সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, মুক্তিযোদ্ধাসহ নিহত ৫
সংগৃহীত
সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন মুক্তিযোদ্ধাসহ পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ন আরও ১৪ জন বাসযাত্রী।
নিহতদের মধ্যে ফজলুর রহমান নামে একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। তার পরনের কোটে মুক্তিযোদ্ধার লোগো সম্বলিত কোটপিন আছে। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর থানার মোকছেদ আলীর ছেলে।
এছাড়া, একই জেলার শেরপুর উপজেলার শ্রী ধীরেন চন্দ্রের ছেলে শ্রী বিমল ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল হান্নানের পরিচয় জানা গেছে। বাকিদের নাম ও পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বলেন, বগুড়া থকে ময়মনসিংহগামী যুগান্তর এন্টারপ্রাইজের একটি বাস মহাসড়কের কামারখন্দের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে সেটির সামনের চাকা পাংচার হয়ে যায়। এ অবস্থায় বাসটির সঙ্গে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সংঘর্ষ হলে বাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে। আহত অবস্থায় অন্তত ১৫ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























