ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২, ৬ জুলাই ২০২১
আপডেট: ২১:৩০, ৬ জুলাই ২০২১

মগবাজারে বিস্ফোরণ: এবার প্রাণ গেলো বাসযাত্রী সুভাষের

রাজধানীর মগবাজারে ওয়্যারলেস গেটে বিস্ফোরণের ঘটনায় সুভাষ চন্দ্র সাহা (৬২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

সোমবার দিবাগত রাতে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুভাষ। ঘটনার সময়  তিনি বাসযাত্রী ছিলেন। বিস্ফোরণে সুভাষ মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন।

সুভাষের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন সিটিটিসি পুলিশ পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার। তিনি বলেন, সুভাষ মগবাজারের ঘটনার শিকার হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি ছিলেন। গত রাতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়। 

সিটিটিসি এ কর্মকর্তা বলেন, মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে তার ছেলের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।  

সুভাষ (৬২) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মৃত মনমহন সাহার ছেলে। তিনি ইসলামপুরে থাকতেন।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর 

মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ২

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৬, বাড়ার আশঙ্কা

মগবাজারে বিস্ফোরণ: যেকোনো সময় ধসে যেতে পারে ভবনটি

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৭: ডিএমপি

মগবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি

‘মগবাজারের ঘটনাটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়’

মগবাজারে বিস্ফোরণ: নিহত সাতজনের মরদেহ হস্তান্তর

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

মগবাজারে বিস্ফোরণ: ভবনের কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ১১

কিভাবে ঘটল মগবাজার বিস্ফোরণ, তদন্ত করবে সিটিটিসি

মগবাজারে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে গ্যাস বের হচ্ছে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়