিক্ষক

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) স্থাপত্যবিদ্যা বিভাগের অস্থায়ী এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

ওই শিক্ষকের নাম শান্তনু বিশ্বাস লিংকন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন যৌন হয়রানি প্রতিরোধ সেলের প্রধান মানসুরা খানম।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই একই বিভাগের এক ছাত্রীর সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস্অ্যাপে আপত্তিকর ছবি পাঠান শিক্ষক । পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ সেলে শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেয় এবং অভিযুক্ত শিক্ষককে তাদের ক্লাস নেয়া থেকে বিরত রাখার জন্য আবেদন জানায়।

এদিকে বিষয়টি নিয়ে তদন্ত চলাকালীন সময়ে গতকাল (২ জুন ) শান্তনু বিশ্বাস লিংকন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়