নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৯, ৩০ মে ২০২১
আপডেট: ২১:৪৯, ৩০ মে ২০২১
আপডেট: ২১:৪৯, ৩০ মে ২০২১
চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার ৭১.৪৩ শতাংশ
চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। জেলাটিতে রোববার (৩০ মে) ৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে পজিটিভ এসেছে ৪৫ জনের। অর্থাৎ করোনা আক্রান্তের হার ৭১.৪৩ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনাক্তদের মধ্যে কোনো উপজেলায় কতজন তা যাচাইয়ে কাজ চলছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের সকলেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪১ জনে।
উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন পালিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























