নেত্রকোনা প্রতিনিধি
আপডেট: ২৩:২৫, ১৮ মে ২০২১
নেত্রকোনায় বজ্রপাতে সাত কৃষকের মৃত্যু
নেত্রকোনার তিন উপজেলায় হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে সাতজন কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ৭ কৃষকের মধ্যে কেন্দুয়া উপজেলায় দুজন, মদনে দুজন ও খালিয়াজুরীতে তিনজন। এ ছাড়া বজ্রপাতে খালিয়াজুরীতে পাঁচজন ও মদনে চারজন আহত হয়েছেন।
নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন।
বজ্রপাতে নিহত কৃষকরা হলেন, কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া ও কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের মো. ফজলুর রহমান, খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক মিয়া, একই গ্রামের আমির সরকারের ছেলে কৃষক বিপুল মিয়া, বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন, মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ মো. শরীফ ও একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























