সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট: ১৫:০১, ৩ জুন ২০২১
করোনা রোধে সাতক্ষীরায় ৭ দিনের কঠোর লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাতক্ষীরায় আগামী শনিবার পর্যন্ত সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১২টায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এস এম মোস্তফা কামাল এ ঘোষণা দেন।
তিনি জানান, আগামী শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত গোটা জেলা সাত দিনের কঠোর লকডাউন থাকবে। শনিবার থেকে আগামী ৭ দিন বাইরের জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জে কোনো পরিবহন ঢুকতে পারবে না এবং জেলা থেকে অন্য কোথাও যেতে পারবে না। অর্থাৎ আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে।
তবে এ সময়ে জরুরি পরিসেবা চালু থাকবে।
জরুরি পরিষেবা যেমন- কৃষি উপকরণ, খাদ্যশস্য পরিবহন, কোভিড টিকা, ত্রাণ বিতরণ, গণমাধ্যমকর্মী, ইন্টারনেট লাইন সংযোগ সংশ্লিষ্টরা লকডাউনের আওতার বাইরে থাকবেন।
কঠোর লকডাউনে সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক চলাচল করবে। এছাড়া শিল্প কলকারখানার শ্রমিকরা নিজস্ব পরিবহনে যাতায়াত করবেন।
সাতক্ষীরা সীমান্তের চোরাইপথ দিয়ে অবৈধ লোকজনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























