পটুয়াখালি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৫, ৯ মে ২০২১
আপডেট: ২১:১৪, ৯ মে ২০২১
আপডেট: ২১:১৪, ৯ মে ২০২১
কুয়াকাটায় ভেসে এলো ১০ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ডলফিন। রোববার সকালে লেম্বুর বন সংলগ্ন সৈকতে ১০ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা মৎস্য বিভাগকে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জেলেদের জালে জড়িয়ে আঘাতে মৃত্যু হয়েছে।
কুয়াকাটা সমুদ্র সৈকতে এর আগেও ভেসে আসে বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি। তবে কি কারণে এসব সামুদ্রিক জীবের মৃত হচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ।
এ বিষয়ে উপজেলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, ঘটনাস্থলে মৎস্য বিভাগের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। কি কারণে মাছটি মারা গেছে সেটি নিশ্চিত হওয়ার জন্য পোস্টমর্টেম করার চেষ্টা করা হবে। তবে অবস্থা বেশি খারাপ হলে সেটি মাটিচাপা দেয়া হবে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























