নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৫২, ৬ জুন ২০২১
দুই ডোজ টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত সাংসদ মনোরঞ্জন শীল
দুই ডোজ টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। শনিবার (৫ জুন) তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
বর্তমানে তিনি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবনের এমপি হোস্টেলের ৬ নম্বর ভবনে অবস্থান করছেন।
বিষয়টি নিশ্চিত করে মনোরঞ্জন শীল গোপাল গণমাধ্যমকে জানান, ‘আমার শরীরে জ্বর ও হালকা ব্যথা অনুভব করছি। তবে শারীরিকভাবে বেশ ভালো আছি।’
এমপি মনোরঞ্জন শীল গোপাল জানান, সংসদে প্রবেশের আগে বাধ্যতামূলক করোনা টেস্ট করাতে হয়। সে জন্য জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে গত শুক্রবার তিনি নমুনা দেন। শনিবার রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ।
জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি এমপি মনোরঞ্জন শীল গোপাল কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নেন। পরে ৮ এপ্রিল তিনি করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। অর্থাৎ প্রায় দুই মাস পর তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ল।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























