তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট: ২৩:৪৩, ৫ জুন ২০২১
ছয় দিন ধরে নিখোঁজ, লাশ মিলল পরিত্যক্ত ট্যাংকে
শাহিনুর আলম ওরফে ইকবাল (১৯)।
ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের ৬ দিন পর পরিত্যক্ত টয়লেটের ট্যাংক থেকে শাহিনুর আলম ওরফে ইকবাল (১৯) নামে পলিটেকনিক পড়ুয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শাহিনুর আলম ইকবাল উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আবদুর রউফের ছেলে। সে ময়মনসিংহ রুমডো পলিটেকনিকেল ইনস্টিটিউট এ সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী ছিল।
শনিবার (৫ জুন) দুপুরে তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের হাউজি খেলার মাঠের পরিত্যক্ত টয়লেটের ট্যাংক থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য (৩১ মে) মঙ্গলবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল এই মেধাবী শিক্ষার্থী।
এ ঘটনায় বুধবার (১ জুন) রাতে নিখোঁজ শিক্ষার্থীর পিতা আব্দুর রওফ বাদী হয়ে তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরী করেছিলেন। এই হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
আইনিউজ/হুমায়ুন/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























