নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০১, ১৭ জুন ২০২১
আপডেট: ১১:০৪, ১৭ জুন ২০২১
আপডেট: ১১:০৪, ১৭ জুন ২০২১
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১০ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ১০ জনের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন এবং নওগাঁর একজন রয়েছেন।
মৃতদের মধ্যে তিনজন রোগী করোনা পজিটিভ ছিলেন। আর সাতজন উপসর্গে মারা গেছেন।
রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মোট তিনজন রোগী করোনা পজিটিভ ছিলেন। উপসর্গে মৃত এই সাতজনের মধ্যে ছয় জনেরই বাড়ি রাজশাহী। অন্য একজনের বাড়ি নাটোর।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৫৮ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৪ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ৩০৯টি।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























