বন্দুক আইন কঠোর করার দাবিতে আমেরিকাজুড়ে সমাবেশ
আমেরিকায় বন্দুকের গোলাগুলির ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। এসব ঘটনার জের ধরে দেশটিতে বন্দুক আইন আরও কঠোর করার দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে সমাবেশ অনুষ্ঠিত চলছে। শনিবার (১১ জুন) ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগোসহ প্রধান প্রধান শহরগুলোতে বন্দুক সুরক্ষা গ্রুপ 'মার্চ ফর আওয়ার লাইভস' আমেরিকায় সাড়ে চারশোর মতো সমাবেশের আয়োজন করে। ২০১৮ সালে পার্কল্যান্ড স্কুলে বন্দুক হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংগঠন 'মার্চ ফর আওয়ার লাইভস'।
১২:২২ ১২ জুন ২০২২
সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় আরও এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে দগ্ধ হয়ে আহত আরও এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম গাউসুল আজম। এনিয়ে ফায়ারসার্ভিস কর্মীসহ ঘটনায় মৃতের মোট সংখ্যা দাঁড়াল ৪৭ জনে।
১১:৩১ ১২ জুন ২০২২
বৃষ্টি হতে পারে সিলেটসহ আরও সাত জেলায়
আবারও সিলেটসহ দেশের আরও সাত জেলায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
১১:০৩ ১২ জুন ২০২২
নিজের মাঠে ইতালির সঙ্গে ড্র করলো ইংল্যান্ড
এবার নিজেদের ঘরের মাঠে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ইতালির সঙ্গে ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড। উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মলিনিউ স্টেডিয়ামে শনিবার (১১ জুন) রাতে নেশন্স লিগের ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ পরিণতি টেনেছে।
১০:৪৬ ১২ জুন ২০২২
সীতাকুণ্ডে বিস্ফোরণ: ৭টি ডিজিটাল ভিডিও রেকর্ডার জব্দ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ডিপোর ১১৮টি সিসিটিভি ক্যামেরার সাতটি ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) মেশিন জব্দ করেছে সিআইডি। শনিবার (১১ জুন) সিআইডির পরিদর্শক মোহাম্মদ শরীফের নেতৃত্বে একটি তদন্ত দল কন্টেইনার ডিপোর ভেতরে ক্ষতিগ্রস্ত আইটি কক্ষ পরিদর্শন করে।
১০:২৭ ১২ জুন ২০২২
চাঁদনীঘাটে বাস-মিনিবাস ও সিএনজি স্ট্যান্ড উদ্বোধন
সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব উন্নয়ন পদক্ষেপ তারমধ্যে যানজট নিরসন অন্যতম। আমরা তাঁকে তাকে অনুসরণ করেই মৌলভীবাজারে এই উদ্যোগ নিয়েছি। এদিকে উপজেলা বাস-মিনিবাস ও সিএনজি স্ট্যান্ড শহরের যানজট নিরসনে অন্যতম ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২৩:৫৭ ১১ জুন ২০২২
নবীগঞ্জে বানরের উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
নবীগঞ্জে বানরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন শহরবাসী। না পারছেন বানর তাড়িয়ে দিতে, না পারছেন বানরের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে। এই উপদ্রব থেকে কীভাবে রক্ষা পাবেন তা নিয়ে দুঃশ্চিন্তার শেষ নেই।
২৩:৫৪ ১১ জুন ২০২২
বিক্ষোভে অগ্নিগর্ভ হাওড়া, বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি গ্রেপ্তার
বরখাস্ত হওয়া বিজেপি নেতা নুপুর শর্মার মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে।
২৩:৪৩ ১১ জুন ২০২২
মৌলভীবাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
তেল-গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজার জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।
২৩:২৭ ১১ জুন ২০২২
পারাবত এক্সপ্রেসে অগ্নিকাণ্ড তদন্তে রেলের দুই কমিটি গঠন
মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে জেলা প্রশাসকের তদন্ত কমিটির পর আরও দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ।
২৩:১০ ১১ জুন ২০২২
চা বাগানের শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য ও দিক নির্দেশনামূলক কর্মশালা
মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য ও দিক নির্দেশনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২২:৪৪ ১১ জুন ২০২২
গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, ১৫ জুন থেকে আবেদন শুরু
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ জুন( দুপুর ১২টা হতে)। যা চলবে ২৫ জুন (রাত ১১.৫৯ মিনিট) পর্যন্ত।
২২:২৪ ১১ জুন ২০২২
ক্ষুধা-দারিদ্র্য দূর করার জন্য দৌড়াচ্ছি : পরিকল্পনামন্ত্রী
রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমি গ্রামের ছেলে, নিম্নআয়ের পরিবার থেকে উঠে এসেছি। জীবনের তাগিদে ব্যবসা-চাকরি করেছি। গ্রামের মানুষের কষ্টের কথা বুঝি, হাওরের সন্তান হিসেবে এই অঞ্চলের মানুষের কষ্ট আমাকে পীড়া দেয়। জনগণের কল্যাণে গ্রামে ভোট চাইতে গেলাম। আমি বড় পরিবারের সন্তান নই। ছাত্রলীগ-যুবলীগ কেউ আমাকে তখন চেনে না। আমি সবাইকে বললাম, আমাকে ভোট দেন ভাগ বাটোয়ারা করে কিছু করব না। আপনাদের কল্যাণে কাজ করব। আমি আপনাদের জন্য কাজ করব। সবাই আমাকে বিশ্বাস করল। পরপর তিনবার বিজয়ী হয়েছি। গ্রামের মানুষের কল্যাণে কাজ করেছি।
২২:১১ ১১ জুন ২০২২
ইউক্রেনে যুদ্ধ ও মার্কিন নিষেধাজ্ঞায় তেলের বিক্রি বেড়েছে ইরানে
ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অব্যাহত থাকার পরেও তেলের বিক্রি বড়েছে ইরানে। ইরানের রাষ্ট্রায়াত্ব সংবাদ সংস্থা আইআরএনএর উদ্বৃতি দিয়ে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা। ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের বরাত দিয়ে আইআরএনএ এবং সরকারি সংবাদ পত্র ‘ইরান’ জানিয়েছে, ইরান এখন প্রতিদিন এক মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল এবং গ্যাস কনডেনসেট রপ্তানি করছে।
২১:০৪ ১১ জুন ২০২২
নূপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পৃথিবীতে বিভিন্ন রকমের লোকজন থাকে। তাদের মতামতও একেক রকম। এরই মধ্যে মহানবিকে (সা.) নিয়ে কটূক্তিকারী নূপুর শর্মার বিরুদ্ধে ভারত সরকার ব্যবস্থা নিয়েছে।
২০:৫৭ ১১ জুন ২০২২
সিলেটের সাথে রেল যোগাযোগ চালু
ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের পথে রেল চলাচল আবার শুরু হয়েছে। আজ শনিবার (১১ জুন) বিকেল চারটায় দুর্ঘটনা কবলিত ট্রেনটি সিলেটের অভিমুখে যাত্রার মাধ্যমে সিলেটের পথে ট্রেন চলাচল শুরু হয়।
২০:২৩ ১১ জুন ২০২২
পারাবত ট্রেনে ছিলো না আগুন নেভানোর সরঞ্জাম
ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার পর রেলকর্মীরা তড়িঘড়ি করে নেমে পড়েন। রেলে ছিল না আগুন নেভানোর কোনো ব্যবস্থা। যাত্রীদের উদ্ধারে প্রথমে এগিয়ে আসেন স্থানীয়রা। শনিবার (১১ জুন) বিকেলে এসব কথা বলেন স্থানীয় পতনউষা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজ খান।
১৯:৪৮ ১১ জুন ২০২২
জ্বিনের আছর থেকে মুক্তি পেতে সাত বছরের শিশুকে ধর্ষণ
রংপুরে সাত বছরের শিশু ধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ খলেয়া কাহারটারী গ্রামের মেজবাউল হক ঘুটু (২৮), তার বাবা আজহারুল ইসলাম (৫০) ও প্রতিবেশী সূর্যিনা বেগম (২২)।
১৯:৩৮ ১১ জুন ২০২২
অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎকর্মীকে ‘পিটিয়ে হত্যা’
বগুড়ার শিবগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আবদুল হান্নান (৩২) নামে এক পল্লী বিদ্যুৎকর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যুৎ অফিসের এজিএমসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
১৯:২৮ ১১ জুন ২০২২
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন বর্তমান অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার। আগামী ৪ জুলাই থেকে গভর্নর হিসেবে তার নিয়োগ কার্যকর হবে।
১৮:৪৭ ১১ জুন ২০২২
নবী অবমাননা: ঝাড়খণ্ডে সহিংসতায় ২ জনের মৃত্যু
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের বিজেপির নুপুর শর্মার কটূক্তির প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ সমাবেশ চলছে। ঝাড়খণ্ডে বিক্ষোভ সমাবেশ চলার সময় সহিংসতায় দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
১৮:০৪ ১১ জুন ২০২২
দেশে করোনায় আক্রান্ত বেড়ে ৭১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭১ জনের। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৩১ জন এবং শনাক্ত ১৯ লাখ ৫৪ হাজার ৬ জন।
১৭:৩৭ ১১ জুন ২০২২
বাংলাদেশ কি নব্য সম্রাজ্যবাদের স্বীকার হচ্ছে?
এক সময় পুথিবীতে উপনিবেশবাদ বিস্তার লাভ করেছিলো। আমরাও দুইশত বছর উপনিবেশিক শাসনের অধিনস্থ ছিলাম। ধিরে ধিরে উপনিবেশবাদের পতন হয়েছে। উপনিবেশিক শাসন থেকে মুক্তি পেতে আমাদের অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে।বৃটিশ বিরোধী আন্দোলনে দিতে হয়েছে অনেক রক্ত। বৃটেন, জার্মান, জাপান, ইতালি সহ কতিপয় রাষ্ট্র উপনিবেশিক শাসনের চলে সারা পৃথিবী শোষন করেছে।
১৭:৩২ ১১ জুন ২০২২
ট্রেনের বগিতে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত ঘটনা
মৌলভীবাজারের শমশেরনগরে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। আজ শনিবার ১১ জুন দুপুরে ঘটনাস্থল থেকে এ তথ্য আইনিউজকে নিশ্চিত করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
১৭:০১ ১১ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   686  
-   687  
-   688  
-   689  
-   690  
-   691  
-   692      
- পরবর্তী >    
- শেষ >>    
















































