নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২১:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২০
মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীর জামিন
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিতাসের সেই আট কর্মকর্তা-কর্মচারীর জামিন মঞ্জুর করেছে আদালত।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফতাবুজ্জামান এ আদেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, দুইদিনের রিমান্ড শেষে তিতাসের ওই আট কর্মকর্তা-কর্মচারীকে আদালতে হাজির করে সিআইডি। এ সময় আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করে আদালত।
আট কর্মকর্তা-কর্মচারী হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী আইউব আলী, হেলপার হানিফ মিয়া ও কর্মচারী ইসমাইল প্রধান।
এর আগে, ১৯ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের সাময়িক বরখাস্ত চার কর্মকর্তাসহ আটজনকে গ্রেফতার করে সিআইডি। পরে আদালতে পাঁচদিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আটজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ জন মারা যান। একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। বাকি তিনজনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























