নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:১০, ১৫ জুলাই ২০২১
ঈদের পর থেকে এসএসসি-এইচএসসির ফরম পূরণ
ফাইল ছবি
অবশেষে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়া হবে। তবে ফরম পূরণের কার্যক্রম শুরু হবে ঈদুল আজহার পর থেকে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফরমের টাকা নেয়া হবে। ফলে কোনো শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে না। এবার যেহেতু কম বিষয়ে পরীক্ষা নেয়া হবে, সেক্ষেত্রে ফরম পূরণেও অল্প টাকা দিতে হবে।
অনিয়মিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিয়মিত শিক্ষার্থীদের মতোই তাদের এসাইনমেন্ট জমা দিতে হবে। এক্ষেত্রে দৈবচয়ন পদ্ধতিতে তাদের মূল্যায়ন করা হবে।
দীপু মনি জানান, এবারও গতবছরের মতো সাবজেক্ট ম্যাপিং করা হবে। যেসব শিক্ষার্থীর পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত আছে, তাদের এসব বিষয়ে এসাইনমেন্ট বা পরীক্ষা দিতে হবে।
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























